📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 প্রাচীন ইতিহাস গ্রন্থসমূহ

📄 প্রাচীন ইতিহাস গ্রন্থসমূহ


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত চর্চার সত্যনিষ্ঠ ও বিশ্বস্ত আলো বিকিরিত হয়েছে হিজরী তৃতীয় শতাব্দীর বিখ্যাত মুহাদ্দিসগণের সংকলিত হাদীস গ্রন্থসমূহে। মুহাদ্দিসগণের কেউ কেউ লিখেছেন ইতিহাস গ্রন্থ। নবী জীবনের আলো উৎসারিত হয়েছে ইমাম বুখারীর 'তারিখ' গ্রন্থে। তাঁর পরবর্তী সুবিখ্যাত ইতিহাসবিদ ও মুফাসসির ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর তাবারীর (১৫৮-৩১০ হিঃ) 'তারিখুল রাসূলে ওয়াল মুলক" নামক বার খণ্ডের গ্রন্থে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান জীবন চরিত-চর্চা বিদ্যমান। যুগশ্রেষ্ঠ ইতিহাসবিদ মুসলিম ইবনে কুতায়রার (২১৩-২৮৪ হিঃ) রচিত 'কিতাবুল মায়ারিফ" এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্রের আলোচনা রয়েছে। এছাড়া বেশ কিছু উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ রয়েছে। ১। আল কামিল ফিত-তারিখ ইবনে আসীর (৫৫৫-৬৩০ হিঃ), ২। আল খিতাত-আল মাকারিযূ (মৃতঃ ৮৪৫ হিঃ), ৩। তারিখুল খামিস আন-ফাসী নাফীস- হুসাইন ইবনে মুহাম্মদ আদ-দিয়ারবাকরী (মৃতঃ ৯৬৬ হিঃ), ৪। আল-আখবারুতি ওয়াল-আবু হানিফা আদ-দীনাওয়ারী (মৃতঃ ৩৮২ হিঃ), ৫। তারিখ-আল-ইয়াকুবী (মৃতঃ ২৮৪ হিঃ), ৬। তারিখ-আল মাসূদী (মৃতঃ ৩৪৫ হিঃ), ৭। আল নুজুমুয যাহিরা ফি মুলকি মিসর ওয়াল কাহিরা আবুল মাহাসিন ইবনে তাগরিবির্দী (মৃতঃ ৮৭৪ হিঃ), ৮। তারিখে ইবনে হিব্বান (মৃতঃ ৩৫৪ হিঃ), ৯। তারিখে ইবনে আলী খায়সামা (মৃতঃ ২৯৯ হিঃ)।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও আধ্যাত্মিক কার্যাবলী সম্বলিত গ্রন্থসমূহ

📄 বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ও আধ্যাত্মিক কার্যাবলী সম্বলিত গ্রন্থসমূহ


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনে এমন কিছু বিশিষ্টতা ছিল যা অন্য কোন নবীর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেসব আধ্যাত্মিক ও অলৌকিক কার্যাবলী নবী চরিতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়েছে। অনেক মনীষী সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। কেউ কেউ সেসব বিষয়কে মহানবীর রিসালাত ও নবুওয়াতের অকাট্য দলীল-প্রমাণ, ভিত্তি বা মেরুদণ্ড বলে আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে রচিত প্রধান গ্রন্থ হচ্ছে 'দালায়িলুন নবুওয়াত'। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য মু'জেযার গ্রন্থসমূহ বিদ্যমান। ১। হাফেয আবু নুঈম আল-ইসপাহানী (৩৩৪- ৪৩০ হিঃ), ২। ইমাম বায়হাকী (৩৮৪-৪৫৮ হিঃ), ৩। মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে ওয়াকেদ আল-ফারাবী, ৪। আবুল আব্বাস জাফর ইবনে মুহাম্মদ মু'তায, ৫। ইবনে কুতাইব ৬। ইসহাক হারাবীর (মৃতঃ ২৫৫ হিঃ) ৭। সা'দী ইয়াসীনের 'আন-নবুওয়াত', ৮। আলামা আবুল হাসান ইবনে আবদুল্লাহ আল বকরীর "কিতাবুল আনওয়ার ওয়া মিসবাহুস সুরুরী ওয়াল আযকার ওয়া যিকরী নূরে মুহাম্মদ মুস্তফা আল মুখতার", ৯। ইমাম জালালউদ্দিন সিউতির (৮৪৯-৯১১ হিঃ) খাসায়েসুল কুবরা।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 শামায়েল গ্রন্থসমূহ

