📄 দাজ্জালের মাথায় কোঁকড়ানো চুল থাকবে
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الدَّجَّالُ أَعْوَرُ عَيْنِ الْيُسْرَى جُفَالُ الشَّعَرِ مَعَهُ جَنَّةٌ وَنَارُ, فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ
অর্থ: হযরত হুযাইফা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: দাজ্জালের বাম চোখ হবে কানা এবং তার মাথায় থাকবে কোঁকড়ানো চুল। তার সাথে থাকবে (কৃত্রিম) জান্নাত ও জাহান্নাম। আসলে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নام। (মুসলিম-২৯৩৪, ইবনে মাজাহ-৪০৭১, আহমাদ-২২৭৩৯, ২২৮৫৬, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 দাজ্জালের এক হাতে আগুন আরেক হাতে পানি থাকবে
عَنْ عُقْبَةُ بْنُ عَمْرٍو قَالَ لِحُذَيْفَةَ : أَلَّا تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ: إِنِّي سَمِعْتُهُ يَقُولُ: إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا، فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ, فَمَاء بَارِدٌ، وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءً بَارِد فَنَارُ تُحْرِقُ، فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعُ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ ، فَإِنَّهُ عَذَبٌ بَارِدٌ
অর্থ: হযরত উকবা ইবনে আমর রাযি. থেকে বর্ণিত। তিনি হুযাইফা রাযি.-কে বললেন, আপনি দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছেন, তা কি আমাদের কাছে বর্ণনা করবেন না? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: যখন দাজ্জালের আবির্ভাব হবে, তখন তার সাথে পানি ও আগুন থাকবে। কিন্তু লোকজন তার সাথে যে আগুন দেখতে পাবে, তা হবে মূলত সুপেয় ঠান্ডা পানি। আর লোকজন তার সাথে যে ঠান্ডা পানি দেখতে পাবে, তা হবে মূলত দগ্ধকারী আগুন। সুতরাং তোমাদের যে কেউ তাকে পাবে, সে যেন তাতেই পতিত হয় যাকে আগুন মনে করে। কারণ, (তা আগুন নয়, বরং) তা-ই হলো প্রকৃতপক্ষে ঠান্ডা পানি। (বুখারী-৩৪৫০, ৩৪০৫১,৩৪৫২, ৩৪৭৯, ৬৪৮০, ৭১৩০, ইফা.-৩২০৪, মুসলিম-২৫৬০, ২৯৩৪, ২৯৩৫, নাসাঈ-২০৮০, ইবনে মাজাহ-২৪২০, আহমাদ-২২৭৪২, ২২৮৪৩, ২২৮৭৫, ২২৯৫৩, দারিমী-২৫৪৬, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 দাজ্জালের সাথে রুটির পাহাড় থাকবে
عَنِ المُغِيرَةِ بنِ شُعْبَةَ رضي اللَّهُ عَنْهُ قَالَ : مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مَا سَأَلْتُهُ، وَإِنَّهُ قَالَ لِي: مَا يَضُرُّكَ مِنْهُ ، قُلْتُ: لِأَنَّهُمْ يَقُولُونَ : إِنَّ مَعَهُ جَبَلَ خُبْزٍ ، وَنَهَرَ مَاءٍ ، قَالَ: هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ অর্থ: হযরত মুগীরা ইবনে শুবা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতো অধিক প্রশ্ন করেছি; অন্য কেউ তা করেনি। তিনি আমাকে বলেছেন, দাজ্জাল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি বললাম, লোকজন বলে যে, তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে। তিনি বললেন, আল্লাহর কাছে তা অতি সহজ। (বুখারী-৭১২২, ইফা.-৬৬৩৭, মুসলিম-২৯৩৯, ইবনে মাজাহ-৪০৭৩, আহমাদ-১৭৬৯০, ১৭৭০২, ১৭৭৩৯, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 দাজ্জাল খোরাসান অঞ্চল থেকে বের হবে
عَنْ أَبِي بَكْرِ الصِّدِّيقِ، قَالَ, حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَّ الدَّجَّالَ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالْمَشْرِقِ, يُقَالُ لَهَا خُرَاسَانُ يَتْبَعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهَهُمُ الْمَجَانُ الْمُطْرَقَةُ অর্থ: আবু বকর সিদ্দীক রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন: দাজ্জাল প্রাচ্যের খোরাসান অঞ্চল থেকে বের হবে। এমনসব জাতি তার অনুসরণ করবে, যাদের চেহারা হবে ঢালের মতো চেপ্টা ও মাংসল। (তিরমিযী-২২৩৭, ইবনে মাজাহ-৪০৭২, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)