📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামের হালকা শাস্তি

📄 জাহান্নামের হালকা শাস্তি


(আল্লাহ তাঁর দয়া ও অনুগ্রহে তা থেকে আমাদেরকে রক্ষা করুন। তার হতেই সর্বময় কল্যাণ।)

মাসআলা-৫৩: জাহান্নামে সবচেয়ে হালকা আযাব হবে এই যে, জাহান্নামীর পায়ে আগুনের জুতা পরানো হবে, যার ফলে তার মস্তিষ্ক বিগলিত হতে থাকবে:
عَنِ ابْنِ عَبَّاسٍ وَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا أَبُو طَالِبٍ ، وَهُوَ مُنْتَعِلُّ بِنَعْلَيْنِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ»
অর্থ: "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামে সবচেয়ে হালকা আযাব দেয়া হবে আবু তালেবকে, সে এক জোড়া জুতা পরে থাকবে, আর এর ফলে তার মস্তিষ্ক বিগলিত হয়ে পড়তে থাকবে।" (মুসলিম ১/২১২) ২৪
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ أَدْنَى أَهْلِ النَّارِ عَذَابًا يَنْتَعِلُ بِنَعْلَيْنِ مِنْ نَارٍ، يَغْلِي دِمَاغُهُ مِنْ حَرَارَةِ نَعْلَيْهِ»
অর্থ: "আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামে সবচেয়ে হালকা আযাব ঐ ব্যক্তিকে দেয়া হবে, যাকে এক জোড়া জুতা পরিয়ে দেয়া হবে, আর এর ফলে তার মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে।” (মুসলিম ১/২১১) ২৫

মাসআলা-৫৪: হালকা আযাব দেয়ার জন্য কোনো কোনো মুজরিমদের পায়ের নিচে আগুনের আঙ্গরা রাখা হবে:
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَخْطُبُ وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يَقُولُ: «إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ»
অর্থ: "নো'মান বিন বাশির (রা) খোতবা রত অবস্থায় বললেন: আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, তিনি বলেছেন: কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে ঐ ব্যক্তির, যার পায়ের নিচে দু'টি আগুনের আঙ্গরা রাখা হবে, যার ফলে তার মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে।” (মুসলিম ১/২১৩) ২৬

টিকাঃ
২৪ কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নাবী (স) লি আবি তালেব।
২৫ কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নাবী (স) লি আবি তালেব।
২৬ কিতাবুল ঈমান বাব শাফায়াতুন্নাবী (স) লি আবি তালেব।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামীদের অবস্থা

