📄 দুই
«اللَّهُمَّ اقْسِمُ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيْنَا مُصِيبَاتِ الدُّنْيَا، وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأَرَنَا عَلَى مَنْ ظَلَمَنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمَّنَا وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطَ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا»
অর্থ: "হে আল্লাহ! তুমি আমাদেরকে এতটা ভয় দান করো যা আমাদের ও আমাদের পাপের মাঝে আড়াল সৃষ্টি করবে। আর আমাদেরকে এতটুকু আনুগত্য করার তাওফীক দান করো যা আমাদেরকে তোমার জান্নাতে পৌঁছাবে, আর এতটা একীন দান করো যা পৃথিবীর মুসিবতসমূহ সহ্য করা আমাদের জন্য সহজ করে দেয়। হে আল্লাহ! তুমি আমাদেরকে যতদিন জীবিত রাখবে ততদিন তুমি আমাদের কান, চোখ, ও অন্যান্য শক্তি দ্বারা উপকৃত হওয়ার তাওফীক দান করো। আর যে ব্যক্তি আমাদের ওপর যুলুম করে তার নিকট থেকে তুমি প্রতিশোধ নাও। আর দুশমনের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। দ্বীনের ব্যাপারে আমাদের ওপর মুসিবত চাপিয়ে দিওনা। দুনিয়াকে আমাদের জীবনের বড় উদ্দেশ্য করো না। আর না দুনিয়াকে আমাদের জ্ঞানের লক্ষ্য উদ্দেশ্যে পরিণত করিও। আর এমন ব্যক্তিকে আমাদের ওপর চাপিয়ে দিও না যে আমাদের ওপর অনুগ্রহ করবে না। (তিরমিযী ৫/৩৫0২) "১৯৭
টিকাঃ
১৯৭ সহীহ জামে আত তিরমিযী, লি আর বানী, খ. ৩, হাদীস নং-২৭৩০।
📄 তিন
اللَّهُمَّ إِنَّا نَسْتَلْكَ مُوجَبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتَكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرِ وَالْفَوْزَ بِالْجَنَّةِ وَالنَّجَاةِ مِنَ النَّارِ
অর্থ: "হে আল্লাহ! আমরা তোমার নিকট তোমার রহমতের মাধ্যমসমূহ এবং তোমার ক্ষমার উপাদানসমূহ কামনা করছি, আরো কামনা করছি প্রত্যেক নেকীর অংশ। হে আল্লাহ! আমরা তোমার নিকট জান্নাত লাভের মাধ্যমে সফলতা কামনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।"১৯৮
টিকাঃ
১৯৮ মোস্তাদরাক হাকেম (১/৫২৫)
📄 চার
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَرَفَعَ ذِكْرِى وَتَضَعُ وِزْرِى وَتُصْلِحُ أَمْرِى وَتُظْهِرُ قَلْبِي وَتُحَصِّنَ فَرْجِى وَتُنَوِّرُ قَلْبِي وَتَغْفِرْ لِي ذَنْبِي وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
অর্থ: "হে আল্লাহ। আমি তোমার নিকট দুআ করছি যে, তুমি আমার স্মরণকে উচ্চ করো এবং আমার বোঝা হালকা করো। আমার আমলসমূহকে সংশোধন করো। আমার আত্মাকে পবিত্র করো। আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করো। আমার অন্তরকে আলোকিত করো। আমার পাপসমূহ ক্ষমা করো। আর আমি তোমার নিকট জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করছি।"১৯৯
টিকাঃ
১৯৯ মোস্তাদরাক হাকেম (১/৫২০)
📄 পাঁচ
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْجَنَّةَ وَاسْتَجِيرُكَ مِنَ النَّارِ
অর্থঃ "হে আল্লাহ! আমি তোমার নিকট জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি।" (একথাটি তিনবার বলতে হবে)