📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে অধিক সম্মানিত করবেন

📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে অধিক সম্মানিত করবেন


عن معاذ بن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال : من كظم غيظاً ، وهُو قادر على أن ينفذه ، دعاه الله سبحانه وتعالى على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور العين ما شاء

অর্থ: হযরত মুআয ইবনে আনাস রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি নিজের ক্রোধ প্রকাশের ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে অবদমিত (নিয়ন্ত্রণে) রাখে আল্লাহ কিয়ামতের দিন তাকে সব মানুষের চেয়ে অধিক মর্যাদার সাথে ডাকবেন। এমনকি তিনি নিজ পছন্দ মতো বড় বড় সুন্দরী যুবতীদের (হুর) মধ্যে থেকে যাকে ইচ্ছা বেছে নেয়ার স্বাধীনতা দান করবেন। (তিরমিযী-২০২১, ২৪৯৩, আবু দাউদ-৪৭৭৭, ইবনে মাজাহ-৪১৮৬, আহমাদ-১৫১৯২, ১৫২১০, হাদীসের শব্দাবলী তিরমিযীর, হাদীসটি হাসান)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে ইজ্জতের পোশাক পরাবেন

📄 কিয়ামতের দিন আল্লাহ যাকে ইজ্জতের পোশাক পরাবেন


عن عمرو بن حزم ، يحدث عن أبيه، عن جده، عن النبي صلى الله عليه وسلم أنه قال, ما من مؤمن يُعَنِّي أخاه بمصيبة, إلا كساه الله سبحانه من حلل الكرامة يوم القيامة

অর্থ: আমর ইবনে হাযম রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্তনা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ইজ্জতের পোশাক পরাবেন। (ইবনে মাজাহ-১৬০১, সহীহাহ-১৯৫, ইরওয়া-৭৬৮, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামত দিবসে রাসূল সা. যাদের সাক্ষী হবেন

📄 কিয়ামত দিবসে রাসূল সা. যাদের সাক্ষী হবেন


عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ رَجُلَيْنِ مِنْ قَتْلَى أُحُدٍ ، ثُمَّ يَقُولُ : أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟ فَإِذَا أُشِيرَ لَهُ إِلَى أَحَدِهِمَا ، قَدَّمَهُ فِي اللَّحْدِ، فَقَالَ : أَنَا شَهِيدٌ عَلَى هَؤُلَاءِ يَوْمَ القِيَامَةِ فَأَمَرَ بِدَفْنِهِمْ بِدِمَائِهِمْ ، وَلَمْ يُغَسِلُهُمْ

অর্থ: হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণকে দু' দু'জন করে একত্র করলেন। এরপর জিজ্ঞেস করলেন, তাঁদের মধ্যে কুরআন সম্পর্কে কে অধিক জ্ঞাত? দু'জনের কোনো একজনের দিকে ইশারা করা হলে তিনি প্রথমে তাঁকে লাহদ কবরে রাখতেন। তারপর বললেন: কিয়ামত দিবসে আমি তাঁদের জন্য সাক্ষী হবো। তিনি রক্তমাখা অবস্থায়ই তাঁদের দাফন করার নির্দেশ করলেন এবং তাঁদের গোসলও দিলেন না। (সহীহ বুখারী-১৩৫৩, ১৩৪৩, ইফা.-১২৭১, তিরমিযী-১০৩৬, নাসাঈ-১৯৫৫, ২০২১, আবু দাউদ-৩১৩৮, ইবনে মাজাহ-১৫১৪, আহমাদ- ১৩৭৭৭, হাদীসের শব্দাবলী বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামত দিবসে যারা আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন

📄 কিয়ামত দিবসে যারা আল্লাহ আরশের নিচে ছায়া পাবেন


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ الإِمَامُ العَادِلُ، وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقُ فِي المَسَاجِدِ، وَرَجُلَانِ تَحَابَّا فِي اللهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যেদিন আল্লাহর (রহমতের) ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন সাত প্রকার লোককে আল্লাহ তা'আলা তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন।
(১). ন্যায়পরায়ণ শাসক। (শুধু শাসকই উদ্দেশ্য নয়, বরং যে ব্যক্তিই ইনসাফভিত্তিক বিচার-ফায়সালা করবে, সে এই মর্তবা হাসিল করবে)।
(২). যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকে।
(৩). যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে।
(৪). ঐ দুই ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর একত্রিত হয় এবং তাঁর জন্যই সম্পর্ক ছিন্ন করে।
(৫). ঐ ব্যক্তি যাকে কোনো বংশীয় রূপসী-সুন্দরী নারী কুকর্মের জন্য আহবান জানায়, কিন্তু সে এই বলে তা প্রত্যাখ্যান করে যে, আমি আল্লাহকে ভয় করি।
(৬). যে ব্যক্তি এমন গোপনে দান-সদকা করে যে, তার ডানহাত কী দান করেছে বামহাত তা জানে না।
(৭). যে ব্যক্তি নির্জনে আল্লাহর যিকির করে এবং তাঁর ভয়ে চক্ষুদ্বয় হতে অশ্রু ঝরে। (বুখারী-৬৬০, ১৪২৩, ৬৪৭৯, ৬৮০৬, ইফা.-৬২৭, সহীহ মুসলিম-১০৩১, তিরমিযী-২৩৯১, নাসাঈ-৫৩৮০, আহমাদ-৯৩৭৩, ৯৬৭১, মালিক-১৭৭৭, হাদীসের শব্দাবলী বুখারীর)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00