📄 জাহান্নামীদের অবস্থা


মাসআলা-৫৫: জাহান্নামের আযাবের কারণে জাহান্নামী চিৎকার করে ভয়ানক আওয়াজ করতে থাকবে আর সেখানে এত হট্টগোল হবে যে, এর ফলে কোনো আওয়াজই স্পষ্ট করে কানে শোনা যাবে না:
لَهُمْ فِيهَا زَفِيرٌ وَهُمْ فِيهَا لا يَسْمَعُونَ
অর্থ: "তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না।" (সূরা আম্বিয়া: ১০০)
মাসআলা-৫৬: জাহান্নামে জাহান্নামীদের না মৃত্যু হবে আর না তাদের আযাব হালকা হবে:
وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَا بِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ
অর্থ: "আর যারা কাফির তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে, তারা মরে যাবে এবং তাদের থেকে তার শাস্তি ও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি।" (সূরা ফাতির: ৩৬)
মাসআলা-৫৭: জাহান্নামীদের শরীরের চামড়া যখনই জ্বলে যাবে, তখনই তার স্থলে আবার নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে, যাতে তারা একাধারে অযাবে লিপ্ত থাকে:
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَاراً كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزاً حَكِيماً
অর্থ: "নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাব আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করে আযাব। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা নিসা ৪:৫৬)
মাসআলা-৫৮: জাহান্নামীদের চেহারা কাল কুৎসিত হবে: নোট: এ সংক্রান্ত আয়াতটি ২৯ নং মাসআলা দ্রঃ।
মাসআলা-৫৯: জাহান্নামীদের চেহারার চামড়া দগ্ধ হয়ে থাকবে আর তাদের দাঁতসমূহ বাহিরে বের হয়ে থাকবে:
تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ
অর্থ: "আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, আর তারা তাতে বিভৎস আকার ধারণ করবে।" (সূরা মু'মিনূন: ১০৪)
মাসআলা-৬০: জাহান্নামে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে:
মাসআলা-৬১: জাহান্নামে কাফিরের চামড়া তিনদিন চলার রাস্তার সমান মোটা হবে:
عَنْ أَبِي هُرَيْرَةَ، ﷺ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ضِرْسُ الْكَافِرِ ، أَوْ نَابُ الْكَافِرِ ، مِثْلُ أُحُدٍ وَغِلَةٌ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামে কাফিরের দাঁত বা বিষাক্ত দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। আর তার চামড়া তিনদিন চলার রাস্তার সমান মোটা হবে।" (মুসলিম ৪/২৮৫১)২৭
মাসআলা-৬২: কোনো কোনো কাফিরের চোয়ালের দাঁত উহুদ পাহাড় সম হবে এবং তার শরীরের অন্যান্য অংশও ঐ আকারেই হবে:
নোট: ১৬৫ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৬৩: জাহান্নামে কাফিরের উভয় কাঁধের মাঝের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহির তিনদিনের চলার পথ সম:
নোট: ১৫৭ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৬৪: কোনো কোনো কাফিরের কান ও কাঁধের মাঝে ৭০ বছরের রাস্ত ার দূরত্ব হবে আর তাদের শরীরে রক্ত ও কফের ঝর্ণা প্রবাহিত হবে:
নোট: ২১ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৬৫: জাহান্নামে কাফিরের চামড়া ৪২হাত (৬৩ফিট) মোটা হবে। আর দাঁত হবে উহুদ পাহাড় সম, তার বসার জন্য মক্কা ও মদীনার মাঝের দূরত্বের সমান স্থান লাগবে (৪১০ কি. মি.):
নোট: ১৫৯ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৬৬: জাহান্নামীর একটি বাহু 'বাইজা' পাহাড় সম হবে আর রান হবে ওরকান পাহাড়ের সমান:
নোট: ১৬০ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৬৭: কোনো কোনো কাফিরের শরীরকে এত বড় করে দেয়া হবে যে, বিশাল প্রশস্ত জাহান্নামের এক কোণ সে দখল করে থাকবে: নোট: ১৬১ নং মাসআলার হাদীস দ্র:।
মাসআলা-৬৮: অহংকারী ব্যক্তিদেরকে জাহান্নামে পিপিলিকার শরীরের ন্যায় তুচ্ছ শরীর দেয়া হবে:
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيْهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يُحْشَرُ الْمُتَكَبِّرُونَ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالَ الذَّرِّ فِي صُوَرِ الرِّجَالِ يَغْشَاهُمُ الذُّلُّ مِنْ كُلِّ مَكَانٍ، فَيُسَاقُونَ إِلَى سِجْنٍ فِي جَهَنَّمَ يُسَمَّى بُولَسَ تَعْلُوهُمْ نَارُ الْأَنْيَارِ يُسْقَوْنَ مِنْ عُصَارَةِ أَهْلِ النَّارِ طِينَةَ الْخَبَالِ»
অর্থ: "আমর বিন শুআইব (রা) তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন: কিয়ামতের দিন অহংকার কারীদেরকে পিপিলিকার ন্যায় মানব আকৃতি দিয়ে উঠানো হবে। সর্বদিক দিয়ে তার ওপর লাঞ্ছনার ছাপ থাকবে, জাহান্নামে এক বন্দিখানার দিকে তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, যার নাম হবে 'বুলিস' উত্তপ্ত আগুন তাকে ঘিরে থাকবে, আর তাকে জাহান্নামীদের শরীর থেকে নির্গত কাশি ও রক্ত পান করতে দেয়া হবে। যাকে 'তিনাতুল খাবাল' বলা হবে।" (তিরমিযী ৪/২৪৩২)২৮
মাসআলা-৬৯: জাহান্নামের আগুনে জাহান্নামী জ্বলে জ্বলে কয়লার ন্যায় হয়ে যাবে:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ» ، ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى: «أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيْمَانٍ. فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ امْتَحَشُوا أَوْ عَادَوا جَمَمًا، فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا، أَوِ الْحَيَاةِ شَكٌّ مَّالِكُ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً»
অর্থ: "আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর, আল্লাহ বলবেন: যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের কর। তখন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, আর তারা জ্বলে জ্বলে কয়লার মত হয়ে যাবে, তখন তাদেরকে আবার হায়া বা হায়াত (বর্ণনাকারী মালেক এ দু'টি শব্দের কোনো একটির ব্যাপারে সন্দেহ করেছেন) নামক নদীতে নিক্ষেপ করা হবে, এর ফলে তারা যেন নতুনভাবে জন্ম নিল, যেমন কোনো নদীর তীরে নতুন চারা জন্মায়। এর পর নবী বললেন: তোমরা কি দেখ নি যে, নদীর তীরে চারা গাছ কিভাবে হলুদ বর্ণের পেচানো অবস্থায় জন্ম নেয়।” (বুখারী ১/২২)২৯
মাসআলা-৭০: জাহান্নামী জাহান্নামে এত অশ্রু ঝড়াবে যে, তাতে নৌকা চালানো যাবে:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ هُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: «إِنَّ أَهْلَ النَّارِ لَيَبْكُونَ حَتَّى لَوْ أُجْرِيَتِ السُّفُنُ فِي دُمُوعِهِمْ لَجَرَتُ وَإِنَّهُمْ لَيَبْكُونَ الدَّمَ يَعْنِي مَكَانَ الدَّمْعِ»
অর্থ: "আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জাহান্নামী এত কান্নাকাটি করবে যে, যদি তাদের চোখের পানিতে নৌকা চালানো হয়, তাহলে সেখানে তা চলবে। (যখন চোখের পানি শেষ হয়ে যাবে) তখন তাদের চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, অর্থাৎ, পানির পরিবর্তে রক্ত আসতে থাকবে।" (হাকেম ৪/৮৭৯১)৩০

