📄 কিয়ামতের পূর্বে কৃপণতার বিস্তার ঘটবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَرْفَعُهُ قَالَ : يَتَقَارَبُ الزَّمَانُ ، وَيَنْقُصُ الْعِلْمُ ، وَيُلْقَى الشُّحُّ ، وَتَظْهَرُ الْفِتَنُ، وَيَكْثُرُ الْهَرْجُ ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْهَرْجُ قَالَ : الْقَتْلُ অর্থ : আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : যামানা সংক্ষিপ্ত হয়ে যাবে, ইলম হ্রাস পাবে, কৃপণতার বিস্তার ঘটবে, ফিতনার বিস্তার ঘটবে এবং হারাজ বৃদ্ধি পাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! হারাজ কি? তিনি বললেন, গণহত্যা। (বুখারী-৯৫, ১০০৬, ১৪১২, ৬৯২৯, মুসলিম-১৫৭, ইবনে মাজাহ-৪০৫২, আহমাদ-৭৬৪৬, ৭৮৯৬, ৭৮৯৮, ৯১২৯, ৯৮৭১, ২৭৯৫৯, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 কিয়ামতের পূর্বে পরপর দুটি আলামত প্রকাশ পাবে
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَوَّلُ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى ، وَأَيُّهُمَا خَرَجَتْ قَبْلَ الْأُخْرَى فَالْأُخْرَى مِنْهَا قَرِيبٌ ، قَالَ عَبْدُ اللَّهِ : وَلَأَظُنُّهَا إِذَا طَلَعَتْ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا অর্থ : আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : কিয়ামতের প্রথম আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া এবং দিনের প্রথমাংশে মানুষের মাঝে ‘দাব্বাতুল আরদ’ নামক পশু বের হওয়া। আবদুল্লাহ রাযি. বলেন, এই দুটি আলামতের মধ্যে যে-টি সর্বপ্রথম প্রকাশ পাবে, অপরটিও তার কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। আবদুল্লাহ রাযি. আরো বলেন, আমার ধারণা যে, প্রথমে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। (মুসলিম-২৯৪১, ইবনে মাজাহ-৪০৬২, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 কিয়ামতের পূর্বে মানুষ গাধার ন্যায় প্রকাশ্যে ব্যভিচার করবে
عَنِ النَّوَّاسِ بْنِ سَبْعَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: يَبْعَثُ اللَّهُ يَأْجُوجَ وَمَأْجُوجَ وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَمُرُّ أَوَائِلُهُمْ عَلَى بُحَيْرَةِ طَبَرِيَّةً فَيَشْرَبُونَ مَا فِيهَا وَيَمُرُّ آخِرُهُمْ فَيَقُولُونَ لَقَدْ كَانَ بِهَذِهِ مَرَّةً مَاءٌ. وَيُحْصَرُ نَبِيُّ اللهُ عِيسَى وَأَصْحَابُهُ حَتَّى يَكُونَ رَأْسُ الثَّوْرِ لِأَحَدِهِمْ خَيْرًا مِنْ مِائَةِ دِينَارٍ لِأَحَدِكُمُ الْيُومَ فَيَرْغَبُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ فَيُرْسِلُ اللَّهُ عَلَيْهِمُ النَّغَفَ فِي رِقَابِهِمْ فَيُصْبِحُونَ فَرْسَى كَمَوْتِ نَفْسٍ وَاحِدَةٍ ثُمَّ يَهْبِطُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى الأَرْضِ فَلَا يَجِدُونَ فِي الأَرْضِ مَوْضِعَ شِبْرٍ إِلَّا مَلَأَهُ زَهَمُهُمْ وَنَتْنُهُمْ فَيَرْغَبُ نَبِيُّ اللَّهِ عِيسَى وَأَصْحَابُهُ إِلَى اللَّهِ فَيُرْسِلُ اللَّهُ طَيْرًا كَأَعْنَاقِ الْبُخْتِ فَتَحْمِلُهُمْ فَتَطْرَحُهُمْ حَيْثُ شَاءَ اللَّهُ ثُمَّ يُرْسِلُ اللَّهُ مَطَرًا لاَ يَكُنُّ مِنْهُ بَيْتُ مَدَرٍ وَلَا وَبَرٍ فَيَغْسِلُ الْأَرْضَ حَتَّى يَتْرُكَهَا كَالزَّلَفَةِ ثُمَّ يُقَالُ لِلْأَرْضِ أَنْبِتِي ثَمَرَتَكِ وَرُدِّي بَرَكَتَكِ، فَيَوْمَئِذٍ تَأْكُلُ الْعِصَابَةُ مِنَ الرُّمَّانَةِ وَيَسْتَظِلُّونَ بِقِحْفِهَا وَيُبَارَكُ فِي الرِّسْلِ حَتَّى أَنَّ اللَّقْحَةَ مِنَ الإِبِلِ لَتَكْفِي الْفِئَامَ مِنَ النَّاسِ وَاللَّقْحَةَ مِنَ الْبَقَرِ لَتَكْفِي الْقَبِيلَةَ مِنَ النَّاسِ وَاللَّقْحَةَ مِنَ الْغَنَمِ لَتَكْفِي الْفَخِذَ مِنَ النَّاسِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَأْخُذُهُمْ تَحْتَ آبَاطِهِمْ فَتَقْبِضُ رُوحَ كُلِّ مُؤْمِنٍ وَكُلِّ مُسْلِمٍ وَيَبْقَى شِرَارُ النَّاسِ يَتَهَارَجُونَ فِيهَا تَهَارُجَ الْحُمُرِ فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ
