📘 মহা উপদেশ > 📄 চার খলিফার ফযীলত

📄 চার খলিফার ফযীলত


আহলে সুন্নাত ওয়াল জামা'আতের ঐকমতে মুতাওয়াতির সূত্রে আলী রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলেন আবু বকর ও উমার রাদিয়াল্লাহু 'আনহুমা।
উমার রাদিয়াল্লাহু 'আনহুর মৃত্যুর পর উসমান রাদিয়াল্লাহু 'আনহু-ই এর খেলাফত গ্রহণের বায়'আতের ওপর সাহাবীগণ একমত হয়েছিলেন। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
خلافة النبوة ثلاثون سنة ثم تصير ملكا
"নবুওয়াতী খেলাফত থাকবে ত্রিশ বছর। অতঃপর রাজতন্ত্রে পরিণত হবে"। 61
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة
"আমার পর আমার সুন্নাত ও হিদায়েত প্রাপ্ত সঠিক পথের অনুসারী খলিফাদের সুন্নাহ গ্রহণ করা তোমাদের প্রতি অপরিহার্য। তোমরা তা গ্রহণ করবে এবং মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখবে। আর দীনের মধ্যে নতুন আবিষ্কার থেকে দূরে থাকবে। কারণ দীনের মধ্যে নতুন সৃষ্টি সবই পথভ্রষ্ট"।
আর আমীরুল মুমিনীন আলী ইবন আবী তালিব রাদিয়াল্লাহু 'আনহু, হিদায়াতপ্রাপ্ত সঠিক পথের অনুসারী খলিফাদের সর্বশেষ ছিলেন।
আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাধারণ মানুষ, আলেম নেতৃবর্গ ও সৈন্যবাহিনী সবাই সাহাবীগণের মর্যাদার বিষয়ে একমত যে, প্রথম স্তরে আবু বকর, তারপর উমার, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু 'আনহুম। এ মর্মে দলীলসমূহ সাহাবীগণের ফযীলত বিষয়ক বহু হাদীস বিদ্যমান। এ ক্ষুদ্র পরিসরে তা আলোচনা করা সম্ভব নয়।

টিকাঃ
60 সহীহ বুখারী, হাদীস নং ২৫৪০
61 আবু দাউদ, হাদীস নং ১২; ইবন মাজাহ, হাদীস নং ৪২

📘 মহা উপদেশ > 📄 সাহাবীগণের মাঝে সংঘটিত বিবাদ বিষয়ে আলোচনা থেকে বিরত থাকা

📄 সাহাবীগণের মাঝে সংঘটিত বিবাদ বিষয়ে আলোচনা থেকে বিরত থাকা


তদ্রূপ সাহাবীগণের মধ্যে সংঘটিত বিবাদ সম্পর্কে নীরবতা অবলম্বনের প্রতি আমরা ঈমান পোষণ করি। আমরা আরো অবগত আছি যে, এ মর্মে বর্ণিত বহু কথা আছে যা বানোয়াট। আর কিছু ছিল ইজতিহাদী বিষয়। কারণ সাহাবায়ে কেরাম মুজতাহিদ ছিলেন। আর ইজতিহাদে (শরী'আত গবেষণায়) সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য তাদের জন্য রয়েছে দু'টি পুরষ্কার আর ভুল হলে একটি পুরস্কার যা তাদের সৎকর্মে পরিণত হবে। ভুলের জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত হবেন। মহান আল্লাহ তা'আলার রহমতে তাদের পাপসমূহের ওপর তাদের পুণ্যসমূহ অগ্রবর্তী হবে। মহান আল্লাহ তা'আলা তাওবা, বিশেষ পুণ্যাবলী, পাপ বিমুক্ত হওয়ার বিপদ-আপদ বা অন্য কোনো কিছু দ্বারা তাদের পাপকে ক্ষমা করে দিবেন। কারণ, তারা এ উম্মতের স্বর্ণ যুগের অধিবাসী। যেমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«خير القرون قرني الذي بعثت فيهم، ثم الذين يلونهم»
"সবচেয়ে উত্তম যুগ সেই যুগ যে যুগের মধ্যে আমি প্রেরিত হয়েছি। অতঃপর তার পরবর্তী যুগ”। 62
এ উম্মতই হলো শ্রেষ্ঠতম উম্মত। মানুষের কল্যাণের জন্যে তাদের সৃষ্টি করা হয়েছে।
এতদসত্ত্বেও জানা যায় যে, মু'আবিয়া রাদিয়াল্লাহু 'আনহু ও তার সহযোগী যুদ্ধ বাহিনীর চেয়ে আলী রাদিয়াল্লাহু 'আনহু উত্তম ও অধিক সত্যের নিকটবর্তী ছিলেন। যেমন, সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু কর্তৃক বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
«تمرق مارقة على حين فرقة من المسلمين تقتلهم أدنى الطائفتين إلى الحق»
"মুসলিমদের মধ্য হতে একটি দল বের হয়ে যাবে। দু'দলের মধ্যে যেটি হকের বেশি কাছাকাছি সেটিকে তারা হত্যা করবে।" এ হাদীস প্রমাণ করে যে, সাহাবীগণের মধ্যে সংঘটিত বিবাদমূলক সকল দল হকের ওপর প্রতিষ্ঠিত ছিল তার প্রকৃষ্ট দলীল। আর আলী রাদিয়াল্লাহু 'আনহু ছিলেন হকের অধিক নিকটবর্তী"।
পক্ষান্তরে সা'আদ ইবন আবী ওক্কাছ, ইবন উমারসহ অনেকে ফিতনার মধ্যে কোনো একদলে সশস্ত্র যুদ্ধে অংশ গ্রহণ না করে বসে ছিলেন। তারা ফিতনার যুগে সশস্ত্র যুদ্ধ হতে বিরত থাকার অকাট্য দলীলসমূহ গ্রহণ করেছিলেন। অধিকাংশ আহলে হাদীস ও আহলে ইলম এর ওপরই সু-প্রতিষ্ঠিত।