টিকাঃ
২৭ কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়িমিহা। বাব জাহান্নাম।
২৮ আবওয়াব সিফাতুল কিয়ামা। (২/২০২৫)
২৯ কিতাবুর রিকাক, বাব সিফাতুল জান্না ওয়ান নার। হাদীস নং-২৮৪।
৩০ সিলসিলা আহাদিস সহীহা, ৪র্থ খ. হাদীস নং-১৬৭৯।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামীদের পোশাক

📄 জাহান্নামীদের পোশাক


(আল্লাহ স্বীয় দয়া ও অনুগ্রহে তা থেকে আমাদেরকে রক্ষা করুন, তিনি যা করেন তা সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করার মত কেউ নেই।)
মাসআলা-৯৩: জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরানো হবে:
هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ فَالَّذِينَ كَفَرُوا قُطِعَتْ لَهُمْ ثِيَابٌ مِّنْ نَّارِ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ
অর্থ: এরা দু'টি বিবাদমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। তবে যারা কুফরী করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি। যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যাকিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে। (সূরা হাজ্জ ২২:১৯-২০)
মাসআলা-৯৪: কোনো কোনো অপরাধীদেরকে শৃঙ্খলিত করে আলকাতরার পোশাক পরানো হবে:
وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ سَرَابِيلُهُم مِّنْ قَطِرَانٍ وَتَغْشَى وُجُوهَهُمُ النَّارُ
অর্থ: "সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলিত অবস্থায়, তাদের জামা হবে আলকাতরার, আর অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমণ্ডলকে”। (সূরা ইবরাহিম: ৪৯-৫০)
মাসআলা-৯৫: কোনো কোনো অপরাধীদেরকে আলকাতরার পায়জামা এবং পাঁচড়া সৃষ্টিকারী জামা পরানো হবে: নোট: ১৭৫ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৯৬: কুরআন ও হাদীসের ইলম গোপনকারীকে আগুনের লাগাম পরিয়ে দেয়া হবে: নোট: ১৭০ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।
মাসআলা-৯৭: কোনো কোনো অপরাধীদেরকে আগুনের জুতা পরানো হবে: নোট: ৫৩ নং মাসআলার হাদীস দ্রষ্টব্য।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জাহান্নামীদের বিছানা

📄 জাহান্নামীদের বিছানা


(আমরা আল্লাহর উত্তম নাম ও উচ্চ গুণাবলীর মাধ্যমে তাঁর নিকট আশ্রয় চাই। তিনি অত্যন্ত ধৈর্যশীল, দয়ালু ও ক্ষমাশীল)
মাসআলা-৯৮: জাহান্নামীদের ঘুমানোর জন্য আগুনের বিছানা বিছিয়ে দেয়া হবে:
لَهُمْ مِّنْ جَهَنَّمَ مِهَادٌ وَمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
অর্থ: "জাহান্নামে তাদের জন্য থাকবে আগুনের শয্যা, আর তাদের ওপরের আচ্ছাদনও হবে আগুনের, এমনিভাবেই আমি যালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি।" (সূরা আরাফ: ৪১)
মাসআলা-৯৯: জাহান্নামীদের গালিচাও হবে আগুনের:
لَهُمْ مِنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلْ ذَلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ يُعِبَادِ فَاتَّقُونِ
অর্থ: তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন আর তাদের নিচের দিকেও থাকবে (আগুনের) আচ্ছাদন; এদ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। 'হে আমার বান্দারা! তোমরা আমাকেই ভয় কর'। (সূরা যুমার ৩৯:১৬)
মাসআলা-১০০: জাহান্নামীদের চাদর ও বিছানা সবই আগুনের হবে:
يَوْمَ يَغْشَاهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنْتُمْ تَعْمَلُونَ
অর্থ: যেদিন আযাব তাদেরকে তাদের উপর থেকে ও তাদের পায়ের নীচে থেকে আচ্ছন্ন করে ফেলবে এবং তিনি বলবেন, 'তোমরা যা করতে, তার স্বাদ আস্বাদন কর'। (সূরা আনকাবুত ২৯:৫৫)
وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا
অর্থ: যদি তারা পানি চায়, তবে তাদেরকে দেয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মত, যা চেহারাগুলো ঝলসে দেবে। কী নিকৃষ্ট পানীয়! আর কী মন্দ বিশ্রামস্থল! (সূরা কাহাফ ১৮:২৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00