📘 মহামারী ও ফিতনা > 📄 কুরআন-হাদীসের ইলম ছাড়া ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়

📄 কুরআন-হাদীসের ইলম ছাড়া ফিতনা থেকে বাঁচা সম্ভব নয়


عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : سَتَكُونُ فِتَنْ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا إِلَّا مَنْ أَحْيَاهُ اللَّهُ بِالْعِلْمِ

অর্থ: আবু উমামা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: অচিরেই এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে, সকালে মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। তবে আল্লাহ যাকে দ্বীনের ইলম দ্বারা বাঁচিয়ে রাখবেন, তার কথা স্বতন্ত্র। (ইবনে মাজাহ-৩৯৫৪, দারিমী-৩৩৮, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 মেয়েদেরকে যথা সময়ে বিবাহ না দিলে ফিতনা ছড়িয়ে পড়বে

📄 মেয়েদেরকে যথা সময়ে বিবাহ না দিলে ফিতনা ছড়িয়ে পড়বে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا أَتَاكُمْ مَنْ تَرْضَوْنَ خُلُقَهُ وَدِينَهُ فَزَوِّجُوهُ إِلَّا تَفْعَلُوا تَكُنْ فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ عَرِيضٌ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যদি তোমাদের নিকট এমন কোনো ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে আসে, যার চরিত্র ও দ্বীনদারী সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তবে তার সাথে (তোমাদের মেয়েদের) বিবাহ দাও। যদি তা না করো, তাহলে পৃথিবীতে ফিতনা ও ব্যাপক বিশৃংখলা ছড়িয়ে পড়বে। (তিরমিযী-১০৮৪, ইবনে মাজাহ-১৯৬৭, ইরওয়া-১৮৬৮, সহীহাহ-১০২২, হাদীসের শব্দাবলী ইবনে মাজার)

📘 মহামারী ও ফিতনা > 📄 ফিতনা থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নিতে হবে

📄 ফিতনা থেকে বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নিতে হবে


عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ المُسْلِمِ غَنَمْ يَتْبَعُ بِهَا شَعَفَ الجِبَالِ وَمَوَاقِعَ القَطْرِ ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الفِتَنِ

অর্থ: আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: অচিরেই مسلمانوں সর্বাপেক্ষা উত্তম সম্পদ হবে কয়েকটি বকরী। তারা ফিতনা থেকে তাদের দ্বীন (ঈমান) বাঁচাতে সেগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে এবং পানির উৎস সমৃদ্ধ চারণভূমিতে পলায়ন করবে। (বুখারী-১৯, ৩৩০০, ৩৬০০, ৬৪৯৫, ৭০৮৮, ইফা.-১৮, নাসাঈ-৫০৩৬, আবু দাউদ-৩২৭৬, ৪২৬৭, ইবনে মাজাহ-৩৭৮০, আহমাদ-১০৬৪৯, ১০৮৬১, ১০৯৯৮, ১১১৪৮, ১১৪২৮, হাদীসের শব্দাবলী বুখারীর)

নোট: আলোচ্য হাদীস দ্বারা উদ্দেশ্য হলো, প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে দ্বীন ও ইসলামকে সর্বাগ্রে ও সবকিছুর উর্ধ্বে প্রাধান্য দিবে। যখন চতুর্দিক থেকে ফিতনা-ফাসাদ দ্বারা স্বীয় দ্বীন আক্রান্ত হওয়ার আশঙ্কা হবে, তখন স্বীয় দ্বীন ও ঈমান রক্ষার্থে নিজের ঘর-বাড়ী, আত্মীয়-স্বজন, ধন-সম্পদ সবকিছু পরিত্যাগ করে পাহাড়-পর্বত কিংবা বন-জঙ্গলে গিয়ে হলেও নিজের দ্বীন ও ঈমানকে রক্ষা করবে।

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেয়া হবে

📄 কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেয়া হবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُقْبَضُ العِلْمُ ، وَيَظْهَرُ الجَهْلُ وَالفِتَنُ، وَيَكْثُرُ الهَرْجُ ، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا الهَرْجُ؟ فَقَالَ: هَكَذَا بِيَدِهِ فَحَرَّفَهَا، كَأَنَّهُ يُرِيدُ القَتْلَ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: (কিয়ামতের পূর্বে) ইল্‌ম উঠিয়ে নেয়া হবে, মূর্খতা ও ফিতনার বিস্তার ঘটবে এবং হারাজ বৃদ্ধি পাবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! হারাজ' কী? তিনি হাতের ইশারা দিয়ে বললেন, 'এরূপ।' যেন তিনি এর দ্বারা 'হত্যা বুঝিয়েছিলেন। (বুখারী-৮৫, ১০৩৬, ১৪১২, ৩৬০৮, ৩৬০৯, ৪৬৩৫, ৪৬৩৬, ৬০৩৭, ৬৫০৬, ৬৯৩৫, ৭০৬১, ৭১১৫, ৭১২১, ইফা.-৮৫, মুসলিম-১৫৭, হাদীসের শব্দাবলী বুখারীর)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00