📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও আধ্যাত্মিক কার্যাবলী সম্বলিত গ্রন্থসমূহ

📄 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও আধ্যাত্মিক কার্যাবলী সম্বলিত গ্রন্থসমূহ


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনে এমন কিছু বিশিষ্টতা ছিল যা অন্য কোন নবীর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব আধ্যাত্মিক ও অলৌকিক কার্যাবলী নবী চরিতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়েছে। অনেক মনীষী সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ সেসব বিষয়কে মহানবীর রিসালাত ও নবুওয়াতের অকাট্য দলীল-প্রমাণ, ভিত্তি বা মেরুদণ্ড বলে আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে রচিত প্রধান গ্রন্থ হচ্ছে 'দালায়িলুন নবুওয়াত'। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য মু'জেযার গ্রন্থসমূহ বিদ্যমান। ১। হাফেয আবু নুঈম আল-ইসপাহানী (৩৩৪- ৪৩০ হিঃ), ২। ইমাম বায়হাকী (৩৮৪-৪৫৮ হিঃ), ৩। মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে ওয়াকেদ আল-ফারাবী, ৪। আবুল আব্বাস জাফর ইবনে মুহাম্মদ মু'তায, ৫। ইবনে কুতাইব ৬। ইসহাক হারাবীর (মৃতঃ ২৫৫ হিঃ) ৭। সা'দী ইয়াসীনের 'আন-নবুওয়াত', ৮। আলামা আবুল হাসান ইবনে আবদুল্লাহ আল বকরীর "কিতাবুল আনওয়ার ওয়া মিসবাহুস সুরুরী ওয়াল আযকার ওয়া যিকরী নূরে মুহাম্মদ মুস্তফা আল মুখতার", ৯। ইমাম জালালউদ্দিন সিউতির (৮৪৯-৯১১ হিঃ) খাসায়েসুল কুবরা।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 শামায়েল গ্রন্থসমূহ

📄 শামায়েল গ্রন্থসমূহ


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী ও দৈনন্দিন কর্মপন্থার বিশিষ্টতা নিয়ে অনেক মনীষী গবেষণা করে গ্রন্থ রচনা করেছেন। ইতিহাসের উজ্জ্বল আলোকে বসবাসকারী ব্যক্তিত্ব হিসেবে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জীবন ও চরিত্রশোভা সূর্যের ন্যায় প্রস্ফুটিত। আর কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ বিশিষ্টতা নেই। হাদীসবিদ মুহাম্মদ ইবনে ঈসা তিরমিযী (২০৯-৯৭ হিঃ) মহানবীর ব্যক্তিগত জীবন পদ্ধতি ও আচার-ব্যবহার বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে, "শামায়েলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এটা 'শামায়েলে তিরমিযী', নামে খ্যাত। এ এছাড়া অন্যান্য গ্রন্থসমূহে বর্ণিত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ১। শামাইলু রাসূল- আবুল ফিদা ইসমাঈল ইবনে কাসীর (মৃতঃ ৭৭৪ হিঃ) ২। শামায়িলুন নবী (সাঃ)- আবুল আব্বাস আল মুসতাগফিরী, ৩. কিতাবুশ শামায়িল-আবুল হাসান ইবনুয জাহহাক, ৪। যুবদাতুশ শামায়িল-আলী ইবনে সুলতান আল-হারবী ৫। বুলগাতুশ সায়িল আন মাকাসিদিশ শামায়িল-ইব্রাহীম আল হালাবী ৬। ওসায়িলুর রাসূল ইলা শামায়িলির রাসূল (সা.)-শায়খ ইউসুফ ইবনে ইসমাঈল আন নাবহানী, ৭। আল মুখাতাসার ফিশ শামায়িলিল মুহাম্মদী ওস্তাদ মাহমুদ সামী, ৮। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মদীয়া-শায়খ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর আল খতিব আল কাস্তালানী (৮৫১-৯২৩ হিঃ) ৯। আখলাকুন নবী ওয়া আদাবুহু-হাফিয আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে হায়ান আল ইসপাহানী আবুল শায়খ (মৃতঃ ৩৬৯ হিঃ) ১০। খাসায়িসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুরূফা বি খাসায়িসিল মুস্তাফা (সা.)-হাফিয নাসির উদ্দীন মুগলতাঈ (মৃতঃ ৭৬১)।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 মক্কা-মদীনা ও কা‘বার ইতিহাস গ্রন্থসমূহ

📄 মক্কা-মদীনা ও কা‘বার ইতিহাস গ্রন্থসমূহ


এসব ইতিহাস গ্রন্থসমূহে নবী চরিত্রের বিস্তারিত উপকরণ ও উপাত্ত রয়েছে। এজন্য সীরাতবিদরা মহামানবের জীবন আলোচনার সময় এগুলোর প্রতি মনোনিবেশ করেছেন। ইতিহাস সনদগুলো হতেও তথ্য নিয়েছেন। মক্কা মদীনা এবং কাবা শরীফের ইতিহাস সম্পর্কিত বেশ কিছু উল্লেখ্যযোগ্য গ্রন্থ রয়েছে: ১। তারীখু মক্কা (আখবারুল মক্কাতিল মুশারাফ আও কিতাবু ফাজিলিল কা'বা)- আযরাকী-আবুল ওয়ালীদ আহমদ ইবনে মুহাম্মদ (মৃতঃ ২২৩ হিঃ) ২। তারিখুল মদীনাতিল মুনাওয়ারা-আবু যায়দ ওমর ইবনে সিব্বা আলবসরী (মৃতঃ ২৬৩ হিঃ) ৩। ইতহাফুল ওয়ারা বিআখবারি উম্মিল কুরা-ওমর ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-কুরাইশী ৪। আত-তুহফাতুল লতীফা ফী তারীখিল মদীনা-আল্লামা সাখাবী ৫। আত- তারীখিল কারীম লি মক্কাতা ওয়া বায়তিল্লাহিল কারীম-মুহাম্মদ তাহের ইবনে আবদুল কাদের আলকুর্দী ৬। আত-তারীখিল বিদারিল হিজরাহ-আসাদ দরাববোনী ৭। আখবারু মক্কা তিল মুশাররাফা-শায়খ কুতুব উদ্দীন নাহরাওয়ানী ৮। আখবারু মক্কা-আল্লামা ওয়াকেদী ৯। আখবারু মদীনা-আল হাজরী ১০। আখবারুল মদীনা-আবদুল্লাহ মারজানী ১১। আখবারুল মদীনা-ইয়াহিয়া ইবনে হুসাইন ১২। আল আরফুল মিসকী ফিত তারিখিল মক্কী-আলী ইবনে আবদুল কাদের তাবারী ১৩। তারীখুল মদীনা-আল মারাগী ১৪। তারীখু মক্কা-আহমদ সিবায়ী ১৫। হাওলাল মদীনা-মুহাম্মদ ইবনুল হাসান ইবনে যাবালা আল-মাখযুমী ১৬। আদ-দুর্রাতুস সামীনা ফী ফাযলিল মদীনা-মুহাম্মদ ইবনে মাহমুদ ইবনে হাসান ১৭। মক্কা ওয়াল মদীনা ফিল জাহিলিয়া ওয়া আহদির রাসূল (সা.)-আহমদ ইব্রাহীম আশশরীফ ১৮। মিরআতুল হারামাইন-ইব্রাহীম রিফআত পাশা ১৯। নাফাহাতুম মিনাল হারাম-আলী তানতাবী ২০। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা (সা.)-আলী ইবনে আবদুল্লাহ আশ শামহুদী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00