📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাতে যাওয়ার উপায়সমূহ সংক্ষেপে নিম্নরূপ

📄 জান্নাতে যাওয়ার উপায়সমূহ সংক্ষেপে নিম্নরূপ


জান্নাতে যাওয়ার উপায়সমূহ সংক্ষেপেনিম্নরূপ: আল্লাহ, ফিরিশতা, কিতাবসমূহ, রাসূলগণ, কিয়ামত ও তাকদীরের ভাল মন্দের উপর ঈমান আনা। শাহাদাতাইন তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অনুযায়ী আমল করা। সালাত কায়েম করা, যাকাত দেয়া, রমাদান মাসের সাওম পালন করা , সামর্থবান হলে হাজ্জ আদায় করা।

এমনিভাবে আল্লাহর ইবাদাত করা যেন তুমি তাকে দেখছ, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে ভাবো তিনি তো তোমাকে দেখছেন। কথা ও কাজে সত্য বাদী হওয়া, আমানতের হেফাযত করা, ওয়াদ পূর্ণ করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীর প্রতি দয়া করা, ইয়াতীম মিসকিন, দাসদাসী ও পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়া, মেহমানের সম্মান করা, একজন মুসলিম ভাইয়ের বিপদে সহযোগিতা করা, বিপদগ্রস্ত লোকের সাহায্য করা, একজন মুসলিমের দোষ গোপন করা, তাকে সাহায্য করা, একমাত্র আল্লাহর জন্য ইবাদাত করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ও তার রাসূলের জন্য মহব্বত রাখা, আল্লাহকে ভয় করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহর নিকট তাওবা করা, আল্লাহর আদেশের উপর ধৈর্য ধারণ করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা, কুরআন তিলাওয়াত করা, আল্লাহর যিকির করা, তাঁর নিকট দু'আ করা ও চাওয়া, সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ হতে নিষেধ করা, কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দেবে আর যে তোমার প্রতি অবিচার করে তুমি তাকে ক্ষমা করবে, কেননা আল্লাহ তা 'আলা মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ বলেছেন,
﴿ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ﴾ ﴿ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ ﴾ [آل عمران: ١٣٤]
“যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন।” [সূরা আলে ইমরান: ১৩৪]

যাবতীয় কর্মে ইনসাফ করা, আল্লাহর সব মাখলুকের প্রতি ইনসাফ করা; এমনকি কাফিরদের প্রতিও, মানুষকে খানা খাওয়ানো, সালামের প্রসার করা, গভীর রাতে সালাত আদায় করা, সদাচরণ করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, আল্লাহ ও তাঁর রাসূল, কিতাব, মুসলিমদের ইমাম ও সাধারণ মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হওয়া ইত্যাদি। এ সব আমল ও এ ধরনের যে সব আমল আছে যে গুলো দ্বারা একজন বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এটিই হল, মহা সফলতা।¹ জান্নাতে যাওয়ার সব আমল এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তবে একথায় বলা যায় যে, জান্নাতীদের সব আমল আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ ও আনুগত্যের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেছেন,
﴿وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ﴾ [النساء: ١٣]
“আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্র বাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা ” [সূরা আন-নিসা: ১৩]

টিকাঃ
¹ এসব আমলের অধিকাংশই উল্লেখ আছে মাজমুয়ায়ে ফতওয়ায়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ- ১০/৪২২-৪২৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00