📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামে গভীর অন্ধকারের মাধ্যমে আযাব

📄 জাহান্নামে গভীর অন্ধকারের মাধ্যমে আযাব


মাসআলা-৩০৭: কাফিরদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তার দরজা এত মজবুতভাবে বন্ধ করে দেয়া হবে যে, জাহান্নামী শতাব্দী ধরে গভীর অন্ধকারে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, কোথাও থেকে কোনো আলোর সামান্য কিরণও তার চোখে পড়বে না:
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ
অর্থ: "এবং যারা আমার নির্দেশ অমান্য করেছে, তারা হতভাগ্য। তাদের ওপরই রয়েছে অবরুদ্ধ অগ্নি।" (সূরা বালাদ: ১৯-২০)

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ فِي عَمَدٍ مُمَدَّدَةِ
অর্থ: "হুতামা কি তাকি তুমি জান? এটা আল্লাহর প্রজ্জলি অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে।” (সূরা হুমাযাহ: ৫-৯)

মাসআলা-৩০৮: জাহান্নামের আগুন স্বয়ং আলকাতরার চেয়ে কাল অন্ধকার হবে ফলে সেখানে নিজের হাতকেই চিনা যাবে না:
عَنْ أَبِي هُرَيْرَةَ هُ أَنَّهُ قَالَ: أَتُرَوْنَهَا حَمْرَاءَ كَنَارِكُمْ هَذِهِ؟ لَهِيَ أَسْوَدُ مِنَ الْقَارِ.
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: তোমরা কি জাহান্নামের আগুনকে তোমাদের এ আগুনের ন্যায় মনে কর? বরং তা হবে আলকাতরার চেয়েও কাল'। (মালেক)

টিকাঃ
১৪৪ কিতাবুল জামে বাব মাযায়া ফি সিফাতি জাহান্নাম।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি

📄 উপুড় করে টেনে নিয়ে যাওয়ার মাধ্যমে শাস্তি


মাসআলা-৩০৯: ফেরেশতাগণ কাফিরকে উপুড় করে টেনে জাহান্নামে নিয়ে যাবে:
يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ
অর্থ: সেদিন তাদেরকে উপুড় করে টেনে-হিঁচড়ে জাহান্নামে নেয়া হবে। (বলা হবে) জাহান্নামের যন্ত্রণা আস্বাদন কর। (সূরা কামার ৫৪:৪৮)

মাসআলা-৩১০: কোনো কোনো মুজরিমকে কবর থেকে উঠিয়েই উপুড় করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে:
মাসআলা-৩১১: যে কাফিরকে উপুড় করে টেনে নিয়ে যাওয়া হবে সে অন্ধ, মুক, বধিরও হবে:
وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْياً وَبُكْماً وَصُبَاً مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيراً
অর্থ: আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপুড় করে, অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম; যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। (সূরা বনী ইসরাঈল ১৭:৯৭)

মাসআলা-৩১২: কোনো কোনো কাফিরকে ফেরেশতাগণ জিঞ্জিরাবদ্ধ করে টেনে নিয়ে যাবে:
إِذِ الأَغْلالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ
অর্থ: "যখন তাদের গলদেশে বেড়ি ও শৃঙ্খল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতপর তাদেরকে দগ্ধ করা হবে অগ্নিতে।" (সূরা মু'মিন: ৭১-৭২)

মাসআলা-৩১৩: কাফিরের মাথায় উত্তপ্ত পানি প্রবাহিত করার জন্য ফেরেশতা তাকে জাহান্নামের মাঝখানে টেনে নিয়ে যাবে:
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
অর্থ: "(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, অতপর তার মস্তকের ওপর ফুটন্ত পানি ঢেলে দিয়ে শাস্তি দাও।" (সূরা দুখান: ৪৭-৪৮)

মাসআলা-৩১৪: কোনো কোনো মুজরিমকে তাদের পা ও মাথার ঝুঁটি ধরে পাকড়াও করা হবে:
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অর্থ: অপরাধিদেরকে চেনা যাবে তাদের চিহ্নের সাহায্যে। অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা ধরে টেনে নেয়া হবে। সুতরাং তোমাদের রবের কোনো নিআমতকে তোমরা উভয়ে অস্বীকার করবে? (সূরা রাহমান ৫৫:৪১-৪২)

মাসআলা-৩১৫: আবু জাহেলকে ফেরেশতারা মাথার ঝুঁটি ধরে হেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে:
كَلَا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعاً بِالنَّاصِيَةِ نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
অর্থ: "সাবধান! সে যদি নিবৃত্ত না হয়, তবে আমি তাকে অবশ্যই হেঁচড়িয়ে নিয়ে যাব মস্তকের সম্মুখ ভাগের কেশ গুচ্ছ ধরে। মিথ্যাবাদী পাপিষ্ঠদের কেশ গুচ্ছ।" (সূরা আলাক: ১৫-১৬)

