📄 আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেয়ার ফযীলত
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِي رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا ، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ ، أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا
অর্থ: হযরত সাহল ইবনে সা'দ সাঈদী রাযি. থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: আল্লাহর রাস্তায় একদিন সীমান্ত পাহারা দেয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তার চেয়ে উত্তম। আর জান্নাতে তোমাদের কারো চিবুক পরিমাণ জায়গা থাকা দুনিয়া এবং এর উপর যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর রাস্তায় বান্দার এক সকাল অথবা এক বিকাল অতিবাহিত করা দুনিয়া ও এর উপর যা কিছু আছে তার চেয়ে উত্তম। (বুখারী-২৮৯২, ২৭৯৪, ৩২৫০, ৬৪৫১, ইফা.-২৬৯০, মুসলিম-১৮৮১, তিরমিযী-১৬৪৮, নাসাঈ-৩১১৮, ইবনে মাজাহ-২৭৫৬, ৪৩৩০, আহমাদ-১৫১৩২, ২২২৯২, ২২৩৩৭, ২২৩৫০, ২২৩৬১, ২২৩৬৫, দারিমী-২৩৯৮, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 জিহাদের প্রশিক্ষণ নেয়া ও শক্তি অর্জন করার নির্দেশ
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ
অর্থ: হযরত উকবা ইবনে আমির রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর বলতে শুনেছি: (আল্লাহ তা'আলা বলেছেন) তোমরা শত্রুদের মুকাবেলার জন্য সাধ্যানুযায়ী শক্তি অর্জন করো। জেনে রেখো! নিশ্চয়ই তীরন্দাযী হলো শক্তি। জেনে রেখো! নিশ্চয়ই তীর নিক্ষেপই শক্তি। জেনে রেখো! নিশ্চয়ই তীর নিক্ষেপই শক্তি। (মুসলিম-৫০৫৫, ৪৮৪০, তিরমিযী-৩০৮৩, আবু দাউদ-২৫১৪, ইবনে মাজাহ-২৮১৩, আহমাদ-১৬৯৭৯, দারিমী-২৪০৪, হাদীসের শব্দাবলী মুসলিমের)
📄 একটি তীরের কারণে তিন ব্যক্তি জান্নাতে যাবে
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُدْخِلُ بِالسَّهْمِ الْوَاحِدِ ثَلَاثَةَ نَفَرِ الْجَنَّةَ : صَانِعَهُ يَحْتَسِبُ فِي صَنْعَتِهِ الْخَيْرَ, وَالرَّاهِيَ بِهِ, وَمُنْبِلَهُ, وَارْمُوا وَارْكَبُوا, وَأَنْ تَرْمُوا أَحَبُّ إِلَى مِنْ أَنْ تَرْكَبُوا, وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ فَإِنَّهَا نِعْمَةٌ تَرَكَهَا . أَوْ قَالَ : كَفَرَهَا
অর্থ: হযরত উকবা ইবনে আমির রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: আল্লাহ একটি তীরের কারণে তিন ব্যক্তিকে জান্নাতে দাখিল করাবেন- (১). প্রস্তুত কারক, যে তা প্রস্তুত করার সময় সওয়াবের নিয়ত করে, (২). তীর নিক্ষেপকারী, (৩). যে তীরন্দাজের হাতে তীর তুলে দেয়। সুতরাং তোমরা তীরন্দাজী করো এবং ঘোড়ায় চড়া শিখো। যদি তোমরা তীরন্দাজী শিখো তবে আমার নিকট তা ঘোড়ায় চড়া শিখার চেয়ে অধিক প্রিয়। আর যে ব্যক্তি তীরন্দাজী শিখার পর তার প্রতি অনাগ্রহী হয়ে তা ত্যাগ করে, সে আল্লাহর একটি নেয়ামত ত্যাগ করলো। অথবা তিনি বলেছেন: সে অকৃতজ্ঞতা প্রকাশ করলো। (আবু দাউদ-২৫১৫)
📄 জিহাদের উদ্দেশ্যে কিছু দান করার ফযীলত
عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيْلِ اللَّهِ كُتِبَتْ لَهُ بِسَبْعِمِائَةِ ضِعْفٍ অর্থ: হযরত খুরাইম ইবনে ফাতিক রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করে, তবে তা তার আমলনামায় সাতশ' গুণ বৃদ্ধি করে লেখা হয়। (তিরমিযী-১৬২৫, আবু দাউদ-২৫০০, আহমাদ-১৫৬১৩, ১৯০৩৬, মিশকাত-৩৮২৬, মুস্তাদরাক হাকিম-২৪৪১, হাদীসের শব্দাবলী তিরমিযীর, হাদীসটি সহীহ)
عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُمِائَةِ نَاقِةٍ كُلُّهَا مَخْطُومَةً অর্থ: হযরত আবু মাসউদ আনসারী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি একটি উটের লাগام ধরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললো, এটি আল্লাহর রাস্তায় দান করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর বিনিময়ে কিয়ামত দিবসে সাতশ' উটনী পাবে, যার প্রত্যেকটিতে লাগাম লাগানো থাকবে। (সহীহ মুসলিম-৫০০৫, ৪৭৯১, ৪৮৯৭, ইফা.-৪৭৪৪, নাসাঈ-৩১৮৭, আহমাদ-১৬৬৪৫, ২১৮৫২, দারিমী-২৪০২, হাদীসের শব্দাবলী মুসলিমের)