📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে যিনা-ব্যভিচার বৃদ্ধি পাবে

📄 কিয়ামতের পূর্বে ব্যাপকভাবে যিনা-ব্যভিচার বৃদ্ধি পাবে


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ : أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزنا

অর্থ: আনাস ইবনে মালিক রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: কিয়ামতের কিছু আলামত হচ্ছে- তখন (আলেমদের মৃত্যুর মাধ্যমে) ইলম উঠিয়ে নেয়া হবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, মদ্যপান বৃদ্ধি হবে এবং যেনা-ব্যভিচার ছড়িয়ে পড়বে। (বুখারী- ৮০, ৮১, ৫২৩১, ৫৫৭৭, ৬৮০৮, ইফা.-৮০, মুসলিম-২৬৭১, আহমাদ-১৩০৯৩, ১৪০৮০, হাদীসের শব্দাবলী বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতা প্রদান করা হবে

📄 অযোগ্য ব্যক্তিদেরকে ক্ষমতা প্রদান করা হবে


অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন। এমন সময় জনৈক বেদুঈন তাঁর কাছে এসে জিজ্ঞেস করলো, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কোন জবাব না দিয়ে) আলোচনা অব্যাহত রাখলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি। আবার কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে বললেন: কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বললো, এই যে আমি, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন: যখন আমানতের খেয়ানত করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বললো, কীভাবে আমানতের খেয়ানত করা হবে? তিনি বললেন: যখন কোনো দায়িত্বপূর্ণ (রাষ্ট্র পরিচালনার) কাজ অনুপযুক্ত (অযোগ্য) ব্যক্তির হাতে সোপর্দ করা হবে, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো। (সহীহ বুখারী-৫৯, ৬৪৯৬, ইফা.-৫৭, সহীহ মুসলিম-৫৬, আহমাদ-৮৫১২, হাদীসের শব্দাবলী বুখারীর)

নোট : সকল প্রকার 'আমানতের খিয়ানত' কিয়ামতের (দুনিয়া ধ্বংস হওয়ার) আলামত। বিশেষত শাসকগোষ্ঠীর দ্বারা জনসাধারণের অর্থের অপচয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা, শাসন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগতকরণ ইত্যাদি বিশেষভাবে কিয়ামতের আলামত বলে বিবেচিত। (তোহফাতুল বারী শরহে সহীহ বুখারী-১ম খণ্ড)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের আরো দশটি আলামত

📄 কিয়ামতের আরো দশটি আলামত


عَنْ حُذَيْفَةَ بْنِ أُسَيْدٍ أَبِي سَرِيحَةَ، قَالَ: اطَّلَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غُرْفَةٍ وَنَحْنُ نَتَذَاكَرُ السَّاعَةَ، فَقَالَ: لا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَكُونَ عَشْرُ آيَاتٍ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَالدُّخَانُ، وَالدَّابَّةُ، وَيَأْجُوجُ وَمَأْجُوجُ وَخُرُوجُ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السَّلَامُ، وَثَلاثُ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَنَارُ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنِ أَبْيَنَ تَسُوقُ النَّاسَ إِلَى الْمَحْشَرِ تَبِيتُ مَعَهُمْ إِذَا بَاتُوا وَتَقِيلُ مَعَهُمْ إِذَا قَالُوا

অর্থ: হুযায়ফা ইবনে উসাইদ আবু সারীহা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক হুজরা থেকে আমাদের দিকে উঁকি দিয়ে দেখলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন: দশটি আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। (১). পশ্চিম দিক থেকে সূর্যোদয়, (২). দাজ্জালের আবির্ভাব, (৩). ধোঁয়া নির্গত হওয়া, (৪). দাব্বাতুল আরদ প্রকাশ পাওয়া, (৫). ইয়াজুজ-মাজুজের আবির্ভাব, (৬). ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের অবতরণ, (৭). তিনটি ভূমিধ্বস হবে- প্রাচ্যদেশে একটি, (৮). পাশ্চাত্যে একটি এবং (৯). আরব উপদ্বীপে একটি। ১০). এডেনের নিম্নভূমি 'আবইয়ান' নামক স্থান থেকে অগ্নি ছড়িয়ে পড়বে, যা মানুষকে হাশরের ময়দানের দিকে হাঁকিয়ে নিবে। তারা রাতে নিদ্রা গেলে এই আগুন তাদের সাথে থাকবে এবং তারা দুপুরে কায়লুলা করলে, আগুনও তাদের সাথে থেমে থাকবে, ইত্যাদি। (মুসলিম-২৯০১, তিরমিযী-২১৮৩ আবু দাউদ-৪৩১১, ইবনে মাজাহ-৪০৫৫, আহমাদ-১৫৭৮, ১৭১০, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 দাব্বাতুল আরদ এর পরিচয়

📄 দাব্বাতুল আরদ এর পরিচয়


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلَامُ . فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا، وَتَخْطِمُ أَنْفَ الْكَافِرَ بِالْخَاتَمِ، حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ, فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ

অর্থ: আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: 'দাব্বাতুল আরদ' (ভূগর্ভ থেকে এক ধরনের জানোয়ার) বের হবে এবং তার সাথে থাকবে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের আংটি এবং মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম এর লাঠি। সে লাঠি দিয়ে মুমিন ব্যক্তির চেহারা উজ্জল করবে এবং আংটি দিয়ে কাফির ব্যক্তির নাকে চিহ্ন এঁকে দিবে। অবশেষে এলাকাবাসী জমায়েত হয়ে একজন বলবে, হে মুমিন এবং অপরজন বলবে, হে কাফির। (তিরমিযী-২১৮৭, ইবনে মাজাহ-৪০৬৬, আহমাদ-৭৮৭৭, ৯৯৮৮, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00