📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে অধিক ভূমিকম্প হবে

📄 কিয়ামতের পূর্বে অধিক ভূমিকম্প হবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلازِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ وَيَكْثُرَ الهَرْجُ وَهُوَ الْقَتْلُ القَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضُ

অর্থ: আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণ ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হাজর বৃদ্ধি পাবে। হাজর অর্থ হত্যা-লুণ্ঠন। (ঐসময়) তোমাদের ধন-সম্পদ এতো বৃদ্ধি পাবে যে, তা উপচে পড়বে। (বুখারী-১০০৬, ৮৫, ইফা.-৯৭৯, আহমাদ-২/৫৩০, হাদীসের শব্দাবলী বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে পাথর কথা বলবে

📄 কিয়ামতের পূর্বে পাথর কথা বলবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ: يَا مُسْلِمُ ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোনো ইহুদী পাথরের আড়ালে আত্মগোপন করে থাকলে, পাথর বলবে, 'হে মুসলিম, আমার পেছনে ইহুদী রয়েছে, তাকে কতল করো। (বুখারী-২৯২৬, ২৯২৫, ৩৫৯৩, ইফা.-২৭২৫, ৭০৭৪, ৭২২৮, মুসলিম-১৫৭, ২৬২২, আহমাদ-৮৯২১, ১০৪৭৬, ২০৫০২, হাদীসের শব্দাবলী বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় জেগে উঠবে

📄 কিয়ামতের পূর্বে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় জেগে উঠবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ, أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَحْسِرَ الْفُرَاتُ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ, يَقْتَتِلُ النَّاسُ عَلَيْهِ, فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ, وَيَقُولُ : كُلُّ رَجُلٍ مِنْهُمْ لَعَلِّي أَكُونُ أَنَا الَّذِي أَنْجُو অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না; যতক্ষণ না ফোরাত নদী হতে স্বর্ণের একটি পর্বতের আবির্ভাব হবে এবং তার দখল নিয়ে লোকদের মাঝে যুদ্ধ হবে, যার প্রতি একশ জনের নিরানব্বইজন নিহত হবে। প্রত্যেকেই বলবে, আশা করি, আমিই বিজয় হবো। (বুখারী-৭১১৯, ইফা.-৬৬৩৪, মুসলিম-৭৪৫৪, ৭১৬৮, ইফা.-৭০১২, তিরমিযী-২৫৬৯, আবু দাউদ-৪৩১৩, আহমাদ-৭৫০১, ৮০০১, ৮১৮৮, ৮৩৫৪, ৯১০৩, হাদীসের প্রথমাংশ মুসলিমের এবং দ্বিতীয়াংশ বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে গণহত্যা শুরু হবে

📄 কিয়ামতের পূর্বে গণহত্যা শুরু হবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ, لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَفِيضَ الْمَالُ وَتَظْهَرَ الْفِتَنُ, وَيَكْثُرَ الْهَرْجُ, قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللهِ, قَالَ الْقَتْلُ الْقَتْلُ الْقَتْلُ ثَلَاثًا

অর্থ : আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ ধন-সম্পদের প্রাচুর্য, ফিতনা এবং হারাজ বৃদ্ধি না পাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! হারাজ কি? তিনি বললেন- ‘গণহত্যা’, ‘গণহত্যা’, একথা তিনবার বললেন। (বুখারী-৪৫, ১০০৬, ১৪১২, ৭১২১, মুসলিম-১৫৭, ইবনে মাজাহ-৪০৪৭, আহমাদ-৭৬৪৬, ৭৮৯৬, ৭৮৯৮, ৯১২৯, ৯৮৭১, ২৭৯৫৯, ১০৪৮১, ১০৪৯১, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00