মাসআলা-৩১৬: লোক দেখানো ইবাদত কারীদেরকে ফেরেশতাগণ উপুড় করে হেঁচড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে:
নোট: ২৬৬ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।

মাসআলা-৩১৭: আল্লাহ মুজরিমদেরকে উপুড় করে চালাতে এমনভাবে সক্ষম যেমন তাদেরকে দুনিয়াতে দু'পায়ে চালাতে সক্ষম:
عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ ، أَنَّ رَجُلًا قَالَ : يَا رَسُولَ اللَّهِ ﷺ كَيْفَ يُحْشَرُ الْكَافِرُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ: «أَلَيْسَ الَّذِي أَمْشَاهُ عَلَى رِجْلَيْهِ فِي الدُّنْيَا، قَادِرًا عَلَى أَنْ يُمْشِيَهُ عَلَى وَجْهِهِ يَوْمَ الْقِيَامَةِ؟» قَالَ قَتَادَةُ : بَلَى وَعِزَّةِ رَبِّنَا
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ﷺ! কিয়ামতের দিন কাফিরকে কিভাবে উপুড় করে চালানো হবে? তিনি বললেন: যিনি তাকে দুনিয়াতে দু'পায়ের ওপর চালিয়েছেন, তিনি কি তাকে কিয়ামতের দিন উপুড় করে চালাতে সক্ষম নন? কাতাদা বলেন: আমাদের রবের কসম! অবশ্যই (তিনি তাতে সক্ষম)।" (মুসলিম ৪/২৮০৬)

টিকাঃ
১৪৫ কিতাব সিফাতুল মুনাফেকীন, বাব ফিল কুফফার।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 আগুনের পাহাড় চড়ানোর মাধ্যমে আযাব

📄 আগুনের পাহাড় চড়ানোর মাধ্যমে আযাব


মাসআলা-৩১৮: জাহান্নামে কাফিরকে আগুনের পাহাড়ে চড়ানোর মাধ্যমে শাস্তি দেয়া হবে:
سَأُرْهِقُهُ صَعُوداً
অর্থ: "আমি অতি সত্তর তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।” (সূরা মুদ্দাস্সির: ১৭)

মাসআলা-৩১৯: "সউদ” জাহান্নামের একটি পাহাড়ের নাম যেখানে আরোহণ করতে কাফিরের সত্তর বছর সময় লাগবে, এর পর ওখান থেকে নিচে পড়ে যাবে, পরে আবার সত্তর বছর সময় নিয়ে সেখানে আরোহণ করবে, এভাবে এ ধারাবাহিক শাস্তিতে সে নিমজ্জিত থাকবে:
عَنْ أَبِي سَعِيدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " وَادٌ فِي جَهَنَّمَ يَهْوِي فِيهِ الْكَافِرُ أَرْبَعِينَ خَرِيفًا قَبْلَ أَنْ يَبْلُغَ قَعْرَة ". وَقَالَ: " الصَّعُودُ : جَبَلٌ مِنْ نَارٍ يَصْعَدُ فِيهِ سَبْعِينَ خَرِيفًا، ثُمَّ يَهْوِي بِهِ كَذَلِكَ فِيهِ أَبَدًا "
অর্থ: "আবু সাঈদ (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: জাহান্নামের একটি উপত্যকা যার চূড়ায় আরোহণ করার পূর্বে, কাফির চল্লিশ বছর পর্যন্ত তাতে পাক খেতে থাকবে। আর 'সাউদ' জাহান্নামের একটি পাহাড়ের নাম, তাতে আরোহণ করতে সত্তর বছর সময় লাগবে, অতপর সেখান থেকে নিচে পতিত হবে, কাফির সর্বদা এ আযাবে নিমজ্জিত থাকবে।” (আবু ইয়ালা ২/১৩৮৩)

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 আগুনের বৃষ্টিতে বেঁধে রাখার মাধ্যমে শাস্তি

📄 আগুনের বৃষ্টিতে বেঁধে রাখার মাধ্যমে শাস্তি


মাসআলা-৩২০: কোনো কোনো মুজরিমদেরকে জাহান্নামে লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে রেখে শাস্তি দেয়া হবে:
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِم مُؤْصَدَةٌ فِي عَمَدٍ مُمَدَّدَةِ
অর্থ: "হুতামা কি তাকি তুমি জান? এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে।” (সূরা হুমাযাহ: ৫-৯)

মাসআলা-৩২১: কোনো কোনো মুজরিমদেরকে খুব মজবুতভাবে বেঁধে রাখা হবে:
فَيَوْمَئِذٍ لا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوْثِقُ وَثَاقَهُ أَحَدٌ
অর্থ: "সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না এবং তাঁর বন্ধনের মত বন্ধনও কেউ দিতে পারবে না।" (সূরা ফাজর: ২৫-২৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00