📄 দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুআ
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুআ-১
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو وَيَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ পাঠ করতেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
“হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, কবর আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মরণের ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জাল এর ফিতনা থেকে। (বুখারী-১৩৭৭, ইফা.-১২৯৪, মুসলিম-৫৮৮, তিরমিযী-৩৬০৪, নাসাঈ-১৩১০, ৫৫০৫, ৫৫০৬, ৫৫০৯, ৫৫১১, ৫৫১৩, ৫৫১৫, ৫৫১৮, আবু দাউদ-৯৮৩, ইবনে মাজাহ-৯০৯, আহমাদ-৭১৯৬, ৭৮১০, ৭৯০৪, ৯০৯৩, ৯১৮৩, ৯৫৪৬, ৯৮৪৬, ১০৩৮৯, ২৭৬৭৪, ২৭২৮০, দারিমী-১৩৪৪, ৯৪৭০, হাদীসের শব্দাবলী বুখারীর)
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুআ-২
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ, كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هُذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
অর্থ: ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. আমাদেরকে এ দুআটি এতো বেশি গুরুত্বের সাথে শিক্ষা দিতেন, যেরূপ গুরুত্বের সাথে তিনি আমাদের কুরআনের কোনো সূরা শিক্ষা দিতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ, وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ, وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
“হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, তোমার নিকট আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, তোমার নিকট আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে এবং তোমার নিকট আরো আশ্রয় চাই জীবন ও মৃত্যুর সকল প্রকার ফিতনা (অনিষ্ট) থেকে। (মুসলিম-৫৯০, তিরমিযী-৩৪৯৪, নাসাঈ- ২০৬৩, ৫৫১২, ৯৮৪, ১৫৪২, ইবনে মাজাহ-৩৮৪০, আহমাদ-২১৬৯, ২৩৩৮, ২৭০৪, ২৭৭৪, ২৮৩৪, মালিক-৪৯৯, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুআ-৩
عَنْ عَائِشَةَ، زَوْحِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ, فَقَالَ لَهُ قَائِلٌ : مَا أَكْثَرَ مَا تَسْتَعِينُ مِنَ الْمَغْرَمِ . فَقَالَ : إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ ، حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ
অর্থ: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে (কখনো কখনো) এই দুআ পাঠ করতেন-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا، وَفِتْنَةِ المَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ
“হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই কবরের আজাব থেকে, মাসীহে দাজ্জালের ফিতনা থেকে এবং জীবন-মৃত্যুর ফিতনা থেকে। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই গুনাহ এবং ঋণগ্রস্ততা থেকে।” তখন এক ব্যক্তি তাঁকে বললো, আপনি ঋণগ্রস্থতা থেকে এতো বেশি আশ্রয় প্রার্থনা করেন কেন? তিনি (নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্থ হয়ে পড়ে তখন কথা বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা খেলাফ (ভঙ্গ) করে। (বুখারী-৮৩২, ২৩৯৭, ৬৩৬৮,৬৩৭৫, ৬৩৭৬, ৬৩৭৭, ৭১২৯, ইফা.-৭৯৪, মুসলিম-৫৮৭, ৫৮৯, ৫৮৮, নাসাঈ-১৩০৯, ৫৪৫৪, ৫৪৬৬, ৫৪৭২, ৫৪৭৭, ৫৫০৪, আবু দাউদ-৮৮০, ১৫৪৩, ইবনে মাজাহ-৩৮৩৮, আহমাদ-২৪০৫৭, ২৪০৬১, হাদীসের শব্দাবলী বুখারীর)