📄 গণকেরা শতকরা নিরানব্বইটি মিথ্যা বলে
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : إِنَّ المَلائِكَةَ تَنْزِلُ فِي العَنَانِ: وَهُوَ السَّحَابُ، فَتَذْكُرُ الأَمْرَ قُضِيَ فِي السَّمَاءِ ، فَتَسْتَرِقُ الشَّيَاطِينُ السَّمْعَ فَتَسْمَعُهُ. فَتُوحِيهِ إِلَى الكُهَانِ، فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذَّبَةٍ مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ
অর্থ: নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: ফেরেশতাগণ মেঘমালার উপরে অবতরণ করেন এবং আসমানের (আল্লাহর) ফায়সালাসমূহ আলোচনা করেন। তখন শয়তানেরা চুরি করে শোনার চেষ্টা করে এবং তার কিছু শুনেও ফেলে। এরপর তারা তা গণকের কাছে পৌঁছে দেয় এবং তারা তার সেই শুনা কথার সাথে নিজেদের পক্ষ থেকে আরো একশটি মিথ্যা মিলিয়ে মানুষের কাছে বলে। (বুখারী-৩২১০, ৫৭৬২, ৬২১৩, ৭৫৬১, ইফা-২৯৮০, মুসলিম-২২২৮, ৫৭০৯, আহমাদ-২৪০৪৯, হাদীসের শব্দাবলী বুখারীর)
📄 হাতের রেখা দেখে কিছু বলা ও বিশ্বাস করা হারাম
عَنْ قَبِيصَةَ بن المُخَارِقِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ, قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: الْعِيَافَةُ وَالطَّيَرَةُ وَالطَّرُقُ مِنَ الْجِبْتِ
অর্থ: হযরত কাবিসা ইবনে মুখারিক রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: হাতে রেখা টেনে, কোনো চিহ্ন দেখে এবং পাখি উড়িয়ে শুভ-অশুভ (পাখি ডান দিকে উড়ে গেলে মঙ্গল আর বাম দিকে গেলে অমঙ্গল) নির্ণয় করা শয়তানী কাজ। (আবু দাউদ-৩৯০৯)
📄 জ্যোতিষ বিদ্যা শিক্ষা করাও হারাম
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ, قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ, زَادَ مَا زَادَ
অর্থ: হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু অংশ শিক্ষা করলো, সে মূলত যাদু বিদ্যার একটি অংশ শিক্ষা করলো। আর যে ব্যক্তি যতো বেশি জ্যোতিষ বিদ্যা চর্চা করলো, সে ততো বেশি যাদু বিদ্যাই চর্চা করলো (আর যাদু বিদ্যা সম্পূর্ণ হারাম)। (আবু দাউদ-৩৯০৫, ৩৯০৭, ইবনে মাজাহ-৩৭২৬, আহমাদ-২০০১, ২৮৩৬, হাদীসের শব্দাবলী আবু দাউদের)
📄 গায়েবী সংবাদ বলা ও বিশ্বাস করা হারাম
عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ, وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلامِ, وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَانَ, قَالَ, فَلا تَأْتِهِمْ, قُلْتُ, وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ, قَالَ, ذَاكَ شَيْءٍ يَجِدُونَهُ فِي صُدُورِهِمْ, فَلَا يَصُدَّ نَّهُمْ
অর্থ: হযরত মুআবিয়া হাকাম সুলামী রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আরজ করলাম। হে আল্লাহর রাসূল! আমার যুগটি জাহিলিয়াতের খুব নিকটবর্তী। আল্লাহ সবেমাত্র আমাকে ইসলামে দীক্ষিত করেছেন। আমাদের মধ্যকার কিছু লোক (গায়েবী সংবাদ জানতে) গণকের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তুমি তাদের কাছে যেওনা। আমি বললাম, আমাদের কেউ কেউ পাখি উড়িয়ে শুভ-অশুভ নির্ণয় করে। তিনি বলেলেন: এগুলো শুধু তাদের মনের কল্পনা। এতে কোনো কাজে বাধার সৃষ্টি না করে। (মুসলিম-১২২৭, ১০৮৬, ইফা.-১০৮০, আবু দাউদ-৯৩০, ৯৩১, ৩২৮২, ৩৯০৯, নাসাঈ-১২১৮, আহমাদ-২৩২৫০, ২৩২৫৬, দারিমী-১৫০২, হাদীসের শব্দাবলী মুসলিমের)