📄 কিয়ামতের দিন ৭০ হাজার ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে
عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে, তার সত্তর হাজার লাগাম থাকবে। আর প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফেরেশতা থাকবেন এবং তারা তা টেনে নিয়ে যাবেন। (সহীহ মুসলিম-৭৩৪৩, ৭০৫৬, ইফা.-৬৯০১, তিরমিযী- ২৫৭৩, হাদীসের শব্দাবলী মুসলিমের)
📄 কিয়ামতের দিন যে ব্যক্তি সর্বাধিক নিঃস্ব হবে
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطْرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কোন ব্যক্তি দরিদ্র- নিঃস্ব? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে সেই ব্যক্তি দরিদ্র যার কোনো টাকা-পয়সা ও ধন-সম্পদ নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তিই সবচেয়ে নিঃস্ব, যে কিয়ামতের দিন নামাজ, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি যাবতীয় ইবাদত নিয়ে উপস্থিত হবে; কিন্তু (দেখা যাবে যে) সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো ধন-সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে আঘাত করেছে। অতঃপর এ মযলুম ব্যক্তিকে তার নেকী দিয়ে দেয়া হবে। পরিশেষে অন্যদের দাবী পূরণের পূর্বেই যদি তার সমস্ত নেকী শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহসমূহ নিয়ে তার উপর চাপানো হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে (এমন ব্যক্তিই হলো প্রকৃত নিঃস্ব)। (মুসলিম-৬৭৪৪, ৬৪৭৩, ইফা-৬৩৪৩, তিরমিযী-২৪১৮, আহমাদ-৭৯৬৯, ৮২০৯, ৮৬২৫, হাদীসের শব্দাবলী মুসলিমের)
📄 কিয়ামতের দিন আল্লাহ যার দিকে দৃষ্টিপাত করবেন না
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَا يَنْظُرُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি অহংকারবশত নিজের লুঙ্গিকে ঝুলিয়ে পরে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। (বুখারী-৫৭৮৮, ইফা.-৫২৫৯, মুসলিম-২০৮৭, আহমাদ-৮৭৭৮, ৮৯১০, ৯০৫০, ৯২৭০, ৯৫৪৫, ৯৮৫১, ১০১৬৩, ২৭২৫৩, মালিক-১৬৯৮, হাদীসের শব্দাবলী বুখারীর)