📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 চিন্তা করুন

📄 চিন্তা করুন


মাসআলা-২৬১: যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে উত্তম, না যে তা থেকে নিরাপত্তা পাবে সে উত্তম:
أَفَمَن يُلْقَى فِي النَّارِ خَيْرٌ أَمْ مَّن يَأْتِ آمِناً يَوْمَ الْقِيَامَةِ اعْمَلُوا مَا شِئْتُمْ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
অর্থ: "শ্রেষ্ট কে? যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে! তোমাদের যা ইচ্ছা তা কর, তোমরা যা কর তিনি তার দ্রষ্টা।" (সূরা হা-মীম সেজদা: ৪০)
মাসআলা-২৬২: জাহান্নামের উত্তপ্ত আগুন দেখে মৃত্যুর ধ্বংস কামনাকারী ব্যক্তি উত্তম না ঐ ব্যক্তি উত্তম যে, এমন স্থানে থাকবে যেখানে তার সমস্ত ইচ্ছা পূরণ করা হবে:
وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا إِذَا رَأَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظاً وَزَفِيرًا وَإِذَا أَلْقُوا مِنْهَا مَكَانَاً ضَيِّقاً مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُوراً لا تَدْعُوا الْيَوْمَ ثُبُوراً وَاحِداً وَادْعُوا ثُبُوراً كَثِيراً قُلْ أَذْلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ كَانَتْ لَهُمْ جَزَاءً وَمَصِيرًا لَّهُمْ فِيهَا مَا يَشَاءُونَ خَالِدِينَ كَانَ عَلَى رَبِّكَ وَعْداً مَّسْئُولاً
অর্থ: বরং তারা কেয়ামতকে অস্বীকার করে এবং যে কেয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্যে অগ্নি প্রস্তুত করেছি। অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃতুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাক। বলুন এটা উত্তম, না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেয়া হয়েছে মুত্তাকীদেরকে? সেটা হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থান। তারা চিরকাল বসবাসরত অবস্থায় সেখানে যা চাইবে, তাই পাবে। এই প্রার্থিত ওয়াদা পূরণ আপনার পালনকর্তার দায়িত্ব। (সূরা ফুরকান ২৫:১১-১৬)
মাসআলা-২৬৩: জান্নাতের নিআমতসমূহের অতিথিয়তা উত্তম না যাক্কুম বৃক্ষ ও উত্তপ্ত পানি পান করা উত্তম:
إِنَّ هَذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ أَذَلِكَ خَيْرٌ نُزُلاً أَمْ شَجَرَةُ الزَّقُومِ إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ ٱلْجَحِيمِ طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
'নিশ্চয় এটি মহাসাফল্য!' এরূপ সাফল্যের জন্যই 'আমলকারীদের আমল করা উচিত। আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কুম বৃক্ষ? নিশ্চয় আমি তাকে যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয় এ গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়। এর ফল যেন শয়তানের মাথা; নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। (সূরা সাফফাত ৩৭:৬০-৬৭)
মাসআলা-২৬৪: দুনিয়াতে আনন্দ উপভোগকারী উত্তম না পরকালে:
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
অর্থ: নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মু'মিনদেরকে নিয়ে হাসত। আর যখন তারা মু'মিনদের পাশ দিয়ে যেত তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রূপ করত। আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত। আর যখন তারা মু'মিনদেরকে দেখত তখন বলত, 'নিশ্চয় এরা পথভ্রষ্ট'। আর তাদেরকে তো মু'মিনদের হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি। অতএব আজ মু'মিনরাই কাফিরদেরকে নিয়ে হাসবে। উচ্চ আসনে বসে তারা দেখতে থাকবে। কাফিরদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হলো তো? (সূরা মুতাফফিফীন ৮৩:২৯-৩৬)

টিকাঃ
১২৭. অতি তিক্ত স্বাদযুক্ত জাহান্নামের এক গাছ।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা

