📄 জান্নাতুন-নাঈম
৮- জান্নাতুন-নাঈম: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَتِ لَهُمْ جَنَّتُ النَّعِيمِ ﴾ [لقمان: ٨] "নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুন-নাঈম তথা নিআমতপূর্ণ জান্নাত।” [সূরা লুকমান: ৮]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴾ [القلم: ৩৪] "নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিআমতপূর্ণ জান্নাত।” [সূরা আল-কামাল: ৩৪]
📄 আল মাকামুল আমীন
৯- আল মাকামুল আমীন আল্লাহ তা'আলা বলেছেন, ﴿إِنَّ الْمُtَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ ﴾ [الدخان: ٥١] "নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে।" [সূরা আদ-দুখান: ৫১] মাকাম শব্দের অর্থ অবস্থানের জায়গা। আর আল-আমীন অর্থ সব ধরনের দোষ-ত্রুটি ও বিপদ-আপদ হতে নিরাপদ হওয়া। এটি ঐ জান্নাতকে বলা হয় যে জান্নাত সব ধরনের নিরাপত্তাজনিত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে।¹
টিকাঃ
¹ হাদিসুল আরো য়াহ, পৃঃ ১১৬।
📄 মাক্বয়াদু সিদক্বীন
১০- মাক'আদু সিদকীন আল্লাহ তা'আলা বলেছেন, ﴿إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ﴾ [القمر: ٥٤، ٥٥]
“নিশ্চয় মুত্তাকীরা থাকবে বাগ- বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে।” [সূরা আল-কামার: ৫৪-৫৫]
এ জান্নাতকে এ নামে নাম করণ করার কারণ হলো, এ জান্নাতে যত সুন্দর সুন্দর আসন ও বসার স্থান চাওয়া হয়, সবই পাওয়া যায়। যেমন বলা হয় ‘সত্যিকার ভালবাসা’ যখন তার মধ্যে সত্যিকার ও পরিপূর্ণরূপে ভালবাসা পাওয়া যায়।²
টিকাঃ
² হাদিসুল আরো য়াহ, পৃঃ ১১৭।