টিকাঃ
62 সহীহ মুসলিম, হাদীস নং ২৫৩৩

📘 মহা উপদেশ > 📄 আহলে বাইতদের হক

📄 আহলে বাইতদের হক


অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার-বংশধরের প্রতিও মুসলিম জাতির অধিকার আছে। তাদেরকে দেখাশুনা করা মুসলিম কর্ণধারদের ওপর ফরয। কেননা বিনা যুদ্ধলব্ধ সম্পদ ও যুদ্ধ লব্ধ সম্পদের এক পঞ্চমাংশ আল্লাহ তা'আলা তাদের জন্যে ধার্য করে দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের সময় তার বংশধরকে অন্তর্ভুক্ত করে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। আমাদের জন্য বলেন, তোমরা বল,
«اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ تَجِيدُ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ»
"হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের ওপর সালাত বর্ষণ কর। যেমন তুমি ইবরাহীম আলাইহিস সালাম ও তার বংশধরের ওপর বর্ষণ করেছ, নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের ওপর বরকত নাযিল কর। যেমন তুমি ইবরাহীম আলাইহিস সালাম ও তার বংশধরের ওপর বরকত নাযিল করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত"। 63
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর তারা যাদের ওপর যাকাত-সদকা খাওয়া হারাম ছিল। ইমাম শাফে'ঈ রহ., আহমাদ ইবন হাম্বল রহ.-সহ অনেকেই এ কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لِمُحَمَّدٍ وَلَا لِآلِ مُحَمَّدٍ
"যাকাত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের জন্যে হালাল নয়"। 64
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا ﴾ [الاحزاب : ৩৩]
"হে নবী পরিবার, আল্লাহ তা'আলা তো শুধু চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে”। [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]
মহান আল্লাহ তা'আলা তাদের ওপর যাকাত হারাম করেছেন। কেননা, তা মানুষের ময়লা। কোনো কোন সালাফ বা পূর্বসূরি আলেম বলেছেন, আবু বকর ও উমার রাদিয়াল্লাহু 'আনহুমাকে ভালোবাসা ঈমান এবং তাদের সঙ্গে ঈর্ষা করা মুনাফিকী। আর বনী হাশিমকে ভালোবাসা ঈমানের অন্তর্ভুক্ত ও তাদের প্রতি ঈর্ষা পোষণ করা নিফাকী-পাপ।
মুসনাদ ও সুনান গ্রন্থাবলীতে রয়েছে, যখন কতিপয় সম্প্রদায় বনী হাশিমের ওপর অত্যাচার করছিল তখন আব্বাস সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলে, তিনি আব্বাসকে উদ্দেশ্য করে বলেন,
والذي نفسي بيده لا يدخلون الجنة حتى يحبوكم من أجلى
“হে জন সমাজ! যে মহান সত্ত্বার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, আমার কারণে তোমরা বনী হাশিমকে মহব্বত না করলে জান্নাতে যেতে পারবে না”। 65
সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
إن الله اصطفى بني إسماعيل، واصطفى بني كنانة من بني إسماعيل، واصطفى قريشا من كنانة، واصطفى بني هاشم من قريش، واصطفاني من بني هاشم
“আল্লাহ তা'আলা বনী ইসমাঈলকে মনোনিত করেছেন, বনী ইসমাইল থেকে বনী কিনানাকে মনোনিত করেছেন। বনী কিনানা থেকে কুরাইশকে বাছাই করে নিয়েছেন। কুরাইশ গোত্র থেকে বনী হাশিমকে নির্বাচিত করেছেন”। 66

