📘 মহামারী ও ফিতনা > 📄 ইমাম মাহদীর যুগে সমগ্র দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে

📄 ইমাম মাহদীর যুগে সমগ্র দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : الْمَهْدِيُّ مِنِّي أَجْلَى الْجَبْهَةِ أَقْنَى الأَنْفِ يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلاً كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا يَمْلِكُ سَبْعَ سِنِينَ

অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আমার বংশধর থেকেই মাহদীর আগমন হবে। তাঁর কপাল হবে উজ্জল ও চওড়া এবং নাক হবে উঁচু। তিনি পৃথিবীতে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠিত করবেন, যেভাবে পূর্বে যুলুম ও অবিচার প্রতিষ্ঠিত ছিলো। আর তিনি সাত বছর শাসন ক্ষমতায় থাকবেন। (আবু দাউদ-৪২৮৫, তিরমিযী-২২৩২, হাদীসের শব্দাবলী আবু দাউদের)

📘 মহামারী ও ফিতনা > 📄 ইমাম মাহদীকে এক রাতেই খেলাফতের যোগ্য বানানো হবে

📄 ইমাম মাহদীকে এক রাতেই খেলাফতের যোগ্য বানানো হবে


عَنْ عَلِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الْمَهْدِيُّ مِنَّا أَهْلَ الْبَيْتِ يُصْلِحُهُ اللَّهُ فِي لَيْلَةٍ

অর্থ: হযরত আলী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মাহদী আমাদের 'আহলে বাইত' থেকেই আগমন করবেন। আল্লাহ তাআলা তাকে এক রাতেই খেলাফতের যোগ্য করবেন। (ইবনে মাজাহ-৪০৮৫, আহমাদ-৬৪৬, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 হযরত ফাতিমার বংশধর থেকেই ইমাম মাহদীর আগমন হবে

📄 হযরত ফাতিমার বংশধর থেকেই ইমাম মাহদীর আগমন হবে


عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ كُنَّا عِنْدَ أُمِّ سَلَمَةَ, فَتَذَا كَرْنَا الْمَهْدِيَّ, فَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : الْمَهْدِيُّ مِنْ وَلَدِ فَاطِمَةَ

অর্থ: হযরত সাঈদ ইবনে মুসায়‍্যাব রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা উম্মে সালামা রাযি. এর নিকট বসা ছিলাম। আমরা পরস্পর মাহদী সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: মাহদী ফাতিমার বংশ থেকেই হবে। (আবু দাউদ-৪২৮৪, ইবনে মাজাহ-৪০৮৬, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 ইমাম মাহদীর নাম ও বংশ পরিচয়

📄 ইমাম মাহদীর নাম ও বংশ পরিচয়


عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ قَالَ عَلِيٌّ رضى الله عنه وَنَظَرَ إِلَى ابْنِهِ الْحَسَنِ فَقَالَ إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ كَمَا سَمَّاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَسَيَخْرُجُ مِنْ صُلْبِهِ رَجُلٌ يُسَمَّى بِاسْمِ نَبِيِّكُمْ يُشْبِهُهُ فِي الْخُلُقِ وَلَا يُشْبِهُهُ فِي الْخَلْقِ ثُمَّ ذَكَرَ قِصَّةَ يَمْلأُ الأَرْضَ عَدْلاً

অর্থ: হযরত আবু ইসহাক রহ. থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আলী রাযি. স্বীয় পুত্র হাসান রাযি. এর প্রতি দৃষ্টিপাত করে বললেন: আমার এই পুত্র সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সে জান্নাতী যুবকদের সরদার হবে। আর অচিরেই তাঁর বংশে এমন এক ব্যক্তির জন্ম হবে, যার নাম তোমাদের নবীর নাম হবে। স্বভাব-চরিত্রও তোমাদের নবীর মতো হবে। তবে বাহ্যিক গঠন-আকৃতি তাঁর মতো হবে না। এরপর তিনি তাঁর (ইমাম মাহদীর) ন্যায়বিচার দ্বারা পৃথিবী ভরে দেয়ার আলোচনা করলেন। (আবু দাউদ-৪২৯২, হাদীসটি হাসান সহীহ)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00