📄 কিয়ামত দিবসে এক বন্ধু অপর বন্ধুর কাজে আসবে না
إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ (۰) يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ () إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
অর্থ: নিশ্চয়ই ফায়সালার দিনটি (কিয়ামত দিবস) তাদের সকলের জন্যই নির্ধারিত সময়। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না। তবে যার প্রতি আল্লাহ দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু। (সূরা দুখান-৪০-৪২)
📄 কিয়ামতের দিন পাহাড় বাতাসের ন্যায় উড়তে থাকবে
يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ( وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا ) وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا (۰) إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
অর্থ: সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে * আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট * পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। (সূরা নাবা-১৮-২০)
📄 সেদিন সবাই পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿۲﴾ وَأُمِّهِ وَأَبِيهِ ﴿۲۵﴾ وَصَاحِبَتِهِ وَ بَنِيهِ ﴾ لِكُلِّ امْرِيُّ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيْهِ ﴿﴾
অর্থ: সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে * তার মা ও তার বাবা থেকে * তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে * সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (সূরা আবাসা: ৩৪-৩৭)
📄 অপরাধীদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে
يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ وَنَحْشُرُ الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ زُرْقًا () يَتَخَافَتُونَ بَيْنَهُمْ إِنْ لَبِثْتُمْ إِلَّا عَشْرًا
অর্থ: যেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করবো * সেদিন তারা চুপে চুপে নিজেদের মধ্যে বলাবলি করবে, 'তোমরা দুনিয়াতে মাত্র দশদিন অবস্থান করেছিলে'। (সূরা ত্বহা-১০২-১০৩)