📄 দারুল মুকামাহ
৪- দারুল মুকামাহ: আল্লাহ তা'আলা বলেছেন, الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ ، لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ ) [فاطر: ৩৫]
"যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না।” [সূরা ফাতির: ৩৫]
📄 জান্নাতুল মা’ওয়া
৫- জান্নাতুল মা'ওয়া: আল্লাহ তা'আলা বলেছেন, عِندَهَا جَنَّةُ الْمَأْوَى ) [النجم: ১৫]
"যার কাছে জান্নাতুল মা'ওয়া অবস্থিত।” [সূরা আন-নাজম: ১৫]
📄 জান্নাতু আদ্ন
৬- জান্নাতু আদন: আল্লাহ তা'আলা বলেছেন, جَنَّتِ عَدْنٍ الَّتِي وَعَدَ الرَّحْمُ نُ عِبَادَهُ بِالْغَيْبِ ) [مريم: ٦١] .
"তা চিরস্থায়ী জান্নাত, যার ওয়াদা পরম করুণাময় তাঁর বান্দাদের দিয়েছেন গায়েবের সাথে।" [সূরা মারইয়াম: ৬১]
📄 আল-ফিরদাউস
৭- আল-ফিরদাউস: আল্লাহ তা'আলা বলেছেন, أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ * الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ )) [المؤمنون: ۱۰, ১১]
“তারাই হবে ওয়ারিস। যারা ফিরদাউসের অধিকারী হবে। তারা সেখানে স্থায়ী হবে।” [সূরা আল-মু'মিনূন: ১০-১১]
ফিরদাউস: এমন এক বাগান যাতে এমন সব কিছু পাওয়া যায় যা বিভিন্ন বাগানে পাওয়া যায়। ¹
টিকাঃ
¹ ফাতহুল বারী- ৬/১৩, কামুসূল মুহীত- পৃষ্ঠা ৭২৫।