📘 মহামারী ও ফিতনা > 📄 প্রথম ফুঁৎকারে বেহুঁশ হবে, দ্বিতীয় ফুঁৎকারে উঠবে

📄 প্রথম ফুঁৎকারে বেহুঁশ হবে, দ্বিতীয় ফুঁৎকারে উঠবে


وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ

অর্থ: শিঙ্গায় ফুঁক দেয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। (সূরা যুমার-৬৮)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের দিন পর্বতসমূহ পশমের ন্যায় উড়ে যাবে

📄 কিয়ামতের দিন পর্বতসমূহ পশমের ন্যায় উড়ে যাবে


الْقَارِعَةُ ﴿﴾ مَا الْقَارِعَةُ ﴿٢﴾ وَ مَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٢﴾ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ﴿٥﴾ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٢﴾ فَهُوَ فِي عِيْشَةٍ رَاضِيَةٍ ﴿٤﴾ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿۸﴾ فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿9﴾ وَ مَا ادْرُ لَكَ مَا هِيَهُ نَارٌ حَامِيَةٌ )

অর্থ: মহাভীতিপ্রদ শব্দ * মহাভীতিপ্রদ শব্দ কি? * তোমাকে কিসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দ কি? * যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো * আর পর্বতরাজি হবে ধুনা রঙিন পশমের মতো * অতঃপর যার পাল্লা ভারী হবে * সে থাকবে সন্তোষজনক জীবনে * আর যার পাল্লা হালকা হবে * তার আবাস হবে হাবিয়া * তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? * প্রজ্জ্বলিত অগ্নি। (সূরা আল-কারিয়া)

📘 মহামারী ও ফিতনা > 📄 জুমুআর দিন কিয়ামত সংঘটিত হবে

📄 জুমুআর দিন কিয়ামত সংঘটিত হবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : خَيْرٌ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: সূর্য উদিত হওয়ার দিনসমুহের মধ্যে জুমুআর দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন। কেননা ১. এ দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ২. এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ৩. এদিনেই জান্নাত থেকে বের করা হয়েছে এবং ৪. জুমুআর দিনেই কিয়ামত সংঘটিত হবে। (মুসলিম-২০১৪, ১৮৬২, ৮৫৬, ইফা.-১৮৪৭, তিরমিযী-৪৮৮, ৪৯১, নাসাঈ-১৩৭৩, ১৪৩০, ইবনে মাজাহ-১০৮৩, আহমাদ-৭৬৩০, ৮১৪১, ৯৯৩০, ১০১৬৭, ১০২৬৭, ১০৫৮৭, ২৭২৩৪, ২৭৬০৮, মিশকাত-১৩৫৬, হাদীসের শব্দাবলী মুসলিমের)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামত দিবসে মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে

📄 কিয়ামত দিবসে মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে


عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرُلًا, قَالَتْ عَائِشَةُ : فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ

অর্থ: হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের দিন লোকদেরকে খালি পায়ে, উলঙ্গ শরীরে এবং খতনাবিহীন অবস্থায় উঠানো হবে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! সমস্ত নারী-পুরুষ একসাথে হলে তো তারা একে অপরকে দেখবে? তিনি বললেন: হে আয়েশা! মানুষ যা কল্পনা করে সেদিনের পরিস্থিতি তার চাইতেও ভয়াবহ হবে। (বুখারী-৬৫২৭, ইফা.-৬০৮৩, মুসলিম-২৮৫৯, নাসাঈ-২০৮৩, ২০৮৪, ইবনে মাজাহ-৪২৭৬, আহমাদ-২৩৭৪৪, ২৪০৬৭, হাদীসের শব্দাবলী বুখারীর)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00