📄 জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা


মাসআলা-২৬৫: যে ব্যক্তি তিন বার আল্লাহর নিকট জাহান্নাম থেকে আশ্রয় চায় তার জন্য জাহান্নাম সুপারিশ করে:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلُهُ الْجَنَّةَ، وَمَنْ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জান্নাত কামনা করবে, জান্নাত তার জন্য বলে যে হে আল্লাহ! তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি আল্লাহর নিকট তিনবার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করে, জাহান্নাম তার জন্য বলে হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও।" (তিরমিজী ৪/২৫৭২)
মাসআলা-২৬৬: জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার কুরআনের কতগুলো আয়াত:
ومِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
১. অর্থ: "আর তাদের মধ্যে এমনও আছে, যারা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। (সূরা বাকারা ২:২০১)
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرّاً وَمُقَاماً
২. আর যারা বলে, 'হে আমাদের রব! তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও। নিশ্চয় এর আযাব হলো অবিচ্ছিন্ন'। 'নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট'। (সূরা ফোরকান ২৫:৬৫-৬৬)
رَبَّنَا مَا خَلَقْتَ هُذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِياً يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
৩. 'হে আমাদের রব! তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর'। 'হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমান করবে। আর যালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই'। 'হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, 'তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন'। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে'। 'হে আমাদের রব! আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না'। (সূরা আলে ইমরান ৩:১৯১-১৯৪)
মাসআলা-২৬৭: জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য রাসূল নিম্নোক্ত দূয়াসমূহ সাহাবাগণকে কুরআনের সূরার ন্যায় মুখস্ত করাতেন:
عَنْ عَبْدِ اللَّهِ بْنَ عَبَّاسٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ قُولُوا: «اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ ، وَنَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ نَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَنَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ نَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
অর্থ: "আবদুল্লাহ বিন আব্বাস (রা) রাসূলূল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি তাদেরকে (সাহাবাগণকে) এ দুয়াটি কুরআনের সূরার ন্যায় মুখস্ত করাতেন, তোমরা বল: হে আল্লাহ আমরা আপনার নিকট জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমরা আপনার নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাই, আমরা আপনার নিকট মসিহিদদাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, আমরা আপনার নিকট জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই।" (নাসায়ী)
মাসআলা-২৬৮: জাহান্নামের গরম থেকে আশ্রয় চাওয়ার দুআ:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ، وَرَبَّ إِسْرَافِيلَ، أَعُوذُ بِكَ مِنْ حَرِّ النَّارِ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ»
অর্থ: "আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ বলেছেন: হে আল্লাহ জিবরীল, মিকাঈল ও ইসরাঈলের প্রভু! আমি আপনার নিকট জাহান্নামের গরম থেকে আশ্রয় চাই এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই।" (নাসায়ী ৮/৫৫১৯)
মাসআলা-২৬৯: শোয়ার পূর্বে আল্লাহর আযাব থেকে আশ্রয় কামনা করার দুআ:
عَنْ حَفْصَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَذِهِ ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَا بَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
অর্থ: "হাফসা (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি যখন শোয়ার ইচ্ছা করতেন তখন ডান হাত স্বীয় গালের নিচে রেখে বলতেন: হে আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আমাকে স্বীয় আযাব থেকে রক্ষা করবেন।" (আবু দাউদ ৪/৫০৪৫)
عَنِ ابْنِ عُمَرَ رَضِى اللهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي، وَأَطْعَمَنِي وَسَقَانِي وَالَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَيْءٍ ، أَعُوذُ بِكَ مِنَ النَّارِ»
অর্থ: "ইবনে ওমার (রা) রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি যখন বিছানায় শুইতে যেতেন তখন আল্লাহর শুকুর করে বলতেন, যিনি আমাকে সমস্ত মুসিবত থেকে রক্ষা করেছেন, আমাকে বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমাকে পানাহার করিয়েছেন, ঐ সত্তার শুকুর যিনি যখন আমার প্রতি অনুগ্রহ করেছেন তখন যথেষ্ট পরিমাণে তা করেছেন, যখন আমাকে দান করেছেন তখনও যথেষ্ট পরিমাণে করেছেন, সর্বাবস্থায় শুধু তাঁরই কৃতজ্ঞতা, হে আল্লাহ! সবকিছুর রব, সবকিছুর মালিক, সবকিছুর ইলাহ, আমি জাহান্নাম থেকে তোমার নিকট আশ্রয় চাই।" (আবু দাউদ ৪/৫০৫৮)
মাসআলা-২৭০: তাহাজ্জুদের নামাযে আল্লাহর আযাব থেকে আশ্রয় চাওয়ার দোয়া:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»
অর্থ: "আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি এক রাতে রাসূলুল্লাহ -কে বিছানায় অনুপস্থিত পেয়ে তাঁকে খুঁজতে লাগলাম, তখন আমার হাত রাসূলের পায়ের পাতায় লাগল যা দাড় করানো অবস্থায় ছিল। তখন তিনি মসজিদে ছিলেন, (আর সেজদা অবস্থায়) তিনি এ দুয়া পড়তেছিলেন: হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই। তোমার ক্ষমার ওসীলায় তোমার আযাব থেকে আশ্রয় চাই। আর আমি প্রত্যেক বিষয়ে তোমার নিকটই আশ্রয় চাই। আমি তোমার প্রশংসা ও গুণগান করার ক্ষমতা রাখিনা তোমার প্রশংসা তেমনই যেমন তুমি করেছ।" (মুসলিম ১/৪৮৬)
মাসআলা-২৭১: জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিম্নের দুয়াটি বেশি বেশি করে পাঠ করা উচিত:
عَنْ أَنَسٍ رَضِى اللهُ عَنْهُ قَالَ كَانَ أَكْثَرُ دَعَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ: "আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী বেশির ভাগ এদুয়া করতেন যে, হে আল্লাহ! তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দাও এবং আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা কর।" (মুসলিম)
মাসআলা-২৭২: এক সাথে কম পক্ষে তিন বার জাহান্নাম থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া উচিত:
নোট: ৩৪৪ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।

