📄 যারি'
২. দ্বারি'
মাসআলা-৭৭: যাকুম ব্যতীত কাটা বিশিষ্ট বৃক্ষ ও জাহান্নামীদের খাবার হবে, যা বর্ণনাতীত বিষাক্ত ও দুর্গন্ধময় হবে:
মাসআলা-৭৮: দ্বারি' জাহান্নামীদের ক্ষুধাকে বিন্দু পরিমাণেও কমাবে না বরং তাদের ক্ষুধা আরো বৃদ্ধি করবে:
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيحٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ
অর্থ: "তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ থেকে (পানি) পান করানো হবে, তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই। যা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও নিবৃত্ত করবে না।" (সূরা গাসিয়া: ৫-৭)
📄 গিসলিন
৩. গিসলিন
মাসআলা-৭৯: যাক্কুম ও দ্বারি' ব্যতীত জাহান্নামীদের শরীর থেকে নির্গত দুর্গন্ধময় পদার্থও জাহান্নামীদেরকে খাবার হিসেবে দেয়া হবে:
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَا هُنَا حَمِيمٌ وَلَا طَعَامُ إِلَّا مِنْ غِسْلِيْنِ لا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ
অর্থ: "অতএব এদিন সেখানে তাদের কোনো সুহৃদ থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না, ক্ষত নিঃসৃত স্রাব ব্যতীত, যা অপরাধীরা ব্যতীত কেউ খাবে না।" (সূরা হাক্কা: ৩৫-৩৭)
📄 জা গুসসা
মাসআলা-৮০: যাকুম, দ্বারি' ও গিসলিন ব্যতীত জাহান্নামীদেরকে এমন বিষাক্ত কাটা বিশিষ্ট ও দুর্গন্ধময় খাবার দেয়া হবে, যা তাদের কণ্ঠনালীতে আটকাতে আটকাতে নিচে পড়বে:
إِنَّ لَدَيْنَا أَنكَالاً وَجَحِيماً وَطَعَامًا ذَا غُضَةٍ وَعَذَاباً أَلِيماً
অর্থ: "আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্জ্বলিত অগ্নি, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা মুযযাম্মিল: ১২-১৩)