📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জাহান্নামের নিম্নতম স্তরসমূহ

📄 জাহান্নামের নিম্নতম স্তরসমূহ


দ্বিতীয়ত: জাহান্নামের নিম্নতম স্তরসমূহ: 'আদ-দারাজাতু' শব্দের অর্থ এক স্তরের উপর অন্য স্তর, আর 'আদ-দারকু' শব্দের অর্থ এক স্তরের নিম্নের অন্য স্তর। অতএব, জান্নাতের ক্ষেত্রে বলা হয় আদ- দারাজাত বা স্তরসমূহ আর জাহান্নামের ক্ষেত্রে বলা হয় দারাকাত বা একটার নিচে অন্যটি। তবে কখনও কখনও জাহান্নাম কেও দারাজাত বলা হয়। যেমন আল্লাহ তা'আলা জান্নাত ও জাহান্নামের বর্ণনা দেয়ার পরে বলেছেন, ³
﴿ وَلِكُلِّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا ﴾ [আল-আন'আম: ১৩২]
"আর তারা যা করে, সে অনুসারে প্রত্যেকের মর্যাদা রয়েছে।” [সূরা আল-আল-আন 'আম: ১৩২]

আল্লাহ তা'আলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ﴿ إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّرْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا ﴾ [আন-নিসা: ১৪৫]
"নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” [সূরা আন্-নিসা: ১৪৫]

عن عبد الله بن عمر رضي الله عنهما : ((أنه رأى فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أخذاه، فَذَهَبَا به إِلَى النَّارِ، فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيَّ البِثْرِ وَإِذَا لَهَا قَرْنَانِ وَإِذَا فِيهَا أُنَاسٌ قَدْ عَرَفْتُهُمْ، فَجَعَلْتُ أَقُولُ : أَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ، قَالَ: فَلَقِيَنَا مَلَكُ آخَرُ فَقَالَ لِي: لَمْ تُرَعُ، فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتُهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللَّهِ، لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَكَانَ بَعْدُ لَا يَنَامُ مِنَ اللَّيْلِ إِلَّا قَلِيلًا
আবদুল্লাহ্ ইবন উমর রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি স্বপ্নে দেখলেন, যেন দু'জন ফিরিশতা তাকে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কুপের পাড় বাঁধানোর ন্যায় পাড় বাঁধা নো। তাতে দু'টি শিং রয়েছে এবং এর মধ্যে রয়েছে এম ন কতক লোক, যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম , আমি জাহান্নাম থেকে আল্লাহ্র নিকট পানাহ চাই। তিনি বলেন, তখন অন্য একজন ফিরিশতা আমাদের সংগে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। আমি এ স্বপ্ন (আমার বোন উম্মুল মু’মিনীন) হাফসা রাদিয়াল্লাহু ‘আনহার কাছে বর্ণনা করলাম। এর পর হাফসা রাদিয়াল্লাহু ‘আনহা তা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বর্ণনা করলেন। তখন তিনি বললেনঃ আবদুল্লাহ্ কতই ভাল লোক! যদি রাত জেগে সে সালাত (তাহাজ্জুদ) আদায় করত! এরপর থেকে আবদুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু রাতে খুব অল্প সময়ই ঘুমাতেন।"¹

عن عتبة بن غزوان قال عن قعر جهنم : فَإِنَّهُ قَدْ ذُكِرَ لَنَا أَنَّ الْحِجَرَ يُلْقَى مِنْ شَفَةِ جَهَنَّمَ، فَيَهْوِي فِيهَا سَبْعِينَ عَامًا، لَا يُدْرِكُ لَهَا قَعْرًا، وَوَاللَّهِ لَتُمْلَأَنَّ، أَفَعَجِبْتُمْ؟
উতবা ইবন গাযওয়ান রাদিয়াল্লাহু ‘আনহু জাহান্নামের তলদেশ সম্পর্কে বলেন, "আমার সামনে আলোচনা করা হয়েছে যে জাহান্নামের এক কোণে একটি পাথর নিক্ষেপ করা হলে তা সত্তর বছর পর্যন্ত ক্রমাগতভাবে যেতে থাকবে, তথাপিও তা তার তলদেশে পৌঁছতে পারবে না।" ²

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذْ سَمِعَ وَجْبَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَدْرُونَ مَا هَذَا؟ قَالَ: قُلْنَا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «هَذَا حَجَرٌ رُيَ بِهِ فِي النَّارِ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا، فَهُوَ يَهْوِي فِي النَّارِ الْآنَ، حَتَّى انْتَهَى إِلَى قَعْرِهَا»
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসাছিলাম। হঠাৎ ধপাস করে একটি আওয়াজ শুনতে পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এ কিসের আওয়াজ, তোমরা কি জান? বর্ণনাকারী বলেন, আমরা বললাম, আল্লাহ ও তার রাসুলই ভাল জানেন। তিনি বললেন, এ একটি পাথর যা সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর তা কেবল যেতেই ছিল। যেতে যেতে এখন উহা তার অতল তলে গিয়ে পৌছেছে।” 1

টিকাঃ
³ আত-তাখগ্রীব মিনান নার ওয়াত-তা'আরিফ বিহাল, পৃষ্ঠা ৬৯।
¹ বুখারী, হাদীস নং ১১২১-১১২২।
² মুসলিম, হাদীস নং ২৯৬৭|
1 মুসলিম, হাদীস নং ২৮৪৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00