অর্থ: হযরত নাওয়াস ইবনে সামআন রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আল্লাহ তায়ালা 'ইয়াজুজ মাজুজ' সম্প্রদায়কে পাঠাবেন। তারা প্রত্যেক উঁচু ভূমি হতে দ্রুত গতিতে বেরিয়ে আসবে। তাদের প্রথম দলটি "তাবারিয়া হরদ” পার হবার সময় সকল পানি পান করে ফেলবে। তাদের পরবর্তী দলও এ অঞ্চল দিয়ে অতিক্রম করবে। তারা বলবে এখানে কোনো এক সময় পানি ছিলো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। এমন সময় তাদের কাছে গরুর একটি মাথা এত মূল্যবান মনে হবে, যেমন বর্তমানে তোমরা একশ' দীনারকে মূল্যবান মনে করো। তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীগণ আল্লাহর কাছে বিনীতভাবে ফরিয়াদ করবেন। তখন আল্লাহ তা'আলা তাদের (ইয়াজুজ-মাজুজ) প্রত্যেকের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করে দেবেন। ফলে তারা সবাই এক সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীগণ পাহাড় থেকে জনপদে নেমে আসবেন। কিন্তু তাঁরা পৃথিবীতে এক ইঞ্চি জায়গাও ইয়াজুজ মাজুজের লাশ ও এর দুর্গন্ধ ব্যতীত ফাঁকা পাবেন না।
এরপর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীগণ আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করবেন। আল্লাহ তা'আলা 'বুখতী উটের কুজ সদৃশ (বড় বড়) পাখি প্রেরণ করবেন। এসব পাখি লাশসমূহকে উঠিয়ে আল্লাহ যেখানে ফেলে দেয়ার নির্দেশ দেবেন সেখানে ফেলে দেবে। এরপর মহান ও সর্বশক্তিমান আল্লাহ এমন বৃষ্টি প্রেরণ করবেন যা প্রতিটি স্থান, তা মৃত্তিকাই হোক অথবা বালি, ধুয়ে আয়নার মতো পরিষ্কার করে দেবে। এরপর ভূমিকে বলা হবে, তোমরা ফল উৎপাদন করো এবং কল্যাণ ফিরিয়ে দাও। (তখন এতো বরকত হবে যে,) একটি ডালিম খেয়ে পূর্ণ একটি দল পরিতৃপ্ত হবে এবং ডালিমের খোসাটি এতো বড় হবে যে, তার ছায়ায় তারা আশ্রয় নিতে পারবে। গবাদি পশুতেও এতো প্রাচুর্য দেয়া হবে যে, একটি উটের দুধ একটি বড় দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে এবং একটি দুধের বকরী পরিবারের জন্য যথেষ্ট হবে।
এ সময় আল্লাহ তা'আলা পবিত্র বায়ু প্রবাহিত করবেন। এ বায়ু তাদের বগলের নিচ পর্যন্ত পৌঁছাবে। ফলে সকল মুমিন ও মুসলমানের রূহ কবজ হয়ে যাবে। শুধু অসৎ ও খারাপ মানুষগুলো বেঁচে থাকবে। তারা গাধার ন্যায় প্রকাশ্যে ব্যভিচার করবে। অবশেষে তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। (মুসলিম-৭৫৬০, ৭২৬৩, ইফা.-৭১০৬, তিরমিযী-২২৪০, ৪০০১, আবু দাউদ-৪৩২১, ইবনে মাজাহ-৪০৭৫, আহমাদ-১৭১৭৭, হাদীসের শব্দাবলী মুসলিমের)
📄 কিয়ামতের পূর্বে মক্কা-মদিনায় তিনবার প্রচণ্ড ভূমিকম্প হবে
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالْمَدِينَةَ ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ. إِلَّا عَلَيْهِ المَلائِكَةُ صَافِينَ يَحْرُسُونَهَا ، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পদদলিত (অনুপ্রবেশ) করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকেব। এরপর মদিনায় তাঁর অধিবাসীসহ তিন বার (প্রচণ্ড) ভূ- কম্পন হবে। আর এভাবেই আল্লাহ তা'আলা সমস্ত কাফির এবং মুনাফিকদেরকে (মদিনা থেকে) বের করে দেবেন। (সহীহ বুখারী-১৮৮১, ৭১২৪, ৭১৩৪, ৭৪৭৩, ইফা.- ১৭৬১, মুসলিম-২৯৪৩, তিরমিযী-২২৪২, আহমাদ-১১৮৩৫, ১২৫৭৪, ১২৬৭৬, ১২৭৩২, ১২৯৮০, ১৩০৮৩, ১৩৫৩৫, হাদীসের শব্দাবলী বুখারীর)