📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জাহান্নামে যাওয়ার কারণসমূহ সংক্ষেপে নিম্নরূপ

📄 জাহান্নামে যাওয়ার কারণসমূহ সংক্ষেপে নিম্নরূপ


জাহান্নামে যাওয়ার কারণসমূহ সংক্ষেপে নিম্নরূপ আল্লাহর সাথে শরিক করা, নবী ও রাসূলদের অস্বীকার করা, কুফরী করা, হিংসা করা, যুলম ও অত্যাচার করা, আমানতের খিয়ানত করা, প্রকাশ্যে বা গোপনে অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত হওয়া, খিয়ানত করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা, কার্পণ্য করা, কথা ও কাজে দ্বিমূখী হওয়া, মুনাফেকি করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, বিপদে ধৈর্যহারা হওয়া, আল্লাহর সীমা লংঘন করা, আল্লাহ যা হারাম করেছেন তা অমান্য করা, আল্লাহকে বাদ দিয়ে মাখলুককে ভয় করা, খালেককে বাদ দিয়ে মাখলুক থেকে আশা করা, খালেকের উপর ভরসা না করে মাখলুকের উপর ভরসা করা, আল্লাহর আযাব হতে নির্ভীক হওয়া, কুরআন ও সুন্নাহের বিরোধিতা করা, আল্লাহর নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা, বাতিলের উপর গোড়ামী করা, আল্লাহর আয়াতের উপহাস করা, সত্যকে অস্বীকার করা, ইলম ও সাক্ষ্যপ্রদানে যা প্রকাশ করা উচিত তা গোপন করা, যাদু করা, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, আল্লাহর হারামকৃত আত্মাকে অন্যায় ভাবে হত্যা করা, ইয়াতিমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, ঘুষ দেয়া, অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, যুধের ময়দান থেকে পালায়ন করা, সতীসাধ্বী নারীকে অপবাদ দেয়া, গীবত করা, চোগলখোরি করা, মিথ্যা সাক্ষ্য দেয়া, মদ্যপান করা, বড়াই করা, অহংকার করা, চুরি করা, মিথ্যা কসম খাওয়া, নারীরা পুরুষের সাথে এবং পু রুষরা নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, দান করে খোটা দেয়া, মিথ্যা কসম দ্বারা মাল বিক্রি করা, গণক ও জ্যোতিষকে বিশ্বাস করা, প্রাণীর ছবি বানানো, কবরে সেজদা করা, মৃত ব্যক্তির উপর আওয়াজ করে কান্না করা, পুরুষদের জন্য পায়ের গোড়ালীর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করা, পুরুষদের রেশমি কাপড় ও অলংকার পরিধান করা, প্রতিবেশিকে কষ্ট দেয়া, ওয়াদা খেলাফ করা, এছাড়াও আরো অন্যান্য আমলসমূহ যা মানুষকে জাহান্নামে পৌঁছায়। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন।¹

টিকাঃ
¹ মাজমুযায়ে ফতওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রহ. ১০/৪২৩-৪২৪, ইমাম যাহবী রহ. এর কবীরা গুনাহ এবং ইবনে নুহাসের তাম্বীহুল গাফেলীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00