📄 দারুল বাওয়ার
৮- দারুল বাওয়ার আল্লাহ তা'আলা বলেছেন, أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُواْ نِعْمَتَ اللَّهِ كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ * جَهَنَّمَ يَصْلَوْنَهَا وَبِئْسَ الْقَرَارُ ﴾ [ابراهيم: ٢٨، ٢٩]
“তুমি কি তাদেরকে দেখ না, যারা আল্লাহর নিআমতকে কুফরী দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কওমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে? জাহান্নামে, যাতে তারা দগ্ধ হবে, আর তা কতইনা নিকৃষ্ট অবস্থান!।” [সূরা ইবরাহীম: ২৮-২৯]
ইমান ইবন কাসীর রহ. বলেন, ‘দারুল বাওয়ার হলো একটি জাহান্নাম’। ¹ ইমাম বাগবী রহ. ও এ মত দিয়েছেন। ²
টিকাঃ
¹ তাফসীরে ইবন কাসীর: ২/৫৩৯।
² তাফসীরে বাগবী: ৩/৩৫।