📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামে নিয়ে যাওয়ার আমলসমূহ আনন্দদায়ক

📄 জাহান্নামে নিয়ে যাওয়ার আমলসমূহ আনন্দদায়ক


মাসআলা-১৫৮: জাহান্নামকে আনন্দদায়ক আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে:
عَنْ أَبِي هُرَيْرَةَ الله عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَمَّا خَلَقَ اللهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ فَقَالَ: انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا " ، قَالَ: «فَجَاءَهَا وَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا» ، قَالَ: " فَرَجَعَ إِلَيْهِ، قَالَ: فَوَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا. فَأَمَرَ بِهَا فَحُقَّتْ بِالمَكَارِهِ، فَقَالَ: ارْجِعْ إِلَيْهَا فَانْظُرْ إِلَيْهَا وَ إِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا " ، قَالَ: " فَرَجَعَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ، فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خِفْتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ، قَالَ: اذْهَبْ إِلَى النَّارِ فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا، فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ فَيَدْخُلَهَا، فَأَمَرَ بِهَا فَحُفَتْ بِالشَّهَوَاتِ، فَقَالَ: ارْجِعْ إِلَيْهَا، فَرَجَعَ إِلَيْهَا فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا "
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলূল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যখন আল্লাহ জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেন তখন সেখানে জিবরাঈলকে জান্নাত দেখতে পাঠালেন এবং তাকে বললেন: তুমি তা দেখ এবং তার অধিবাসীদের জন্য কি তৈরী করে রাখা হয়েছে তা দেখে আস। তখন সে ওখানে গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য কি তৈরী করে রাখা হয়েছে তা দেখল এবং আল্লাহর নিকট ফিরে আসল, এসে বলল তোমার ইজ্জতের কসম! যেই তার কথা শুনবে সেই সেখানে প্রবেশ করবে। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তখন তাকে কষ্টকর আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হলো। এর পর তাকে (জিবরাঈল কে) বললেন: তুমি সেখানে আবার যাও এবং তা দেখ এবং তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে আস। তখন সে ওখানে গিয়ে তা এবং তার অধিবাসীদের জন্য কি তৈরী করে রাখা হয়েছে তা দেখল, তখন দেখল যে, এখন তা কষ্টকর আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে। তখন সে আল্লাহর নিকট ফিরে এসে বলল: তোমার ইজ্জতের কসম! আমার ভয় হচ্ছে যে এখানে কেউ প্রবেশ করতে পারবে না। তখন আল্লাহ বললেন: যাও এখন গিয়ে জাহান্নাম দেখে আস এবং তা ও তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করে রেখেছি তা দেখে আস। তখন সে ওখানে গিয়ে দেখতে পেল যে, তার একাংশ আরেক অংশকে গ্রাস করছে, তখন সে আল্লাহর নিকট ফিরে আসল এবং বলল: তোমার ইজ্জতের কসম! যেই এর কথা শুনবে সেই তাতে প্রবেশ করতে চাইবে না। তখন তিনি নির্দেশ দিলেন, ফলে তাকে কামভাবাপন্ন আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হলো। এরপর আল্লাহ তাকে (জিবরাঈল কে) আবার বললেন: তুমি আবার সেখানে গিয়ে তা দেখে আস, তখন সে আবার ওখানে গিয়ে তা দেখে আসল এবং বলল: তোমার ইজ্জতের কসম! আমার ভয় হচ্ছে যে এখানে প্রবেশ না করে কেউ মুক্তি পাবে না।" (তিরমিযী ৪/২৫৬০)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، هِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ، وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ»
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূলুল্লাহ বলেছেন: জান্নাত কষ্টদায়ক আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে, আর জাহান্নাম আরামদায়ক আমলসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে।" (মুসলিম ৪/২৮২২)
মাসআলা-১৫৯: পৃথিবীর চাকচিক্যতার পরিণতি জাহান্নাম:
عَنْ أَبِي مَالِكِ الْأَشْعَرِيَّ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «حُلْوَةُ الدُّنْيَا وَ مُرَّةُ الْآخِرَةِ، وَمُرَّةُ الدُّنْيَا حُلْوَةُ الْآخِرَةِ»
অর্থ: "আবু মালেক আশআরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ -কে বলতে শুনেছি, তিনি বলেন: পৃথিবীর মিষ্টি পরকালের তিক্ত, আর পৃথিবীর তিক্ত পরকালের মিষ্টি।" (আহমদ, হাকেম ৪/৭৮৬১)
মাসআলা-১৬০: আল্লাহর নাফরমানীমূলক কাজসমূহ আনন্দদায়ক:
عَنْ أَبِي هُرَيْرَةَ هِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: পৃথিবী মু'মিনের জন্য জেল স্বরূপ, আর কাফিরের জন্য জান্নাত স্বরূপ।" (মুসলিম ৪/২৯৫৬)

