📄 তাওহীদের গুরুত্ব
এগুলো হলো তাওহীদকে বাস্তবায়নের উদ্দেশ্যে যা দীনের মৌলিকত্ব ও দীনের মূল। এগুলো ছাড়া আল্লাহ তা'আলা কারো আমল কবুল করেন না। তাওহীদের বাস্তবায়নকারীকে আল্লাহ তা'আলা ক্ষমা করে দিবেন; কিন্তু তাওহীদ বর্জনকারীকে ক্ষমা করবেন না। এ মর্মে আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا ﴾ [النساء : ٤٨]
"নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছে ক্ষমা করবেন এবং যে আল্লাহ তা'আলার সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল"। [সূরা আন-নিসা, আয়াত: ৪৮]
এ কারণে তাওহীদের কালেমা সর্বোত্তম ও উৎকৃষ্ট বাক্য। এর মহা নিদর্শন আল কুরআনের আয়াতুল কুরসি। আল্লাহ তা'আলা বলেন,
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ ﴾ [البقرة: ٢٥٥]
"আল্লাহ তা'আলা, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাকে তন্দ্রা অথবা নিদ্রা (ঘুম) স্পর্শ করে না”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৫৫]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة»
“যার শেষ কালেমা হবে লা-ইলাহা ইল্লাল্লাহ ‘আল্লাহ তা’আলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই’ সে জান্নাতে প্রবেশ করবে। ⁵⁷
ইলাহ হলো ঐ মহান সত্তা যার দিকে অন্তর ঝুঁকে পড়ে, তাঁর ইবাদতের জন্য, তাঁর সাহায্য কামনায়, তাঁর আশায়, তাঁর ভয়ে, তাঁর সম্মানে ও ইজ্জতে।
টিকাঃ
⁵⁷ সুনান আবু দাউদ, হাদীস নং ৩১১৬