📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাতীদের শরীরের গড়নসমূহ তাদের বয়স ও শক্তি

📄 জান্নাতীদের শরীরের গড়নসমূহ তাদের বয়স ও শক্তি


প্রথমত: জান্নাতীদের শরীরের হাড়সমূহ তাদের বয়স ও শক্তি:
عن أبي هريرة له عن النبي ﷺ في صفة أهل الجنة، وفيه: «أزواجهم الحور العين، على خلق رجل واحد، على صورة أبيهم آدم ستون ذراعاً في السماء»
আবু হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম' থেকে জান্নাতীদের গুনাবলী সম্পর্কে বলেন, "তাদের স্ত্রীরা হবে ডাগর চোখ বিশিষ্ট হুর। তাদেরকে একই ব্যক্তির আকৃতিতে সৃষ্টি করা হবে। অর্থাৎ, তাদের পিতা আদম আ. এর আকৃতি। তাদের দৈর্ঘ্য হবে ষাট গজ।" 1

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الجنَّةَ جُرْدًا مُرْدًا مُكَحَلِينَ أَبْنَاءَ ثَلاثِينَ أَوْ ثَلَاثٍ وَثَلَاثِينَ سَنَةٌ».
মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “জান্নাতীরা লোমহীন, শ্মশ্রুহীন, কাজলটানা চোখ বিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছরের যুবকরূপে জান্নাতে দাখিল হবে।" 2

عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يُعْطَى الْمُؤْمِنُ فِي الْجَنَّةِ قُوَّةَ كَذَا وَكَذَا مِنَ الجِمَاعِ، قِيلَ: يَا رَسُولَ اللهِ أَوَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: يُعْطَى قُوَّةَ مائة.
আনাস রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে। বলা হলো: ইয়া রাসূলাল্লাহ! তা করতে সক্ষম হবে কি? তিনি বললেন: তাকে তো একশ জনের শক্তি দেওয়া হবে।" 1

টিকাঃ
1 বুখারী, হাদীস নং ৩৩২৭, মুসলিম, হাদীস নং ২৮৩৪।
2 তিরমিযী, হাদীস নং ২৫৪৫।
1 তিরমিযী, হাদীস নং ২৫৩৬।

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জাহান্নামীদের শরীরের হাড়, তাদের মাড়ির দাঁত ও চামড়া

📄 জাহান্নামীদের শরীরের হাড়, তাদের মাড়ির দাঁত ও চামড়া


দ্বিতীয়ত: জাহান্নামীদের শরীরের হাড়, তাদের মাড়ির দাঁত ও চামড়া:
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا بَيْنَ مَنْكِبَيِ الكَافِرِ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ الرَّاكِبِ المُسْرِعِ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "কাফিরের দু'কাঁধের মধ্যবর্তী স্থানের দুরুত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর তিন দিনের ভ্রমণের সমান হবে।" 2

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضِرْسُ الْكَافِرِ، أَوْ نَابُ الْكَافِرِ، مِثْلُ أُحُدٍ وَغِلَظٌ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "কাফিরদের দাঁত উহুদ পাহাড়ের সমতুল্য হবে এবং তাদের চর্মের দুর্গন্ধ তিন দিনের দূরত্ব পর্যন্ত পৌছবে।" 3
আল্লাহ তা'আলা বলেছেন, إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ﴾ [النساء : ٥٦]
“নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাব আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পালটে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আস্বাদন করে আযাব।” [সূরা আল- বাকারাহ: ৫৬]

আল্লাহ তা'আলা বলেছেন,
تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ ﴾ [المؤمنون: ١٠٤]
“আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বীভৎস চেহারাবিশিষ্ট।” [সূরা : আল-মুমিনূন: ১০৪]
তাদের দাঁতগুলো বীভৎস হবে, অথবা তাদের চিরুনি হবে আগুনের, ফলে তাদের দাঁতগুলো বের হয়ে থাকবে ও চেহারা বীভৎস হবে।¹

আল্লাহ তা'আলা বলেছেন,
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَالَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا ) [الاحزاب: ٦٦]
"যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপুড় করে দেয়া হবে, তারা বলবে, 'হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম’!” [সূরা আল-আহযাব, আয়াত: ৬৬]
কাফেরদেরকে উপুড় করে আগুনে জ্বালানো হবে, এতে আযাবের পরিমাণ বৃদ্ধি পাবে। কুরআন ও হাদীসের আলোকে জানা যায় যে, জাহান্নামীদের আযাবের তারতম্য হবে। যেমন নিম্নোক্ত হাদীস দ্বারা এটা প্রমাণিত হয়।²
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: يُحْشَرُ الْمُتَكَبِّرُونَ يَوْمَ القِيَامَةِ أَمْثَالَ الدَّرِّ فِي صُوَرِ الرِّجَالِ يَغْشَاهُمُ الذُّلُّ مِنْ كُلِّ مَكَانٍ، فَيُسَاقُونَ إِلَى سِجْنٍ فِي جَهَنَّمَ يُسَمَّى بُولَسَ تَعْلُوهُمْ نَارُ الْأَنْيَارِ يُسْقَوْنَ مِنْ عُصَارَةِ أَهْلِ النَّارِ طِينَةَ الخَبَالِ.
'আমর ইবন শু'আইব তার পিতার সূত্রে তার পিতামহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "কিয়ামতের দিন অহংকারীদেরকে মানুষের সূরতে পিপীলিকার ন্যায় একত্রিত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। জাহান্নামের কূলাছ নামীয় বন্দীখানায় তাদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কঠিন অগ্নি তাদের গ্লাস নিবে। জাহান্নামীদের পুঁতি গন্ধময় পুঁজ রক্ত ইত্যাদি তাদের পান করান হবে। 1

টিকাঃ
2 বুখারী, হাদীস নং ৬৫৫১।
3 মুসলিম, হাদীস নং ২৮৫১।
¹ আততাখভীফ মিনান নার: পৃষ্ঠা ১৭১।
² ফাতহুল বারী: ১১/৪২৩।
1 তিরমিযী, হাদীস নং ২৪৯২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00