📘 মহামারী ও ফিতনা > 📄 সেদিন স্তন্য দানকারিণী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে

📄 সেদিন স্তন্য দানকারিণী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে


يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ( يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

অর্থ: হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার * যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী নিজের দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে, তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। (সূরা হজ-১, ২)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামত দিবসে এক বন্ধু অপর বন্ধুর কাজে আসবে না

📄 কিয়ামত দিবসে এক বন্ধু অপর বন্ধুর কাজে আসবে না


إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ (۰) يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ () إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

অর্থ: নিশ্চয়ই ফায়সালার দিনটি (কিয়ামত দিবস) তাদের সকলের জন্যই নির্ধারিত সময়। সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না। তবে যার প্রতি আল্লাহ দয়া করেন তার কথা ভিন্ন। নিশ্চয়ই তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু। (সূরা দুখান-৪০-৪২)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের দিন পাহাড় বাতাসের ন্যায় উড়তে থাকবে

📄 কিয়ামতের দিন পাহাড় বাতাসের ন্যায় উড়তে থাকবে


يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا ( وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا ) وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا (۰) إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

অর্থ: সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে * আর আসমান খুলে দেয়া হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট * পর্বতসমূহকে চলমান করা হবে, ফলে সেগুলো মরীচিকা হয়ে যাবে। (সূরা নাবা-১৮-২০)

📘 মহামারী ও ফিতনা > 📄 সেদিন সবাই পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না

📄 সেদিন সবাই পালিয়ে যাবে, কেউ কাউকে চিনবে না


يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿۲﴾ وَأُمِّهِ وَأَبِيهِ ﴿۲۵﴾ وَصَاحِبَتِهِ وَ بَنِيهِ ﴾ لِكُلِّ امْرِيُّ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيْهِ ﴿﴾

অর্থ: সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে * তার মা ও তার বাবা থেকে * তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে * সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (সূরা আবাসা: ৩৪-৩৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00