📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 গরম পানি

📄 গরম পানি


১. গরম পানি (مَاء حَمِيمٌ)
মাসআলা-৮২: যাক্কুম খাওয়ার পর জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করার জন্য দেয়া হবে:
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِثُونَ مِنْهَا الْبُطُونَ ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْباً مِنْ حَمِيمٍ
অর্থ: "এটা থেকে তারা অবশ্যই ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে তা দ্বারা, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।” (সূরা সাফফাত: ৬৬-৬৭)
নোট: মনে হচ্ছে যাক্কুম বৃক্ষ এবং উত্তপ্ত পানির ঝর্ণা জাহান্নামের কোনো বিশেষ এলাকায় থাকবে, যখন জাহান্নামীদের ক্ষুধা ও পিপাসা লাগবে তখন তাদেরকে ঐ স্থানে নিয়ে যাওয়া হবে। এর পর আবার জাহান্নামে তাদের অবস্থান স্থলে তাদেরকে ফিরিয়ে আনা হবে। (আশরাফুল হাওয়াসী)
মাসআলা-৮৩: যাক্কুম খাওয়ার পর জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের ন্যায় উত্তপ্ত পানি পান করতে থাকবে:
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَاكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُوْمٍ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ فَشَارِبُونَ شُرْبَ الْهِيْمِ هَذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
অর্থ: তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা! তোমরা অবশ্যই যাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি। অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়। প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী, (সূরা ওয়াকিয়াহ ৫৬:৫১-৫৬)
মাসআলা-৮৪: ফুটন্ত পানি পান করা মাত্রই জাহান্নামীদের নাড়ী-ভুঁড়ি ছিন্ন-ভিন্ন হয়ে যাবে:
مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارُ مِنْ مَّاءٍ غَيْرِ آسِنٍ وَأَنْهَارٌ مِّن لَبَنٍ لَّمْ يَتَغَيَّرُ طَعْمُهُ وَأَنْهَارُ مِنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارُ مِنْ عَسَلٍ مُّصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ
অর্থ: মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো, তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা, যার স্বাদ পরিবর্তিত হয়নি, পানকারীদের জন্য সুস্বাদু সূরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। তথায় তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তারা কি তাদের ন্যায়, যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে ফলে তা তাদের নাড়ি-ভুঁড়ি ছিন্ন-ভিন্ন করে দেবে? (সূরা মুহাম্মদ ৪৭:১৫)

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 ক্ষত স্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত

📄 ক্ষত স্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত


২. ক্ষত স্থান থেকে নির্গত পুঁজ ও রক্ত (مَّاء صَدِيدٌ)
মাসআলা-৮৫: জাহান্নামীদের ক্ষত স্থান থেকে নির্গত রক্ত ও পুঁজ বা ফুটন্ত পানি ও জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে যা তারা অতি কষ্টে গলধকরণ করবে:
مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَى مِنْ مَّاءٍ صَدِيدٍ يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ
অর্থ: এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে। সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না। আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ঘেঁয়ে আসবে, অথচ সে মরবে না। আর এর পরেও রয়েছে কঠিন আযাব। (সূরা ইবরাহীম ১৪:১৬-১৭)

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 তৈলাক্ত গরম পানীয়

📄 তৈলাক্ত গরম পানীয়


৩. তৈলাক্ত গরম পানীয় (مَاء كَالْمُهْلِ)
মাসআলা-৮৬: তৈলাক্ত ফুটন্ত গাঢ় দুর্গন্ধময় পানীয় জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে:
وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
অর্থ: "তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল বিদগ্ধ করবে, এটা নিকৃষ্ট পানীয় ও অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়।" (সূরা কাহাফ: ২৯)
নোট: আবদুল্লাহ বিন মাসউদ (রা)-কে একদা স্বর্ণ দেখানো হলো, যা গলে পানির ন্যায় হয়ে গিয়েছিল এবং ফুটতে ছিল তখন তিনি বললেন এটা গলিত ধাতুর ন্যায়।” (ইবনে কাসীর)
মাসআলা-৮৭: গরম তৈলাক্ত পানীয় জাহান্নামীর মুখে দেয়া মাত্রই তাদের চেহারা বিদগ্ধ হয়ে যাবে:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ هِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: « مَاءٍ كَالْمُهْلِ كَعَكَرِ الزَّيْتِ ، فَإِذَا قَرَّبَهُ إِلَيْهِ سَقَطَتْ فَرُوَةٌ وَجْهِهِ»
অর্থ: "আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামীদের পানীয় বিগলিত উত্তপ্ত পানি ফুটন্ত তৈলের ন্যায় হবে। জাহান্নামীরা তা পান করার জন্য স্বীয় মুখের নিকট নেয়া মাত্রই তার চেহারাকে বিদগ্ধ করে দিবে।" (হাকেম)৩২

টিকাঃ
৩২ ৪/৬৪৬-৬৪৭

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 কাল বিষাক্ত দুর্গন্ধময় পানীয়

📄 কাল বিষাক্ত দুর্গন্ধময় পানীয়


৪. কাল বিষাক্ত দুর্গন্ধময় পানীয় (غساق)
মাসআলা-৮৮: উল্লেখিত ৩টি পানীয় ব্যতীত অত্যধিক কাল বিষাক্ত দুর্গন্ধ ময় পদার্থও জাহান্নামীদেরকে পানীয় হিসেবে দেয়া হবে:
هَذَا وَإِنَّ لِلطَّاغِينَ لَشَرَّ مَابٍ جَهَنَّمَ يَصْلَوْنَهَا فَبِئْسَ الْمِهَادُ هَذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَاقٌ وَآخَرُ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ
অর্থ: এমনই, আর নিশ্চয় সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিবাস। জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস! এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুঁজ। আরও রয়েছে এ জাতীয় বহুরকম আযাব। (সূরা সোয়াদ ৩৮:৫৫-৫৮)
মাসআলা-৮৯: গাসসাক পানীয় এত বিষাক্ত ও দুর্গন্ধময় যে এর এক বালতি সমগ্র পৃথিবীতে দুর্গন্ধময় করার জন্য যথেষ্ট হবে:
عَنْ أَبِي سَعِيدٍ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ أَنَّ دَلْوا مِنْ غَسَّاقٍ يُهْرَاقُ فِي الدُّنْيَا لَأَنْتَنَ أَهْلَ الدُّنْيَا»
অর্থ: "আবু সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন: গাসসাক (জাহান্নামীদের শরীর থেকে নির্গত পদার্থের) এক বালতি যদি পৃথিবীতে প্রবাহিত করা হয় তাহলে তা, সমগ্র পৃথিবীর সৃষ্টি জীবকে দুর্গন্ধময় করে দিবে।" (আবু ইয়ালা)৩৩

টিকাঃ
৩৩ মুসনাদ আবু ইয়ালা লিল আসারী, খ. ২ হাদীস নং-১৩৭৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00