📄 কিয়ামতের পূর্বে ১৫ টি পাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشَرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلَاءُ, فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلًا وَالْأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ وَ عَقَّ أُمَّهُ وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ وَارْتَفَعَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَبِسَ الْحَرِيرُ وَاتَّخِذَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا أَوْ mَسْخًا
অর্থ: হযরত আলী ইবনে আবু তালিব রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যখন আমার উম্মত পনেরটি পাপ কাজে লিপ্ত হবে, তখন তাদের উপর বালা-মুসিবত ও আযাব নেমে আসবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেন: (১). যখন গনিমতের (সরকারী) মালকে ব্যক্তিগত সম্পদ বানিয়ে ফেলবে। (২). আমানতকে লুটের মাল বানিয়ে ফেলবে। (৩). যাকাতকে জরিমানা মনে করবে। (৪). পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। (৫). লোকেরা মায়ের অবাধ্য হবে। (৬). বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে। (৭). পিতার সাথে খারাপ আচরণ করবে। (৮). মসজিদে শোরগোল করা হবে। (৯). সর্বাধিক খারাপ চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে। (১০), মানুষকে তার অনিষ্টের ভয়ে সম্মান করা হবে। (১১). ব্যাপকভাবে মদক সেবন করা হবে। (১২). রেশমী বস্ত্র পরিধান করা হবে। (১৩). নর্তকী গায়িকাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। (১৪). বাদ্যযন্ত্রের কদর করা হবে। (১৫). এ উম্মতের শেষ যামানার লোকেরা পূর্ববর্তীদেরকে লা'নত দিবে। তখন তোমরা অগ্নি বায়ু, অথবা ভূমিধ্বস কিংবা চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করো। (তিরমিযী-২২১০)
📄 ফিতনার সময় মুখের কথা তরবারির চেয়ে মারাত্মক হবে
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ, قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : تَكُونُ فِتْنَةٌ تَسْتَنْطِفُ الْعَرَبَ, قَتْلَاهَا فِي النَّارِ النِّسَانُ فِيهَا أَشَدُّ مِنْ وَقُعِ السَّيْفِ অর্থ: আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: (কিয়ামতের পূর্বে) এমন একটি ফিতনার উদ্ভব হবে, যা সমগ্র আরবকে গ্রাস করে ফেলবে। সেই ফিতনায় নিহত ব্যক্তিরা হবে জাহান্নামী। তখন যবান (মুখের কথা) হবে তরবারির চেয়েও মারাত্মক। (তিরমিযী-২১৭৮, আবু দাউদ-৪২৬৫, ইবনে মাজাহ-৩৯৬৭, আহমাদ-৬৯৪১, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)
📄 ধন-সম্পদের ফিতনা সবচেয়ে বড় ফিতনা
عَنْ كَعْبِ بْنِ عِيَاضٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةً, وَفِتْنَةُ أُمَّتِي الْمَالُ অর্থ: হযরত কা'ব ইবনে ইয়ায রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে। আর আমার উম্মতের ফিতনা হলো দুনিয়ার ধন-সম্পদ। (তিরমিযী-২৩৩৬, আহমাদ-১৭০১৭, হাদীসের শব্দাবলী তিরমিযীর, হাদীসটি সহীহ)
📄 অনেক নারী পরকালে বস্ত্রহীনা হবে
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: اسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَقَالَ: سُبْحَانَ اللَّهِ، مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتَنِ، وَمَاذَا فُتِحَ مِنَ الخَزَائِنِ، أَيْقِظُوا صَوَاحِبَاتِ الحُجَرِ ، فَرُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ অর্থ: উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন: এক রাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন: সুবহানাল্লাহ! এ রাতে কতই না ফিতনা (বিপদাপদ) নেমে এসেছে এবং কতই না ভাণ্ডার উন্মুক্ত করে দেয়া হয়েছে। গৃহের অন্যান্য মহিলাগণকেও জানিয়ে দাও, বহু মহিলা যারা দুনিয়াতে বস্ত্র পরিহিতা কিন্তু আখিরাতে তারা হবে বস্ত্রহীনা।' (বুখারী-১১৫, ১১২৬, ৩৫৯৯, ৫৮৪৪, ৬২১৮, ৭০৬৯, ইফা.-১১৬, তিরমিযী-২১৯৬, হাদীসের শব্দাবলী বুখারীর)