📘 মহামারী ও ফিতনা > 📄 সেদিন সবাই পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না

📄 সেদিন সবাই পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না


يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿۲﴾ وَأُمِّهِ وَأَبِيهِ ﴿۲۵﴾ وَصَاحِبَتِهِ وَ بَنِيهِ ﴾ لِكُلِّ امْرِيُّ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيْهِ ﴿﴾

অর্থ: সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে * তার মা ও তার বাবা থেকে * তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে * সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (সূরা আবাসা: ৩৪-৩৭)

📘 মহামারী ও ফিতনা > 📄 অপরাধীদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে

📄 অপরাধীদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে


يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا () يَتَخَافَتُونَ بَيْنَهُمْ إِنْ لَبِثْتُمْ إِلَّا عَشْرًا

অর্থ: যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করবো * সেদিন তারা চুপে চুপে নিজেদের মধ্যে বলাবলি করবে, 'তোমরা দুনিয়াতে মাত্র দশদিন অবস্থান করেছিলে'। (সূরা ত্বহা-১০২-১০৩)

📘 মহামারী ও ফিতনা > 📄 মাত্র একটি ফুঁৎকারে সবকিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে

📄 মাত্র একটি ফুঁৎকারে সবকিছু চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে


فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ ) وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً ) فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ ( وَانْشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ ) وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ ) يَوْمَئِذٍ تُعْرَضُونَ لا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ )

অর্থ: অতঃপর যখন শিংগায় ফুঁক দেয়া হবে- একটি মাত্র ফুঁক * আর যমীন ও পর্বতমালাকে সরিয়ে নেয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে * ফলে সে দিন মহাঘটনা সংঘটিত হবে * আর আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত * ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফেরেশতা তাদের উর্ধ্বে বহন করবে * সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। (সূরা হাক্কা-১৩-১৮)

📘 মহামারী ও ফিতনা > 📄 গোটা আসমান-জমিন ভাঁজ করে আল্লাহ হাতের মুঠোয় নিবে

📄 গোটা আসমান-জমিন ভাঁজ করে আল্লাহ হাতের মুঠোয় নিবে


وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ

অর্থ: তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীই থাকবে তাঁর মুষ্টিতে এবং আসমানসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। (সূরা যুমার-৬৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00