📄 জাহান্নামীদের ঘাম
৫. জাহান্নামীদের ঘাম )طِيْنَةُ الْخَبَالِ(
মাসআলা-৯০: পৃথিবীতে নেশা ও মদপান কারীদেরকে আল্লাহ জাহান্নামীদের শরীর থেকে নির্গত গাঢ় দুর্গন্ধময় বিষাক্ত ঘাম পান করাবেন:
عَنْ جَابِرٍ ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ . إِنَّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ: «عَرَقُ أَهْلِ النَّارِ»
অর্থ: "জাবের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: প্রত্যেক নেশাযুক্ত জিনিস হারাম, আর আল্লাহ অঙ্গীকার করেছেন, যে ব্যক্তি, নেশাযুক্ত পানীয় পান করবে, তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবাগণ জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ! 'তিনাতুল খাবাল' কি? তিনি বললেন: জাহান্নামীদের ঘাম।" (মুসলিম) ৩৪
মাসআলা-৯১: জাহান্নামীদেরকে আরামদায়ক ও পান উপযোগী কোনো পানীয় দেয়া হবে না:
لا يَذُوقُونَ فِيهَا بَرْداً وَلَا شَرَاباً إِلَّا حَمِيماً وَغَسَاقاً جَزَاءً وَفَاقَاً
অর্থ: "সেখানে তারা কোনো স্নিগ্ধ (বস্তুর) স্বাদ গ্রহণ করতে পারবে না। আর কোনো পানীয়ও পাবে না। ফুটন্ত পানি ও প্রবাহিত পুঁজ ব্যতীত, এটাই (তাদের) সমুচিত প্রতিফল।" (সূরা নাবা: ২৪-২৬)
মাসআলা-৯২: জাহান্নামে জাহান্নামীদের জন্য মিঠা পানির এক ফোটা এবং সুস্বাদু খাবারের এক লোকমাও জাহান্নামীদের জন্য হারাম হবে:
وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ
অর্থ: আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে, 'আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রিযিক দিয়েছেন, তা ঢেলে দাও'। তারা বলবে, 'নিশ্চয় আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন'। (সূরা আরাফ ৭:৫০)
টিকাঃ
৩৪ কিতাবুল আশরিবা বাব বায়ান ইন্না কুল্লা মুসকিরিন খামر ওয়া ইন্না কুল্লা খামরিন হারাম।