📄 দাজ্জালের ফিতনার চেয়ে মারাত্মক কোনো কিছু নেই
عَنْ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقَ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ অর্থ: হযরত ইমরান ইবনে হুসাইন রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনা (বিপর্যয়) অপেক্ষা আর বড় কোনো ফিতনা নেই।" (মুসলিম-৭৫৭২, ৭২৮৫, ইফা.-৭১২৮)
📄 দাজ্জালের কপালে ‘কাফির’ লেখা থাকবে
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا بُعِثَ نَبِيٌّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الأَعْوَرَ الكَذَّابَ، أَلَا إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرُ অর্থ: হযরত আনাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: প্রত্যেক নবী তাঁর উম্মতগণকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সর্তক করেছেন। সাবধান! তার (এক চোখ) হবে কানা। আর তোমাদের রব অন্ধ নন। তার (দাজ্জালের) কপালে লেখা থাকবে 'কাফির'। (বুখারী-৭১৩১, ৭৪০৮, ইফ.-৬৬৪৬, মুসলিম-২৯৩০, তিরমিযী-২২৪০, আবু দাউদ-৪৩১৬, আহমাদ-১১৫৯৩, ১১৭৩৫, ১২৩৫৯, ১২৬৬৮, ১২৭৩৭, ১২৭৯৪, ১২৯৭২, ১২৯৮১, ১৩০২৬, ১৩১৮৭, ১৩২০৯, ১৩৫১৩, ১৩৬৮০, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 দাজ্জালের হাতে কৃত্রিম জান্নাত ও জাহান্নাম থাকবে
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلَا أُحَدِّثُكُمْ حَدِيثًا عَنِ الدَّجَّالِ، مَا حَدَّثَ بِهِ نَبِيٌّ قَوْمَهُ: إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّهُ يَجِيءُ مَعَهُ بِمِثَالِ الجَنَّةِ وَالنَّارِ ، فَالَّتِي يَقُولُ إِنَّهَا الجَنَّةُ هِيَ النَّارُ অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দিব না, যা কোনো নবীই তাঁর সম্প্রদায়ে কে বলেন নি? তা হলো, নিশ্চয়ই সে হবে কানা, সে সাথে করে জান্নাত ও জাহান্নামের দু'টি কৃত্রিম ছবি নিয়ে আসবে। অতএব, যাকে সে বলবে যে এটি জান্নাত প্রকৃতপক্ষে সেটিই হবে জাহান্নাম। (বুখারী-৩৩৩৮, ইফা.-৩০৯৯, ৩১০২, মুসলিম-২৯৩৬, ইবনে মাজাহ-৪০৭১, আহমাদ-২২৭৩৯, ২২৮৫৬, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 দাজ্জালের মাথায় কোঁকড়ানো চুল থাকবে
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الدَّجَّالُ أَعْوَرُ عَيْنِ الْيُسْرَى جُفَالُ الشَّعَرِ مَعَهُ جَنَّةٌ وَنَارُ, فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ
অর্থ: হযরত হুযাইফা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: দাজ্জালের বাম চোখ হবে কানা এবং তার মাথায় থাকবে কোঁকড়ানো চুল। তার সাথে থাকবে (কৃত্রিম) জান্নাত ও জাহান্নাম। আসলে তার জাহান্নাম হবে জান্নাত এবং জান্নাত হবে জাহান্নام। (মুসলিম-২৯৩৪, ইবনে মাজাহ-৪০৭১, আহমাদ-২২৭৩৯, ২২৮৫৬, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)