📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 জান্নাত

📄 জান্নাত


১- জান্নাত: এটি এমন আবাসের একটি ব্যাপক নাম [যে আবাস আল্লাহ তা'আলা তার বান্দাহদের জন্য তৈরি করে রেখেছেন] যাতে রয়েছে অফুরন্ত ও অসংখ্য নেয়ামত, অনাবিল আনন্দ ও প্রশান্তি, অন্তহীন খুশি, আনন্দ ও চিরস্থায়ী শান্তি। শব্দটি সতর ও তাগতীয়া থেকে নির্গত যার অর্থ ঢেকে রাখা, আচ্ছাদিত করে রাখা। এজন্যই মায়ের পেটের ভ্রূণকে জানীন বলে। জান্নাতের আরেক অর্থ বাগান। কারণ, তার অভ্যন্তর গাছ গাছালী দ্বারা আবৃত বা গোপন থাকে। আর এ শব্দটি শুধু মাত্র যেখানে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের গাছ থাকে সে বাগানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। ¹ নানা প্রজাতির গাছপালা ও খেজুরের বাগানকে জান্নাত বলে। এর বহু বচন হলো জিনান। জান্নাত হলো প্রত্যেক সে বাগান যা গাছপালায় জমিনকে আচ্ছাদিত করে রাখে। 2

আল্লাহ তা'আলা বলেছেন, ( لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ ءَايَةٌ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ ) ) [سبا: ১৫] "নিশ্চয় সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন : দু'টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে।" [সূরা সাবা': ১৫]

হাদীকা শব্দটি হাদায়িক শব্দের এক বচন। এর অর্থ : বিভিন্ন গাছপালা ও খেজুর গাছ বিশিষ্ট বাগান। এটা বাগান। হাদীকাকে এ নামকরণ করা হয় চোখের তারার সাথে সাদৃশ্য ও এতে পানি পৌঁছার কারণে।
আল্লাহ তা'আলা বলেছেন, إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا حَدَائِقَ وَأَعْنَبًا ﴾ [النبا: ٣১, ৩২] "নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা। উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।” [সূরা আন-নাবা': ৩১-৩২]

আল্লাহ তা 'আলা কুরআনে জান্নাত শব্দটি এক বচনে ৬৬ বার বলেছেন, আর বহু বচনে ৬৯ বার বলেছেন।

টিকাঃ
¹ 'হাদিসুল আরোয়াহ ইলা বিলাদিল আফরাহ' লেখক: ইবনুল কাইয়েম রহ., পৃ. ১১১।
² লিসানুল আরব, ১৩/৯৯, মুফরাদাতুল কুরআন: পৃষ্ঠা ২০৪, মিসবাহুল মুনীর: ১/১১২।

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 दारुস-সাलाम

📄 दारुস-সাलाम


২-দারুস-সালাম: আল্লাহ তা'আলা বলেছেন, لَهُمْ دَارُ السَّلَّم عِندَ رَبِّهِمْ ) [الانعام: ১২৭]
“তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে দারুস-সালাম তথা শান্তির আবাস” [সূরা আল-আন'আম: ১২৭]

আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿وَاللَّهُ يَدْعُوا إِلَى دَارِ السَّلامِ ﴾ [يونس : ٢٥]
"আর আল্লাহ দারুস-সালাম তথা শান্তির আবাসের দিকে আহ্বান করেন।” [সূরা ইউনুস: ২৫]
সব বিপদআপদ ও বালামুসিবত থেকে এটা নিরাপদ আবাস।'

টিকাঃ
¹ মু'জামুল মুফাহরিস লি আলফাযিল কুরআন ৮০-৮২।
২৯

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 দারুল-খুলদ

📄 দারুল-খুলদ


৩-দারুল-খুলদ: এ নামে নামকরণ করার কারণ হচ্ছে জান্নাতীরা কখনোই তা হতে বের হবে না।
আল্লাহ তা'আলা বলেছেন, ﴿عَطَاء غَيْرَ مَجُودٍ ﴾ [هود: ۱۰۸] 'অব্যাহত প্রতিদানস্বরুপ'। [সূরা হুদ: ১০৮]

আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿ادْخُلُوهَا بِسَلَامٍ ذَلِكَ يَوْمُ الْخُلُودِ ﴾ [ق: ٣٤] "তোমরা তাতে শান্তির সাথে প্রবেশ কর। এটাই স্থায়িত্বের দিন।" [সূরা ক্বাফ: ৩৪]

আল্লাহ তা'আলা আরো বলেছেন, ﴿إِنَّهُ ذَا لَرِزْقُنَا مَا لَهُ مِن نَّفَادٍ ﴾ [ص: ٥٤]
“নিশ্চয় এটি আমার দেয়া রিযিক, যা নিঃশেষ হওয়ার নয়।” [সূরা ছোয়াদ: ৫৪]

টিকাঃ
1 হাদিউল আরো যাহ, লেখক ইবনুল কাইয়েম, পৃষ্ঠা: ১১১।

📘 মহাসাফল্য ও বড় ব্যর্থতা > 📄 দারুল মুকামাহ

📄 দারুল মুকামাহ


৪- দারুল মুকামাহ: আল্লাহ তা'আলা বলেছেন, الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِن فَضْلِهِ ، لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ ) [فاطر: ৩৫]
"যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না।” [সূরা ফাতির: ৩৫]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00