📄 যালিমরা ডানে-বামে শুধু আগুন আর আগুন দেখতে পাবে
عَنْ عَدِي بْن حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلانِ أَحَدُهُمَا يَشْكُو العَيْلَةَ، وَالْآخَرُ يَشْكُو قَطَعَ السَّبِيلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَمَّا قَطْعُ السَّبِيلِ: فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكَ إِلَّا قَلِيلٌ حَتَّى تَخْرُجَ العِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ، وَأَمَّا العَيْلَةُ: فَإِنَّ السَّاعَةَ لَا تَقُومُ ، حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ، لَا يَجِدُ مَنْ يَقْبَلُهَا مِنْهُ ، ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلَا تَرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ لَيَقُولَنَّ لَهُ: أَلَمْ أُوتِكَ مَالًا ۚ فَلَيَقُولَنَّ : بَلَى، ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أُرْسِلُ إِلَيْكَ رَسُولًا ۚ فَلَيَقُولَنَّ : بَلَى، فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ
অর্থ: হযরত আদী ইবনে হাতিম রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় দু'জন লোক তাঁর কাছে আসলেন। তাদের একজন দরিদ্রতার অভিযোগ করছিলেন এবং অপরজন রাহাজানির অভিযোগ করছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: রাহাজানির বিষয়টি হচ্ছে- অচিরেই এমন একটা সময় আসবে যখন কাফেলা মক্কা পর্যন্ত বিনা পাহারায় পৌঁছে যাবে। আর দরিদ্রতার অবস্থা হচ্ছে- 'তোমাদের কেউ সদকা (যাকাত) নিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু তা গ্রহণ করার মত কাউকে পাবে না। এমন সময় না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তারপর (কিয়ামত দিবসে) আল্লাহর নিকট তোমাদের কেউ এমনভাবে দণ্ডায়মান হবে যে, তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না এবং কোনো দোভাষীও থাকবে না, যে তরজমা করবে। এরপর তিনি বলবেন, আমি কি তোমাকে ধন-সম্পদ দেইনি? সে বলবে, হ্যাঁ। তিনি পুনরায় বলবেন, আমি কি তোমার নিকট রাসূল প্রেরণ করিনি? সে বলবে হ্যাঁ, অবশ্যই। তখন সে ব্যক্তি ডান দিকে তাকিয়ে শুধু আগুন দেখতে পাবে, তেমনিভাবে বাম দিকে দৃষ্টি করে শুধু আগুনই দেখতে পাবে। (বুখারী-১৪১৩, ১৪১৭, ৩৫৯৫, ৬০২৩, ৬৫৩৯, ৬৫৪০, ৬৫৬৩, ৭৪৪৩, ৭৫১২, ইফা.-১৩৩০, মুসলিম-১০১৬, নাসাঈ-২৫৫২, ২৫৫৩, আহমাদ-১৭৭৮২, ১৮২৮০, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 যালিমের সহযোগিতাকারী রাসূলের উম্মত নয়
عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : اسْمَعُوا هَلْ سَمِعْتُمْ أَنَّهُ سَيَكُونُ بَعْدِى أَمَرَاءَ, فَمَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بَكِن بِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسَ مِنِّى وَلَسْتُ مِنْهُ, وَلَيْسَ بِوَارِدٍ عَلَى الْحَوْضِ, وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ وَلَمْ يُعِنُهُمْ عَلَى ظُلْمِهِمْ وَلَمْ يُصَدِّقُهُمْ بِكِلٌّ بِهِمْ فَهُوَ مِنِّي وَأَنَا مِنْهُ وَهُوَ وَارِدٌ عَلَى الْحَوْضِ
অর্থ: হযরত কা'ব ইবনে ওযরা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: তোমরা মনোযোগ দিয়ে শুন, আমার পর অচিরেই অনেক যালিম শাসকের আবির্ভাব হবে। যে ব্যক্তি সে শাসকগোষ্ঠীর সাথে আঁতাত করবে, তাদের মিথ্যা ও অন্যায়ের সমর্থন করবে ও তাদের যুলুমে সহযোগিতা করবে সে আমার উম্মত নয় এবং আমিও তার নবী নই। (কিয়ামত দিবসে) তাকে আমার হাউজে কাউসারের সামনে আসতে দেয়া হবে না। পক্ষান্তরে, যে ব্যক্তি সে যালিম বাদশার সাথে আঁতাত করবে না, তাদের যুলুমে সহযোগিতা করবে না এবং তাদের মিথ্যা ও অন্যায়ের সমর্থন করবে না সে আমার উম্মত এবং আমিও তার নবী। অধিকন্তু তাকে আমার হাউজে কাউসার থেকে শরবত পান করানো হবে। (তিরমিযী-৬১৪, ২২৯৫, ২২৫৯, নাসাঈ-৪২০৭, ৪২০৮, হাদীসের শব্দাবলী তিরমিযীর)
📄 কিয়ামতের দিন মানুষের মাথার মগজ টগবগ করবে
عن النعمان بن بشير رضي الله عنه قال, سمعت النبي صلى الله عليه وسلم يقول : إن أهون أهل النار عذاباً يوم القيامة لرجل، توضع في أخمص قدميه جمرة يغلي منها دماغه، ما يرى أن أحداً أشد منه عذاباً، وإنه لأهونهم عذاباً অর্থ: হযরত নুমান ইবনে বাশীর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত ব্যক্তির দুই পায়ের উপর আগুনের দু'টি অঙ্গার রাখা হবে। যার ফলে তার মাথার মগজ ফুটতে থাকবে। সে মনে করবে যে, তার চেয়ে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি। অথচ সে-ই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিপ্রাপ্ত। (সহীহ বুখারী-৬৫৬১, ৩৮৮৫, ৬৫৬২, ইফা.-৬১১৫, মুসলিম-২০৩, ৪০১, ৪০২, ৪০৩, ৪০৫, তিরমিযী-২৬০৪, আহমাদ- ১৭৯২৩, ১৭৯৪৬, ১৮৪৪১, হাদীসের প্রথমাংশ বুখারীর)
📄 কিয়ামতের দিন ৭০ হাজার ফেরেশতা জাহান্নামকে টেনে ধরবে
عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন জাহান্নামকে এ অবস্থায় নিয়ে আসা হবে যে, তার সত্তর হাজার লাগাম থাকবে। আর প্রত্যেক লাগামের সাথে সত্তর হাজার ফেরেশতা থাকবেন এবং তারা তা টেনে নিয়ে যাবেন। (সহীহ মুসলিম-৭৩৪৩, ৭০৫৬, ইফা.-৬৯০১, তিরমিযী- ২৫৭৩, হাদীসের শব্দাবলী মুসলিমের)