📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাতুল মা’ওয়া

📄 জান্নাতুল মা’ওয়া


৫- জান্নাতুল মা'ওয়া: আল্লাহ তা'আলা বলেছেন, عِندَهَا جَنَّةُ الْمَأْوَى ) [النجم: ১৫]
"যার কাছে জান্নাতুল মা'ওয়া অবস্থিত।” [সূরা আন-নাজম: ১৫]

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাতু আদ্‌ন

📄 জান্নাতু আদ্‌ন


৬- জান্নাতু আদন: আল্লাহ তা'আলা বলেছেন, جَنَّتِ عَدْنٍ الَّتِي وَعَدَ الرَّحْمُ نُ عِبَادَهُ بِالْغَيْبِ ) [مريم: ٦١] .
"তা চিরস্থায়ী জান্নাত, যার ওয়াদা পরম করুণাময় তাঁর বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে।" [সূরা মারইয়াম: ৬১]

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 আল-ফিরদাউস

📄 আল-ফিরদাউস


৭- আল-ফিরদাউস: আল্লাহ তা'আলা বলেছেন, أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ * الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ )) [المؤمنون: ۱۰, ১১]
“তারাই হবে ওয়ারিস। যারা ফিরদাউসের অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে।” [সূরা আল-মু'মিনূন: ১০-১১]
ফিরদাউস: এমন এক বাগান যাতে এমন সব কিছু পাওয়া যায় যা বিভিন্ন বাগানে পাওয়া যায়। ¹

টিকাঃ
¹ ফাতহুল বারী- ৬/১৩, কামুসূল মুহীত- পৃষ্ঠা ৭২৫।

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাতুন-নাঈম

📄 জান্নাতুন-নাঈম


৮- জান্নাতুন-নাঈম: আল্লাহ তা'আলা বলেছেন, ﴿إِنَّ الَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَتِ لَهُمْ جَنَّتُ النَّعِيمِ ﴾ [لقمان: ٨] "নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুন-নাঈম তথা নিআমতপূর্ণ জান্নাত।” [সূরা লুকমান: ৮]

আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴾ [القلم: ৩৪] "নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিআমতপূর্ণ জান্নাত।” [সূরা আল-কামাল: ৩৪]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00