টিকাঃ
১২৮. আবওয়াবুন ন্নাউম মা ইয়াকুলু ইন্দান্নাউম। বাবুল ইস্তেয়াজা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত।
১২৯. কিতাবুল ইস্তেয়াজা বিন হাররিন্নার। (৩/৫০৯২)
১৩০. আবওয়াবুন্নাউম, মা ইয়াকুলু ইন্দান্নাউম (৩/৪২১৮)
১৩১. প্রাগুক্ত (৩/৪২২৯)
১৩২. কিতাবুস্সালা বাবা মা যুকালু ফির রুকু ওয়াস্ সুজুদ।
১০০. কিতাবুয যিকর ওয়াদ্দুমা, ওয়াত্ তাওবা, বাব ফাযলি দ্‌ দুয়া বি আল্লাহুম্মা ফিদ্দুনইয়া হাসানা।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 বিভিন্ন মাসায়েল

📄 বিভিন্ন মাসায়েল


মাসআলা-২৭৩: আল্লাহর দয়া ও অনুগ্রহ ব্যতীত কেউ জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে না:
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ يُدْخِلُهُ عَمَلُهُ الْجَنَّةَ فَقِيلَ: وَلَا أَنْتَ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي رَبِّي بِرَحْمَةٍ»
অর্থ: "আবু হুরাইরা (রা) নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: এমন কোনো ব্যক্তি নেই যাকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে, জিজ্ঞেস করা হলো আপনি? হে আল্লাহর রাসূল! তিনি বললেন: আমিও না, তবে যদি আমার রব আমাকে দয়া করে জান্নাত দেন।” (মুসলিম ৪/২৮১৬)১৩৫
মাসআলা-২৭৪: তাওহীদ বাদী, মুত্তাকী, সৎ লোকদের সাক্ষি, কারও জন্য জান্নাতী বা জাহান্নামী হওয়ার পরিচয়:
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرِ الثَّقَفِي هِ عَنْ أَبِيهِ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّبَاوَةِ، أَوِ الْبَنَاوَةِ، قَالَ: وَالنَّبَاوَةُ مِنَ الطَّائِفِ قَالَ: «يُوشِكُ أَنْ تَعْرِفُوا أَهْلَ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ» ، قَالُوا : بِمَ ذَاكَ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِالثَّنَاءِ الْحَسَنِ، وَالثَّنَاءِ السَّيِّئِ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ»
অর্থ: "আলী বিন বকর বিন যুহাইর আস সাকাফী (রা) তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমাদেরকে নবী একদা তায়েফের নিকটবর্তী নাবাওয়া বা বানাওয়া নামক স্থানে একটি খুতবা প্রদান করলেন। তিনি বললেন: খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন তোমরা জান্নাতী বা জাহান্নামী সম্পর্কে জানতে পারবে। সাহাবাগণ জিজ্ঞেস করল হে আল্লাহর রাসূল! তা কিভাবে? তিনি বললেন: লোকদের ভাল বা মন্দ প্রশংসার মাধ্যমে। তোমরা একে অপরের ব্যাপারে আল্লাহর সাক্ষি হবে।" (ইবনে মাযা ২/৪২২১)১৩৬
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «أَهْلُ الْجَنَّةِ. مَنْ مَلَأُ اللَّهَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا ، وَهُوَ يَسْمَعُ، وَأَهْلُ النَّارِ، مَنْ مَلَا اللهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا ، وَهُوَ يَسْمَعُ»
অর্থ: "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতী ঐ ব্যক্তি যে মানুষের নিকট থেকে স্বীয় প্রশংসা শুনতে শুনতে তার কান ভরে যাবে। আর জাহান্নামী ঐ ব্যক্তি যে মানুষের নিকট থেকে নিজের দোষ শুনতে শুনতে তার কান ভরে যাবে।” (ইবনে মাযা ২/৪২২৪)১৩৭
