📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 আন-নার

📄 আন-নার


১- আন-নার: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِأَيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ﴾ [البقرة: ٣٩]
“আর যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।” [সূরা আল-বাকারাহ: ৩৯]

আল্লাহ তা'আলা আন-নার (النار) শব্দটি কুরআনে ১২৬ বার বলেছেন, আর নারান (ناراً) শব্দটি ১৯ বার বলেছেন। যেমন: আল্লাহ তা'আলা বলেছেন,
﴿سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ ﴾ [المسد: ٣] "অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।” [সূরা আল-মাসাদ: ৩]

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জাহান্নাম

📄 জাহান্নাম


২- জাহান্নাম: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلْطَّعِينَ مَابًا ﴾ [النبا: ٢١، ٢٢] "নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ। সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।” [সূরা আন-নাবা': ২১-২২]

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 আল-জাহীম

📄 আল-জাহীম


৩- আল-জাহীম: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَى ﴾ [النازعات: ٣٦] "আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।" [সূরা আন-নাঝি'আত: ৩৬]

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 আস-সা‘য়ীর

📄 আস-সা‘য়ীর


৪- আস-সায়ীর: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ ﴾ [الشورى: ٧]
“একদল থাকবে জান্নাতে আরেক দল জ্বলন্ত আগুনে।” [সূরা আশশুরা: ৭]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00