📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জাহান্নামীদের রক্ষক

📄 জাহান্নামীদের রক্ষক


দ্বিতীয়ত: জাহান্নামীদের রক্ষক: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ * وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَ بِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا ﴾ [المدثر: ৩০, ৩১]
"তার উপর রয়েছে উনিশজন (প্রহরী)। আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি।" [সূরা: আল্-মুদ্দাসসির: ৩০-৩১] আল্লাহ তা'আলা জাহান্নামে আযাব প্রদানকারী ফিরিশতাদের সম্পর্কে বলেছেন, ﴿عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ﴾ [التحريم: ৬]
"যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকূল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না। আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়।" [সূরা: আত্-তাহরীম: ৬]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿ فَلْيَدْعُ نَادِيَهُ سَنَدْعُ الزَّبَانِيَةَ ﴾ [العلق: ۱۷، ১৮]
"অতএব, সে তার সভাসদদের আহবান করুক। অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।" [সূরা: আল্-আলাক: ১৭-১৮]

الزبانية মানে আযাবের ফিরিশতা। زبني এর বহুবচন। الزين শব্দ থেকে নেয়া হয়েছে। এর অর্থ হলো তাড়িয়ে দেয়া, ঠেলে দেয়া। জাহান্নামের আযাবের কিছু ফিরিশতাদেরকে ঝাবানিয়া বলা হয়, কেননা তারা জাহান্নামীদেরকে জাহান্নামে তাড়িয়ে পাঠাবে। 1

আল্লাহ তা'আলা বলেছেন, ﴿ وَنَادَوْا يَمَلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُم مَّكِثُونَ لَقَدْ جِئْنَاكُم بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَرِهُونَ ﴾ [الزخرف: ۷۷، ৭৮]
"তারা চিৎকার করে বলবে, 'হে মালিক, তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন'। সে বলবে, 'নিশ্চয় তোমরা অবস্থানকারী'। অবশ্যই তোমাদের কাছে আমি সত্য নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী।” [সূরা : আয-যুখরুফ: ৭৭-৭৮]

আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿ وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ وَآيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ ﴾ [الزمر: ٧١]
"আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজাগুলো খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, 'তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলো তিলাওয়াত করত এবং এ দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত'? তারা বলবে, 'অবশ্যই এসেছিল'; কিন্তু কাফিরদের উপর আযাবের বাণী সত্যে পরিণত হল।" [সূরা: আয-যুমার: ৭১]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, وَقَالَ الَّذِينَ فِي النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ قَالُوا أَوَ لَمْ تَكُ تَأْتِيكُمْ رُسُلُكُم بِالْبَيِّنَاتِ قَالُوا bَلَى قَالُوا فَادْعُوا وَمَا دُعَوُا الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ [غافر: ৪৯, ৫০]
"আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে, 'তোমাদের রবকে একটু ডাকো না! তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন। তারা বলবে, 'তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদিসহ তোমাদের রাসূলগণ আসেনি'? জাহান্নামীরা বলবে, 'হ্যাঁ অবশ্যই'। দারোয়ানরা বলবে, 'তবে তোমরাই দো'আ কর। আর কাফিরদের দো'আ কেবল নিষ্ফলই হয়।" [সূরা: গাফের: ৪৯-৫০]

টিকাঃ
1 আল-কামূস আল-মুহীত: পৃষ্ঠা: ১৫৫২, আল-'মুজাম আল ওয়াসীত: ১/৩৮৮, তাফসীরে বাগভী ৪/৫০৮, তাফসীরে ইবন কাসীর, ৪/৫২৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00