টিকাঃ
৪৫. আবওয়াব সিফাতু জাহান্নাম, বাব মাযায়া ফি আন্নাল জান্না হুফফাত বিল মাকারিহ। (২/২০৭৫)
৪৬. কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা।
৪৭. আলবানী সংকলিত সহীহ আল জামে' আস সাগীর। খ. ৩. হাদীস নং ৩১৫০।
৪৮. কিতাবুযযুহদ।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 আদম সন্তানদের মধ্যে জান্নাত ও জাহান্নামীদের হার

📄 আদম সন্তানদের মধ্যে জান্নাত ও জাহান্নামীদের হার


মাসআলা-১৬০: আল্লাহর নাফরমানীমূলক কাজসমূহ আনন্দদায়ক:
عَنْ أَبِي هُرَيْرَةَ هِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ، وَجَنَّةُ الْكَافِرِ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: পৃথিবী মু'মিনের জন্য জেল স্বরূপ, আর কাফিরের জন্য জান্নাত স্বরূপ।” (মুসলিম ৪/২৯৫৬)৪৮
আদম সন্তানদের মধ্যে জান্নাত ও জাহান্নামীদের হার
মাসআলা-১৬১: হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাবে আর মাত্র একজন জান্নাতে যাবে:
عَنْ أَبِي سَعِيدٍ ، ﷺ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: يَا آدَمُ فَيَقُولُ : لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ، قَالَ يَقُولُ: أَخْرِجُ بَعْثَ النَّارِ قَالَ: وَمَا بَعْثُ النَّارِ قَالَ: مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ قَالَ: فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ " قَالَ: فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ قَالُوا : يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ؟ فَقَالَ: «أَبْشِرُوا فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا، وَمِنْكُمْ رَجُلٌ»
অর্থ: "আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ বলেছেন: আল্লাহ তা'আলা বলেন: হে আদম! সে বলবে: হে আল্লাহ! আমি তোমার খেদমতে ও তোমার অনুসরণে উপস্থিত, সমস্ত কল্যাণ তোমারই হাতে, তখন আল্লাহ বলবেন: মানুষের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা কর। আদম (আ) জিজ্ঞেস করবে যে, জাহান্নামী কতজন? আল্লাহ বলবেন: হাজারে ৯৯৯ জন। নবী বলেছেন: আর এটাই হবে ঐ মুহূর্ত যখন শিশু বৃদ্ধ হয়ে যাবে, গর্ভধারিনী মহিলা গর্ভপাত করবে, আর তুমি লোকরদেরকে বেহুশ দেখতে পাবে। অথচ তারা বেহুশ হবেনা বরং তা হবে আল্লাহর আযাবের কঠিনত্বের ফল। বর্ণনাকারী বলেন: একথা শুনে সাহাবাগণ পেরেশান হয়ে গেল এবং বলতে লাগল: হে আল্লাহর রাসূল! তাহলে আমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে যে, জান্নাতে যাবে? তিনি বললেন: সুসংবাদ গ্রহণ কর। এর মধ্যে ইয়াজুজ মাজুজের মধ্য থেকে এক হাজার মানুষ (জাহান্নামে যাবে), আর তোমাদের মধ্য থেকে একজন।” (মুসলিম ১/২২২)৪৯
মাসআলা-১৬২: মোহাম্মদ -এর উম্মতের ৭৩ ফিরকার মধ্যে ৭২ ফিরকা জাহান্নামে যাবে আর ১ ফেরকা জান্নাতে যাবে:
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَسَبْعُونَ في النَّارِ، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، وَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ ؟ قَالَ: «الْجَمَاعَةُ»
অর্থ: "আওফ বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: ইহুদীরা ৭১ দলে বিভক্তি হয়েছিল, তাদের মধ্যে একটি দল জান্নাতী আর বাকী ৭০টি দল জাহান্নামী, নাসারারা ৭২ দলে বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে একটি দল জান্নাতী আর বাকী ৭১ দল জাহান্নামী। ঐ সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ! অবশ্যই আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতে যাবে। তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ! তারা কারা? তিনি বললেন: (আল জামায়া) আহলুসসুন্না ওয়াল জামায়া।:" (ইবনে মাজা ২/৩৯৯২)৫০