📄 শামায়েল গ্রন্থসমূহ


বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী ও দৈনন্দিন কর্মপন্থার বিশিষ্টতা নিয়ে অনেক মনীষী গবেষণা করে গ্রন্থ রচনা করেছেন। ইতিহাসের উজ্জ্বল আলোকে বসবাসকারী ব্যক্তিত্ব হিসেবে একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জীবন ও চরিত্রশোভা সূর্যের ন্যায় প্রস্ফুটিত। আর কোন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ বিশিষ্টতা নেই। হাদীসবিদ মুহাম্মদ ইবনে ঈসা তিরমিযী (২০৯-৯৭ হিঃ) মহানবীর ব্যক্তিগত জীবন পদ্ধতি ও আচার-ব্যবহার বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে, "শামায়েলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। এটা 'শামায়েলে তিরমিযী', নামে খ্যাত। এ এছাড়া অন্যান্য গ্রন্থসমূহে বর্ণিত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ১। শামাইলু রাসূল- আবুল ফিদা ইসমাঈল ইবনে কাসীর (মৃতঃ ৭৭৪ হিঃ) ২। শামায়িলুন নবী (সাঃ)- আবুল আব্বাস আল মুসতাগফিরী, ৩. কিতাবুশ শামায়িল-আবুল হাসান ইবনুয জাহহাক, ৪। যুবদাতুশ শামায়িল-আলী ইবনে সুলতান আল-হারবী ৫। বুলগাতুশ সায়িল আন মাকাসিদিশ শামায়িল-ইব্রাহীম আল হালাবী ৬। ওসায়িলুর রাসূল ইলা শামায়িলির রাসূল (সা.)-শায়খ ইউসুফ ইবনে ইসমাঈল আন নাবহানী, ৭। আল মুখাতাসার ফিশ শামায়িলিল মুহাম্মদী ওস্তাদ মাহমুদ সামী, ৮। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মদীয়া-শায়খ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবি বকর আল খতিব আল কাস্তালানী (৮৫১-৯২৩ হিঃ) ৯। আখলাকুন নবী ওয়া আদাবুহু-হাফিয আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে জাফর ইবনে হায়ান আল ইসপাহানী আবুল শায়খ (মৃতঃ ৩৬৯ হিঃ) ১০। খাসায়িসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুরূফা বি খাসায়িসিল মুস্তাফা (সা.)-হাফিয নাসির উদ্দীন মুগলতাঈ (মৃতঃ ৭৬১)।

📘 মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব > 📄 মক্কা-মদীনা ও কা‘বার ইতিহাস গ্রন্থসমূহ

📄 মক্কা-মদীনা ও কা‘বার ইতিহাস গ্রন্থসমূহ


এসব ইতিহাস গ্রন্থসমূহে নবী চরিত্রের বিস্তারিত উপকরণ ও উপাত্ত রয়েছে। এজন্য সীরাতবিদরা মহামানবের জীবন আলোচনার সময় এগুলোর প্রতি মনোনিবেশ করেছেন। ইতিহাস সনদগুলো হতেও তথ্য নিয়েছেন। মক্কা মদীনা এবং কাবা শরীফের ইতিহাস সম্পর্কিত বেশ কিছু উল্লেখ্যযোগ্য গ্রন্থ রয়েছে: ১। তারীখু মক্কা (আখবারুল মক্কাতিল মুশারাফ আও কিতাবু ফাজিলিল কা'বা)- আযরাকী-আবুল ওয়ালীদ আহমদ ইবনে মুহাম্মদ (মৃতঃ ২২৩ হিঃ) ২। তারিখুল মদীনাতিল মুনাওয়ারা-আবু যায়দ ওমর ইবনে সিব্বা আলবসরী (মৃতঃ ২৬৩ হিঃ) ৩। ইতহাফুল ওয়ারা বিআখবারি উম্মিল কুরা-ওমর ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-কুরাইশী ৪। আত-তুহফাতুল লতীফা ফী তারীখিল মদীনা-আল্লামা সাখাবী ৫। আত- তারীখিল কারীম লি মক্কাতা ওয়া বায়তিল্লাহিল কারীম-মুহাম্মদ তাহের ইবনে আবদুল কাদের আলকুর্দী ৬। আত-তারীখিল বিদারিল হিজরাহ-আসাদ দরাববোনী ৭। আখবারু মক্কা তিল মুশাররাফা-শায়খ কুতুব উদ্দীন নাহরাওয়ানী ৮। আখবারু মক্কা-আল্লামা ওয়াকেদী ৯। আখবারু মদীনা-আল হাজরী ১০। আখবারুল মদীনা-আবদুল্লাহ মারজানী ১১। আখবারুল মদীনা-ইয়াহিয়া ইবনে হুসাইন ১২। আল আরফুল মিসকী ফিত তারিখিল মক্কী-আলী ইবনে আবদুল কাদের তাবারী ১৩। তারীখুল মদীনা-আল মারাগী ১৪। তারীখু মক্কা-আহমদ সিবায়ী ১৫। হাওলাল মদীনা-মুহাম্মদ ইবনুল হাসান ইবনে যাবালা আল-মাখযুমী ১৬। আদ-দুর্রাতুস সামীনা ফী ফাযলিল মদীনা-মুহাম্মদ ইবনে মাহমুদ ইবনে হাসান ১৭। মক্কা ওয়াল মদীনা ফিল জাহিলিয়া ওয়া আহদির রাসূল (সা.)-আহমদ ইব্রাহীম আশশরীফ ১৮। মিরআতুল হারামাইন-ইব্রাহীম রিফআত পাশা ১৯। নাফাহাতুম মিনাল হারাম-আলী তানতাবী ২০। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তফা (সা.)-আলী ইবনে আবদুল্লাহ আশ শামহুদী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00