মাসআলা-২৭৫: প্রচন্ড গরম ও অধিক ঠান্ডা জাহান্নামের দু'টি শ্বাসের কারণে হয়: গরম শ্বাস জাহান্নামের গরম অংশ থেকে আর ঠান্ডা শ্বাস জাহান্নামের ঠান্ডা অংশ থেকে হয়ে থাকে:
নোট: এ সংক্রান্ত হাদীসটি ৪৯নং মাসআলা দ্রষ্টব্য।
মাসআলা-৩৫৫: মু'মিনের জন্য জ্বর জাহান্নামের অংশ:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الحُمَّى حَظَّ كُلِّ مُؤْمِنِ مِنَ النَّارِ (رَوَاهُ الْبَزَّارُ)
অর্থ: "আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ বলেছেন: জ্বর প্রত্যেক মু'মিনের জন্য জাহান্নামের অংশ।” (বাযযার)১৩৮
মাসআলা-২৭৬: কিছু কিছু কালিমা পড়া মুসলমানদের সমস্ত শরীর আগুন জ্বালিয়ে দিবে:
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «يُعَذِّبُ نَاسٌ مِنْ أَهْلِ التَّوْحِيدِ فِي النَّارِ حَتَّى يَكُونُوا فِيهَا حُمَمًا ثُمَّ تُدْرِكُهُمُ الرَّحْمَةُ فَيُخْرَجُونَ وَيُطْرَحُونَ عَلَى أَبْوَابِ الْجَنَّةِ» قَالَ: «فَيَرُشُّ عَلَيْهِمْ أَهْلُ الْجَنَّةِ المَاءَ فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْغُثَاءُ فِي حِمَالَةِ السَّيْلِ ثُمَّ يَدْخُلُونَ الْجَنَّةَ»
অর্থ: "জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ বলেছেন: তাওহীদ বাদীদের মধ্য থেকে কিছু লোককে জাহান্নামের শাস্তি দেয়া হবে। এমন কি তারা আগুনে জ্বলে কয়লা হয়ে যাবে। এরপর তারা আল্লাহর রহমত লাভ করবে, তখন তারা জাহান্নাম থেকে বের হবে। এরপর তাদেরকে জান্নাতের দরজায় এনে বসানো হবে, জান্নাতবাসীরা তাদেরকে পানি প্রবাহিত করে দিবে, তখন তারা উঠে দাঁড়াবে, যেমন কোনো বীচ বন্যার পানিতে ভেসে এসে চারা জন্মায়। এরপর তারা জান্নাতে প্রবেশ করবে।” (তিরমিযী ৪/২৫৯৭)১৩৯
মাসআলা-২৭৭: জাহান্নামের স্থান সমুদ্র:
عن يعلى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْبَحْرَ هُوَ جَهَنَّمُ .
অর্থ: "ইয়ালা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ বলেছেন: নিশ্চয়ই সমুদ্র জাহান্নামের স্থান।” (হাকেম) ১৪০
নোট: কুরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন:
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتُ
অর্থ: "এবং সমুদ্রগুলোর যখন উপ-প্লাবিত-উদ্বেলিত করা হবে।" (সূরা তাকভীর: ৬)
অন্য আয়াতে এরশাদ হয়েছে:
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
আর সমুদ্রগুলো যখন উদ্বেলিত করা হবে।" (সূরা ইনফিতার: ৩)
এ উভয় আয়াত থেকে একথা প্রমাণিত হয় যে, কিয়ামতের দিন সমস্ত সমুদ্র এক স্থানে একত্র করে দেয়া হবে, আর পানি তার মূল রূপে অর্থাৎ দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেনে পরিণত করা হবে, যার ফলে আগুন উত্তপ্ত হয়ে উঠবে, উল্লেখ্য হাইড্রোজেন নিজেই আগুন দ্বারা উত্তপ্ত হওয়া গ্যাস। আর অক্সিজেন আগুনকে উত্তপ্ত করতে সহযোগিতা করে। এসময় জান্নাত ও জাহান্নাম এ উভয়ই মওজুদ আছে। অতএব রাসূলুল্লাহ -এর বাণীর এ অর্থ হতে পারে যে, কিয়ামতের দিন জাহান্নামকে উত্তপ্ত করে সমুদ্রের ওপর রেখে দেয়া হবে। যাতে করে জাহান্নামের আগুন আরো উত্তপ্ত হয়। এরপর এ সমুদ্রের স্থানে জাহান্নামকে স্থাপিত করা হবে। (আল্লাহই এর সঠিকতা সম্পর্কে সর্বাধিক অবগত)