টিকাঃ
৪৮ কিতাবুযযুহদ।
৪৯ কিতাবুল ঈমান, বাব লিবায়ান কাউন হাযিহিল উম্মা নিসف আহলিল জান্না।
৫০ কিতাবুল ফিতান বাব ইফতিরাকুল উমাম।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামে নারীদের সংখ্যাধিক্য

📄 জাহান্নামে নারীদের সংখ্যাধিক্য


মাসআলা-১৬৩: জাহান্নামে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাধিক্য হবে:
عَنْ أَسَامَةَ اللهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ، فَكَانَ عَامَّةَ مَنْ دَخَلَهَا المَسَاكِينُ، وَأَصْحَابُ الْجَدِ مَحْبُوسُونَ غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَقُمْتُ عَلَى بَابُ النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ»
অর্থ: "ওসামা (রা) নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: আমি জান্নাতের দরজায় দাঁড়ানো অবস্থায় দেখলাম যে, তাতে অধিকাংশ প্রবেশ কারীরা গরীব মানুষ, সম্পদশালীদেরকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দেয়া হচ্ছে। আর জাহান্নামে প্রবেশকারী সম্পদশালীদেরকে আগেই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অতপর আমি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম যে, তাতে অধিকাংশ প্রবেশকারী হলো নারী।" (বুখারী ৭/৫১৯৬)৫১
عَنْ ابْنَ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»
অর্থ: "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমি জান্নাতের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসীরা ফকীর, আর জাহান্নামের প্রতি দৃষ্টিপাত করে দেখলাম তার অধিকাংশ অধিবাসী মহিলা।" (তিরমিযী ৪/২৬০২)৫২
মাসআলা-১৬৪: কোনো কোনো মহিলা স্বীয় স্বামীর অবাধ্য ও অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামী হবে:
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ، رَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ، وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ» ، قَالُوا: لِمَ ؟ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «بِكُفْرِهِنَّ» ، قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: " يَكْفُرْنَ الْعَشِيرِ، وَيَكْفُرْنَ الْإِحْسَانِ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ : مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ "
অর্থ: "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ ﷺ বলেছেন: আমি জাহান্নাম দেখেছি আর আজকের ন্যায় আর কোনো দিন আমি আর কোনো দৃশ্য দেখি নি। আর তার অধিকাংশ অধিবাসীই মহিলা। তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করল কেন হে আল্লাহর রাসূল! তিনি বললেন: তাদের কুফরীর কারণে। জিজ্ঞেস করা হলো যে, তারা কি আল্লাহর সাথে কুফরী করে? তিনি বললেন: তারা স্বীয় স্বামীর অকৃতজ্ঞ হয় এবং তার অনুগ্রহকে অস্বীকার করে, আর তুমি যদি তাদের কারো প্রতি জীবনভর অনুগ্রহ করতে থাক, কিন্তু হঠাৎ যদি তার মর্জি বিরোধী কিছু তোমার কাছ থেকে পায়, তাহলে সে বলে: "আমি কখনো তোমার কাছ থেকে ভাল কোনো কিছু পাই নি।" (মুসলিম ২/৯০৭)৫৩
মাসআলা-১৬৫: কিছু কিছু মহিলা অধিক পরিমাণ লা'নত করার কারণে জাহান্নামে যাবে:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى المُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ، فَقَالَ: «يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُ كُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ» فَقُلْنَ: بِمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ
অর্থ: "আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ ঈদুল আযহা বা ঈদুল ফিতেরের দিন ঈদগাহের দিকে বের হওয়ার সময়, মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন: হে মহিলারা তোমরা সাদকা কর। কেননা আমি তোমাদের অধিকাংশকেই জাহান্নামী হিসেবে দেখতে পেয়েছি। তারা বলল: কেন হে আল্লাহর রাসূল! তিনি বললেন: তোমরা তোমাদের স্বামীদের বেশি বেশি অকৃতজ্ঞ হও এবং লা'নত (অভিসম্পাত) বেশি বেশি করে কর।" (বুখারী ১/৩০৪)৫৪
মাসআলা-১৬৬: কিছু কিছু মহিলা হালকা পোশাক পরিধান বা নামকা ওয়াস্তে কোনো পোশাক পরিধান করার কারণে জাহান্নামে যাবে:
মাসআলা-১৬৭: কোনো কোনো মহিলা পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার কারণে জাহান্নামী হবে:
عَنْ أَبِي هُرَيْرَةَ হِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءً كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলূল্লাহ বলেছেন: দু'প্রকার লোক জাহান্নামী হবে তবে আমি তাদেরকে দেখি নি। তাদের এক প্রকার হলো তারা, যাদের হাতে গরুর লেজের ন্যায় কোড়া থাকবে, আর তারা তা দিয়ে তাদের অধিনস্ত লোকদেরকে আঘাত করবে। আরেক প্রকার হলো ঐ সমস্ত মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট থাকে। তাদের মাথা বড় উটের কুঁজের ন্যায় ঝুঁকে থাকবে (আলগা চুল ব্যবহার করার কারণে) তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুঘ্রাণও পাবে না। অথচ তার সুঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যাবে।" (মুসলিম ৩/২১২৮)৫৫

টিকাঃ
৫১ কিতাবুন নিকাহ।
৫২ আবওয়াব সিফাতু জাহান্নাম, বাব মাযায়া আন্না আকসারা আহলিন ন্নারি আন নিসা। (২/২০৯৮)
৫৩ কিতাবুল কুসুফ।
৫৪ কিতাবুল হায়েয, বাব তারকিল হায়েযে আস সাওম।
৫৫ কিতাব সিফাতুল মুনাফেকীন, বাব জাহান্নাম।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামের সুসংবাদ প্রাপ্তরা

