📘 মহামারী ও ফিতনা > 📄 নারীদের ফিতনা হবে সবচেয়ে ভয়াবহ

📄 নারীদের ফিতনা হবে সবচেয়ে ভয়াবহ


عَنْ أَسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ অর্থ: হযরত উসামা ইবনে যায়েদ রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আমার পরে আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক ক্ষতিকর ফিতনা (বিপর্যয়) আর কিছুই রেখে যাইনি। (বুখারী-৫০৯৬, ইফা.-৪৭২৫, মুসলিম-৬৮৩৮, ৬৮৩৯, ইফা.-৬৬৯৪, ৬৬৯৫, তিরমিযী-২৭৮০, ইবনে মাজাহ-৩৯৯৮, আহমাদ-২১২৩৯, ২১৩২২, হাদীসের শব্দাবলী বুখারীর)

📘 মহামারী ও ফিতনা > 📄 অধিকাংশ ক্ষেত্রে নারীদের থেকেই ফিতনা শুরু হয়

📄 অধিকাংশ ক্ষেত্রে নারীদের থেকেই ফিতনা শুরু হয়


عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ, عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ, فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ অর্থ: হযরত আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: দুনিয়াটা অবশ্যই মিষ্টি-মধুর ও লোভনীয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তাঁর প্রতিনিধি বানিয়েছেন। এর মাধ্যমে তিনি দেখতে চান তোমরা কেমন আমল করো। সুতরাং তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো এবং নারীদের ফিতনাকেও ভয় করো। কেননা বনী ইসরাঈলের প্রথম ফিতনা সৃষ্টি হয়েছিল নারীদের মধ্য থেকেই। (মুসলিম- ৭১২৪, ২৭৪২, ৬৮৪১, ইফা.-৬৬৯৭, তিরমিযী-২১৯১, ইবনে মাজাহ-৪০০০, আহমাদ-১০৭৫৯, ১০৭৮৫, ১১০৩৪, ১১১৯৩, হাদীসের শব্দাবলী মুসলিমের)

📘 মহামারী ও ফিতনা > 📄 শেষ যামানায় বিপদ শুধু আসতেই থাকবে

📄 শেষ যামানায় বিপদ শুধু আসতেই থাকবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : سَتَكُونُ فِتَنَّ القَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ القَائِمِ ، وَالقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ المَاشِي، وَالمَاشِي فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي، وَمَنْ يُشْرِفْ لَهَا تَسْتَشْرِفُهُ، وَمَنْ وَجَدَ مَلْجَأَ أَوْ مَعَاذَا فَلْيَعُذْ بِهِ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: অচিরেই অসংখ্য ফিতনা- ফাসাদ দেখা দিবে। ঐ সময় বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম (নিরাপদ), দাড়াঁনো ব্যক্তি চলমান ব্যক্তি হতে অধিক রক্ষিত আর চলমান ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে অধিক বিপদমুক্ত। যে ব্যক্তি ফিতনার দিকে দৃষ্টি করবে ফিতনা তাকে গ্রাস করে নিবে। তখন যদি কোনো ব্যক্তি তার দ্বীন রক্ষার জন্য কোনো ঠিকানা অথবা নিরাপদ আশ্রয় পায়, তবে সেখানে আশ্রয় গ্রহণ করা উচিত হবে। (সহীহ মুসলিম-২৮৮৬, আবু দাউদ-৪২৫৯, ইবনে মাজাহ-৩৯৬১, হাদীসের শব্দাবলী মুসলিমের)

📘 মহামারী ও ফিতনা > 📄 কিয়ামতের আগে পুঁতির দানার মতো ফিতনা শুধু আসতেই থাকবে

📄 কিয়ামতের আগে পুঁতির দানার মতো ফিতনা শুধু আসতেই থাকবে


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا اتَّخِذَ الْفَيْءُ دُوَلًا وَالْأَمَانَةُ مَغْنَمًا وَالزَّكَاةُ مَغْرَمًا وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هُذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ

অর্থ: হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: (ক). যখন গনিমতের মাল ব্যক্তিগত মালে পরিণত হবে, (খ). আমানতের মাল লুটের মালে পরিণত হবে, (গ). যাকাতকে জরিমানা মনে করা হবে, (ঘ). ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে, (ঙ). পুরুষ লোকেরা স্ত্রীর আনুগত্য করবে, (চ). কিন্তু মায়ের অবাধ্য হবে, (ছ). বন্ধুদেরকে কাছে টেনে নিবে, (জ). কিন্তু নিজ পিতাকে দূরে ঠেলে দিবে, (ঝ). মসজিদে হট্টগোল করবে, (ঞ). পাপাচারীরা সমাজের নেতা হবে. (ট). নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে, (ঠ). কাউকে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য সম্মান দেখানো হবে, (ড). নর্তকী-গায়িকা বৃদ্ধি পাবে, (ঢ). বাদ্যযন্ত্রের কদর করা হবে, (ণ). ব্যাপকভাবে মাদক সেবন করা হবে, (ত). এ উম্মতের শেষ যামানার লোকেরা পূর্ববর্তীদেরকে লা'নত দিবে। তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিকম্প, চেহারা বিকৃতি, পাথরবৃষ্টি ও অন্যান্য বালা-মুসিবতের অপেক্ষা করো, যা একের পর এক আসতে থাকবে, যেমন পুরাতন পুঁতিরমালা ছিঁড়ে গেলে একের পর এক ঝরে থাকে। (তিরমিযী-২২১১)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00