টিকাঃ
63 সহীহ মুসলিম, হাদীস নং ৩০৫
64 সহীহ মুসলিম, হাদীস নং ১০৭২
65 তিরমিযী, হাদীস নং ৩৬৪
66 মুসলিম, হাদীস নং ২২৭৬

📘 মহা উপদেশ > 📄 ফিতনা ও তার প্রভাব

📄 ফিতনা ও তার প্রভাব


উসমান রাদিয়াল্লাহু 'আনহুকে হত্যার মাধ্যমে ফিতনার আগুন দাউদাউ করে জ্বলে উঠল। এক ও অখণ্ডিত মুসলিম মিল্লাত বিবিধ দলে উপদলে বিভক্ত হল। এক দল উসমান রাদিয়াল্লাহু 'আনহুর পক্ষ নিলো এবং তার প্রতি অতি শ্রদ্ধায় সীমালঙ্ঘন করল এবং আলী রাদিয়াল্লাহু 'আনহুর দিক থেকে মুখ ফিরিয়ে নিল, এরা ছিল অধিকাংশ শামবাসী। তারা নির্দ্বিধায় আলী রাদিয়াল্লাহু 'আনহুকে গালি-গালাজ ও তার সঙ্গে চরম ঈর্ষা শুরু করল।
অপর দিকে অধিকাংশ ইরাকবাসী আলীর রাদিয়াল্লাহু 'আনহুর পক্ষ গ্রহণ করল এবং আলী রাদিয়াল্লাহু 'আনহুকে শ্রদ্ধা করতে গিয়ে সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি করল, উসমান রাদিয়াল্লাহু 'আনহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তার সঙ্গে বিরোধের পাহাড় ক্রমান্বয়ে গাঢ় হয়ে উঠল, তাকে গালি-গালাজ দেওয়া শুরু করল। এভাবে এ ফিরকাবন্দী ও বিদ'আত প্রকট আকার ধারণ করল। এরা শেষ পর্যন্ত আবু বকর ও উমার রাদিয়াল্লাহু 'আনহুমাকে গালি দেওয়া শুরু করল। ফলে সেদিন এটি বৃহত্তর বিপদ রূপে প্রকাশ পেল।
সুন্নাহ বা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আদর্শ হলো উসমান ও আলী রাদিয়াল্লাহু 'আনহুমা উভয়কে মহব্বত করা। আর আবু বকর ও উমার রাদিয়াল্লাহু 'আনহুমাকে তাদের দু'জনের উপরে অগ্রাধিকার দেওয়া। তারা দু'জন এ জন্যে প্রাধান্য পাওয়ার যোগ্য যে, তাদের দুইজনকে মহান আল্লাহ তা'আলা বিশেষ বিশেষ গুণে বিশেষিত করেছেন। মহান আল্লাহ তা'আলা স্বীয় গ্রন্থে দলাদলি ও বিচ্ছিন্ন হওয়া নিষেধ করেছেন।
এটি এমন স্থান যেখানে ঐক্যের ওপর অটুট থাকা ও আল্লাহ তা'আলার রজ্জুকে সু-দৃঢ়ভাবে আঁকড়ে ধরা মুমিনের ওপর ওয়াজিব করেছেন। কারণ, ইলম, ন্যায়পরায়ণতা ও আল্লাহ তা'আলার কিতাব ও সুন্নতের অনুসরণের ওপরই সুন্নতের মূলভিত্তি প্রতিষ্ঠিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00