📄 দাব্বাতুল আরদ এর পরিচয়
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلَامُ . فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا، وَتَخْطِمُ أَنْفَ الْكَافِرَ بِالْخَاتَمِ، حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ, فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ
অর্থ: আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 'দাব্বাতুল আরদ' (ভূগর্ভ থেকে এক ধরনের জানোয়ার) বের হবে এবং তার সাথে থাকবে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের আংটি এবং মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম এর লাঠি। সে লাঠি দিয়ে মুমিন ব্যক্তির চেহারা উজ্জল করবে এবং আংটি দিয়ে কাফির ব্যক্তির নাকে চিহ্ন এঁকে দিবে। অবশেষে এলাকাবাসী জমায়েত হয়ে একজন বলবে, হে মুমিন এবং অপরজন বলবে, হে কাফির। (তিরমিযী-২১৮৭, ইবনে মাজাহ-৪০৬৬, আহমাদ-৭৮৭৭, ৯৯৮৮, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا, فَإِذَا طَلَعَتْ وَرَاهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا, فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তা উদয় হওয়ার পর সমগ্র পৃথিবীবাসী তা দেখে ঈমান আনবে। কিন্তু পূর্বে যারা ঈমান আনেনি, তাদের এই ঈমান কোনো কাজে আসবে না। (ইবনে মাজাহ-৪০৬৮)
📄 কিয়ামতের পূর্বে অধিক ভূমিকম্প হবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ العِلْمُ، وَتَكْثُرَ الزَّلازِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الفِتَنُ وَيَكْثُرَ الهَرْجُ وَهُوَ الْقَتْلُ القَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ المَالُ فَيَفِيضُ
অর্থ: আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণ ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হাজর বৃদ্ধি পাবে। হাজর অর্থ হত্যা-লুণ্ঠন। (ঐসময়) তোমাদের ধন-সম্পদ এতো বৃদ্ধি পাবে যে, তা উপচে পড়বে। (বুখারী-১০০৬, ৮৫, ইফা.-৯৭৯, আহমাদ-২/৫৩০, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 কিয়ামতের পূর্বে পাথর কথা বলবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا اليَهُودَ، حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ: يَا مُسْلِمُ ، هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোনো ইহুদী পাথরের আড়ালে আত্মগোপন করে থাকলে, পাথর বলবে, 'হে মুসলিম, আমার পেছনে ইহুদী রয়েছে, তাকে কতল করো। (বুখারী-২৯২৬, ২৯২৫, ৩৫৯৩, ইফা.-২৭২৫, ৭০৭৪, ৭২২৮, মুসলিম-১৫৭, ২৬২২, আহমাদ-৮৯২১, ১০৪৭৬, ২০৫০২, হাদীসের শব্দাবলী বুখারীর)