📄 दारुস-সাलाम
২-দারুস-সালাম: আল্লাহ তা'আলা বলেছেন, لَهُمْ دَارُ السَّلَّم عِندَ رَبِّهِمْ ) [الانعام: ১২৭]
“তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে দারুস-সালাম তথা শান্তির আবাস” [সূরা আল-আন'আম: ১২৭]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿وَاللَّهُ يَدْعُوا إِلَى دَارِ السَّلامِ ﴾ [يونس : ٢٥]
"আর আল্লাহ দারুস-সালাম তথা শান্তির আবাসের দিকে আহ্বান করেন।” [সূরা ইউনুস: ২৫]
সব বিপদআপদ ও বালামুসিবত থেকে এটা নিরাপদ আবাস।'
টিকাঃ
¹ মু'জামুল মুফাহরিস লি আলফাযিল কুরআন ৮০-৮২।
২৯
📄 দারুল-খুলদ
৩-দারুল-খুলদ: এ নামে নামকরণ করার কারণ হচ্ছে জান্নাতীরা কখনোই তা হতে বের হবে না।
আল্লাহ তা'আলা বলেছেন, ﴿عَطَاء غَيْرَ مَجُودٍ ﴾ [هود: ۱۰۸] 'অব্যাহত প্রতিদানস্বরুপ'। [সূরা হুদ: ১০৮]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿ادْخُلُوهَا بِسَلَامٍ ذَلِكَ يَوْمُ الْخُلُودِ ﴾ [ق: ٣٤] "তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ কর। এটাই স্থায়িত্বের দিন।" [সূরা ক্বাফ: ৩৪]
আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿إِنَّهُ ذَا لَرِزْقُنَا مَا لَهُ مِن نَّفَادٍ ﴾ [ص: ٥٤]
“নিশ্চয় এটি আমার দেয়া রিযিক, যা নিঃশেষ হওয়ার নয়।” [সূরা ছোয়াদ: ৫৪]
টিকাঃ
1 হাদিউল আরো যাহ, লেখক ইবনুল কাইয়েম, পৃষ্ঠা: ১১১।
📄 দারুল মুকামাহ
৪- দারুল মুকামাহ: আল্লাহ তা'আলা বলেছেন, الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ ، لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ ) [فاطر: ৩৫]
"যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না।” [সূরা ফাতির: ৩৫]
📄 জান্নাতুল মা’ওয়া
৫- জান্নাতুল মা'ওয়া: আল্লাহ তা'আলা বলেছেন, عِندَهَا جَنَّةُ الْمَأْوَى ) [النجم: ১৫]
"যার কাছে জান্নাতুল মা'ওয়া অবস্থিত।” [সূরা আন-নাজম: ১৫]