📄 জাহান্নামের সুসংবাদ প্রাপ্তরা


মাসআলা-১৬৮: আমর বিন লুহাই জাহান্নামী:
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ عَمْرَو بْنَ لُحَيِّ بْنِ قَبْعَةَ بْنِ خِنْدِفَ أَبَا بَنِي كَعْبٍ هَؤُلَاءِ ، يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমি আমর বিন লুহাই বিন কাময়া বিন খান্দাফ আবু বানি কা'বকে দেখেছি যে, সে জাহান্নামে স্বীয় নাড়িভূড়ি টেনে নিয়ে চলছে।" (মুসলিম ৪/২৮৫৬)৫৬
মাসআলা-১৬৯: সায়েবা নামক মূর্তির তৈরীকারী আমর বিন আমের খুজায়ী জাহান্নামী হবে:
عَنْ أَبِي هُرَيْرَةَ ﷺ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ عَمْرَو بْنَ عَمِارِ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ ، وَكَانَ أَوَّلَ مَنْ سَيِّبَ السُّيُوابَ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ স) বলেছেন: আমি আমর বিন আম্মার আল খুযায়ীকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ীভূড়ি টেনে নিয়ে চলছে, সে ছিল ঐ ব্যক্তি যে, সর্বপ্রথম সায়েবা মূর্তি তৈরী করেছিল।" (মুসলিম ৪/২৮৫৬)৫৭
মাসআলা-১৭০: গণীমতের মাল থেকে চাদর চুরি করার কারণে কারকারা নামক এক ব্যক্তি জাহান্নামী হবে:
নোট: এ সংক্রান্ত হাদীসটি ২৯৫ নং মাসআলা দ্রষ্টব্য।
মাসআলা-১৭১: বদরের যুদ্ধে নিহত ১৪ জন কুরাইশ নেতা জাহান্নামী হবে:
عَنْ أَبِي طَلْحَةَ هِ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَّ يَوْمَ بَدْرٍ بِأَرْبَعَةٍ وَعِشْرِينَ رَجُلًا مِنْ صَنَادِيدِ قُرَيْشٍ، فَقُذِفُوا فِي طَوِي مِنْ أَطْوَاءِ بَدْرٍ خَبِيْثٍ مُخْبِثٍ، فقام شَفَةِ الرَّكِيِّ، فَجَعَلَ يُنَادِيهِمْ بِأَسْمَائِهِمْ وَأَسْمَاءِ آبَائِهِمْ : «يَا فُلانُ بْنَ فُلانٍ، وَيَا فُلانُ بْنَ فُلانٍ ، أَيَسُرُّكُمْ أَنَّكُمْ أَطَعْتُمُ اللَّهَ وَرَسُولَهُ، فَإِنَّا قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا، فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا؟»
অর্থ: "আবু তালহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: বদরের যুদ্ধের দিন নবী কুরাইশদের ২৪ জন নেতাকে বদরের কুয়াসমূহের মধ্যে একটি দুর্গন্ধময় কুয়ায় নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন, তাদেরকে সেখানে নিক্ষেপ করার পর তিনি কুয়ার পাশে দাঁড়িয়ে সমস্ত সরদারদেরকে তাদের পিতার নামসহ ডাকলেন, হে অমুকের ছেলে অমুক, হে অমুকের ছেলে অমুক! তোমাদের কি একথা পছন্দ লাগছে যে, তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য কর নি? আমাদের সাথে আমাদের রব যে অঙ্গিকার করেছিল তা আমরা সত্য পেয়েছি, তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি তোমরা সত্য পেয়েছ।" (বুখারী ৫/৩৯৭৬)৫৮
মাসআলা-১৭২: আবু সামামা আমর বিন মালেক জাহান্নামী: নোট: এ সংক্রান্ত হাদীসটি ১নং মাসআলায় দ্রষ্টব্য।
মাসআলা-১৭৩: খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারী কাফির ও মুশরিকরা জাহান্নামী হবে:
عَنْ عَلِي رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَلَأُ اللهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا، شَغَلُونَا عَنِ الصَّلَاةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ»
অর্থ: "আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহ তাদের ঘর ও কবর সমূহকে আগুন দিয়ে ভরে দিন তারা আমাদেরকে মধ্যবর্তী নামায (আসরের) আদায় করা থেকে বিরত রেখেছে, এমনকি সূর্য ডুবে গেছে।" (বুখারী ৪/২৯৩১)৫৯

টিকাঃ
৫৬ প্রাগুক্ত।
৫৭ প্রাগুক্ত।
৫৮ কিতাবুল জিহাদ বাব দুয়া আলাল মুশরিকীন।
৫৯ প্রাগুক্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00