টিকাঃ
১৩৫ কিতাব সিফাতুল মুনাফেকীন, বাব লানয়দখিলাল জান্না আহাদুন বি আমালিহি।
১৩৬ কিতাবুয যুহদ বাব সানাউল হাসান (২/২৪০০)
১৩৭ প্রাগুক্ত (২/৩৪০৩)
১৩৮ সহীহ আল জামে' আস সাগীর, লি আলবানী, খ. ৩, হাদীস নং-৩১৮২।
১৩৯ সিফাতু আবওয়াবি জাহান্নام, বাব মা যায়া আন্না লিল্লারি নাফاسাইন। (২/২০৯৪)
১৪০ কিতাবুল আহওয়াল হাদীস নং-৮৭।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 কিছু অজানা আযাব

📄 কিছু অজানা আযাব


কুরআন ও হাদীসে আগুন ব্যতীত অন্যান্য বহু প্রকার আযাবের যেখানে সাধারণ বর্ণনা হয়েছে, সেখানে কোনো কোনো গুনাহর বিশেষ বিশেষ আযাবের উল্লেখও করা হয়েছে। কিন্তু এর সাথে সাথে আল্লাহ তা'আলা একথাও উল্লেখ করেছেন:
وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ
অর্থ: "আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি"। (সূরা সোয়াদ: ৫৮) আবার কোথাও শুধু
عَذَابٌ أَلِيمٌ) অর্থ: "বেদনাদায়ক আযাব"। আবার কোথাও
عَذَابٌ عَظِيمٌ) "প্রকাণ্ড আযাব" আবার কোথাও
(عَذَابٌ شَدِيدٌ) "কঠিন আযাব" বলেই শেষ করা হয়েছে।
"এরূপ বিভিন্ন ধরনের শাস্তি"। "বেদনাদায়ক আযাব" "প্রকাণ্ড আযাব" "কঠিন আযাব" ইত্যাদি কি ধরনের হবে তার সঠিক জ্ঞান একমাত্র আল্লাহই ভাল রাখেন। মনে হচ্ছে যে, জেলখানায় যেমন সন্ত্রাসীদের শাস্তি সুনির্দিষ্ট থাকে, কিন্তু এর পরও কিছু কিছু বড় বড় সন্ত্রাসীদের ব্যাপারে, অফিসাররা কোনো কোনো সময় শুধু বলে দেয় যে, অমুক সন্ত্রাসীকে ইচ্ছামত শিক্ষা দাও। আর জল্লাদ ভাল করেই জানে যে, এ নির্দেশের মাধ্যমে অফিসারদের উদ্দেশ্য কি এবং এ ধরনের সন্ত্রাসীদেরকে শিক্ষা দেয়ার কি ব্যবস্থা আছে। এমনিভাবে আল্লাহ কাফিরদের বড় বড় নেতাদেরকে শিক্ষা দেয়ার জন্য, শুধু এতটুকু বলেছেন যে, অমুক অমুক মুজরেমকে বেদনাদায়ক শাস্তি দেয়া হবে। জাহান্নামের প্রহরী ভাল করে জানে যে, বেদনাদায়ক শাস্তি দেয়ার কি কি পদ্ধতি আছে। আর যে মুজরেম প্রকাণ্ড আযাবের হকদার, তাকে প্রকাণ্ড আযাব কিভাবে দিতে হবে, তাও তাদের জানা আছে। (এ ব্যাপারে আল্লাহই ভাল জানেন)
