📄 গাসসাক
৪- গাসসাক: আল্লাহ তা'আলা বলেছেন, لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابٌ إِلَّا حَمِيمًا وَغَسَّاقَا جَزَاءً وِفَاقًا * إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا * وَكَذَّبُوا بِعَيْتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَهُ كِتَابًا فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا ﴾ [النبا: ٢٤, ٣٠]
"সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়। ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া। উপযুক্ত প্রতিফলস্বরূপ। নিশ্চয় তারা হিসাবের আশা করত না। আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল। আর সব কিছুই আমি লিখিতভাবে সংরক্ষণ করেছি। সুতরাং তোমরা স্বাদ গ্রহণ কর। আর আমি তো কেবল তোমাদের আযাবই বৃদ্ধি করব।" [সূরা আন্-নাবা: ২৪-৩০]
গাসসাক: হলো প্রচন্ড ঠান্ডা পানি যা সহ্য করা যায় না। ঠান্ডার কারণে চামড়া জ্বলে যাবে, যেমন আগুনের দ্বারা চামড়া ঝলসে যায়। এটা হলো অতিরিক্ত ঠাণ্ডা। জাহান্নামীদের রক্ত, পুঁজ, ঘাম ও ক্ষতের যা যা খুবই শীতল ও দুর্গন্ধ। ¹
টিকাঃ
¹ তাফসীর ইবন কাসীর: ৪/৪২, ৪৬৫, তাফসীরে বাগভী: ৪/৬৭, ৪৩৮।
📄 ফুটন্ত ঝর্ণার পানি
৫- ফুটন্ত ঝর্ণার পানি: আল্লাহ তা'আলা বলেছেন, وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ عَامِلَةٌ نَّاصِبَةٌ تَصْلَى نَارًا حَامِيَةً تُسْقَى مِنْ عَيْنٍ عَانِيَة ﴾ [الغاشية: ٢، ٥]
"সেদিন অনেক চেহারা হবে অবনত। কর্মক্লান্ত, পরিশ্রান্ত। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।" [সূরা: আল্-গাশিয়া: ২-৫]
আনিয়াহ হলো অত্যন্ত ফুটন্ত টগবগ পানি। ¹
﴿يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ عَانٍ ﴾ [الرحمن: ٤٤]
"তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।" [সূরা: আর-রাহমান: 44]
আরবেরা যখন কোন কিছু অত্যন্ত গরম হয় এবং তা আর গরম হওয়ার বাকী থাকে না তখন তাকে আনিয়াহ বলে। ²
টিকাঃ
¹ তাফসীর ইবন কাসীর: ৪/৫০৩, তাফসীরে বাগভী: ৪/৪৭৮।
² তাখভীফ মিনান নার, ইবন রজব হাম্মালী: পৃষ্ঠা ১৫০।