এ হলো ঐ জাহান্নাম এবং তার শাস্তি যা থেকে সতর্ক করার জন্য আল্লাহ ও রাসূল ভয় প্রদর্শনকারী রূপে প্রেরিত হয়েছিলেন। আর তিনি লোকদেরকে ভয় প্রদর্শন করতে কোনো প্রকার ত্রুটি করেন নি। লোকদেরকে বারবার সতর্ক করেছেন যে,
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمَرَةٍ فَمَنْ لَمْ يَجِدُ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ
অর্থ: "একটি খেজুরের (সামান্য) অংশ দান করার বিনিময়ে হলেও জাহান্নাম থেকে বাঁচ। আর যার পক্ষে এতটুকুও সম্ভব নয়, সে যেন ভাল কথা বলার মাধ্যমে তা থেকে বাঁচে।" (মুসলিম)
অর্থাৎ, জাহান্নাম থেকে বাঁচা এতই গুরুত্বপূর্ণ যে, যার নিকট দান করার মত কোনো কিছুই নেই, সে যেন একটি খেজুরের একটু অংশ দান করে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়। আর যার পক্ষে তাও সম্ভব নয়, সে যেন ভাল কথা বলার মাধ্যমে নিজেকে তা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে।
রাসূল -এর বাণীর শেষ অংশটি "যার নিকট খেজুরের একটি টুকরাও নেই" একথা প্রমাণ করছে যে, তিনি তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত আগ্রহী ও সু-কামনা করতেন। আবদুল্লাহ বিন আব্বাস (রা) থেকে বর্ণিত, "তিনি বলেন: রাসূল আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া এমনভাবে শিখাতেন, যেমন কুরআন মাজীদের সূরা শিখাতেন।" (নাসায়ী)
মালেক বিন দিনার (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: যদি আমার নিকট কোনো সাহায্যকারী থাকত তাহলে আমি তাকে সমগ্র পৃথিবীতে আহ্বানকারী রূপে পাঠাতাম যে, সে ঘোষণা করবে যে, হে লোকেরা! জাহান্নামের আগুন থেকে বাঁচ। হে লোকেরা! জাহান্নামের আগুন থেকে বাঁচ। সমগ্র পৃথিবীতে না হোক, অন্তত এতটুকুতো আমরা প্রত্যেকে করতে পারি যে, নিজের সন্তান-সন্ততিদেরকে জাহান্নাম থেকে সতর্ক করি। নিজের আত্মীয়-স্বজনদেরকে জাহান্নাম থেকে সতর্ক করি। নিজের বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করি। যে হে লোকেরা! খেজুরের একটি টুকরা দান করার মাধ্যমে হলেও জাহান্নাম থেকে বাঁচ, আর তা সম্ভব না হলে ভাল কথার মাধ্যমে তা থেকে বাঁচ। (মুসলিম)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00