📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জান্নাতের দরজা

📄 জান্নাতের দরজা


মাসআলা-৮৪ : জান্নাতীদের জান্নাতে প্রবেশের সময় ফেরেশতাগণ জান্নাতের দরজাসমূহ খুলে দিবেন:
মাসআলা-৮৫ : দরজা দিয়ে প্রবেশের সময় ফেরেশতাগণ জান্নাতবাসীদের নিরাপত্তার জন্য দুয়া করবে:
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَراً حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
অর্থ: আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং এর দরজাসমূহ খুলে দেয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, 'তোমাদের প্রতি সালাম, তোমরা ভাল থাক। অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে (জান্নাতে) প্রবেশ করো'। (সূরা যুমার ৩৯:৭৩)

মাসআলা-৮৬: সর্বপ্রথম রাসূলুল্লাহ -এর জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتَفْتِحُ، فَيَقُولُ الْخَازِنُ: مَنْ أَنْتَ؟ فَأَقُولُ: مُحَمَّدٌ ، فَيَقُولُ: بِكَ أُمِرْتُ لَا أَفْتَحُ لِأَحَدٍ قَبْلَكَ "
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: কিয়ামতের দিন আমি (সর্বপ্রথম) জান্নাতের দরজার সামনে আসবো এবং তা খুলতে বলবো, দ্বার রক্ষী (ফেরেশতা) বলবে কে তুমি? আমি বলবো: মুহাম্মদ, তখন সে বলবে আমাকে এ নির্দেশ দেয়া হয়েছে, যে আপনার পূর্বে আর কারো দরজা না খুলতে। (মুসলিম ১৯১৯৭)

আরো বর্ণিত হয়েছে:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ هُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَكْثَرُ الْأَنْبِيَاءِ تَبَعًا يَوْمَ الْقِيَامَةِ، وَأَنَا أَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ»
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত আমার হবে। আর আমি সর্বপ্রথম জান্নাতের দরজা নক করবো।” (মুসলিম ১৯১৯৬)

মাসআলা-৮৭: জান্নাতের আট দরজা:
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ فِيهَا بَابٌ يُسَمَّى الرِّيَّانَ، لَا يَدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ»
অর্থ: “সাহাল বিন সা’দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: জান্নাতের আটটি দরজা রয়েছে যার মধ্যে একটির নাম রাইয়্যান, যার মধ্য দিয়ে একমাত্র রোযাদারগণই প্রবেশ করবে।” (বুখারী ৪৯৩২৫৭)

মাসআলা-৮৮ : জান্নাতের অন্যান্য দরজা সমূহের নাম হলো “বাবুস্সালাহ” “বাবুল জিহাদ” “বাবুস্সাদাকা”
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ ﷺ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ قَالَ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ نُودِيَ فِي الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ يُدْعَى مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ يُدْعَى مِنْ بَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ يُدْعَى مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ» ، قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ : يَا رَسُولَ اللَّهِ ، مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ. فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : نَعَمْ ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»
অর্থ: “আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন: যে ব্যক্তি আল্লাহর এক জোড়া জিনিস ব্যয় করেছে (যেমন: দু’টি ঘোড়া, দু’টি তলোয়ার) তাকে জান্নাতে এ বলে ডাকা হবে যে, হে আল্লাহর বান্দা তুমি যা ব্যয় করেছো তা উত্তম। আর যে ব্যক্তি নামাযী ছিল তাকে বাবুসসালাহ দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি জিহাদী ছিল তাকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি দান-খয়রাত করতো তাকে বাবুসসাদাকা দিয়ে ডাকা হবে। যে ব্যক্তি রোযাদার ছিল তাকে বাবুর রাইয়্যান দিয়ে ডাকা হবে। (এ কথা শুনে) আবু বকর (রা) জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল! কোনো ব্যক্তিকে জান্নাতের সমস্ত দরজাগুলি দিয়ে আহ্বান করার প্রয়োজন হবে কি? আর এমন কি কেউ আছে যাকে জান্নাতের সমস্ত দরজাগুলি দিয়ে ডাকা হবে? নবী ﷺ বললেন: হ্যাঁ আছে। আর আমি আশা করছি তুমিই হবে ঐ ব্যক্তি।” (নাসায়ী ৪/২২৩৮)

মাসআলা-৮৯ : জান্নাতের একটি দরজার প্রশস্ততা প্রায় বার তেরশ কি.মি. সমান:
মাসআলা-৯০ : কোনো প্রকার হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ কারীদের দরজার নাম "বাব আইমান"।
(হে আল্লাহ তুমি তোমার দয়া ও অনুগ্রহে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো)
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ فِي حَدِيثِ الشَّفَاعَةِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى يَا مُحَمَّدُ ، أَدْخِلْ الْجَنَّةَ مِنْ أُمَّتِكَ مَنْ لَا حِسَابَ عَلَيْهِ مِنَ الْبَابُ الْأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الْأَبْوَابِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ لَكَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرٍ أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى "
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, শাফায়াতের হাদীসে বর্ণিত হয়েছে, আল্লাহ তা'আলা বলবেন: হে মুহাম্মদ! তোমার উম্মতের মধ্য থেকে ঐ সমস্ত লোকদেরকে আইমান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাও যাদের কোনো হিসাব-নিকাশ নেই। আর তারা অন্য লোকদের সাথেও শরীক আছে যারা জান্নাতের অন্যান্য দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। (অর্থাৎ: তারা যদি অন্য কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় তাহলে তাও তারা করতে পারবে) কসম ঐ সত্তার যার হাতে মুহাম্মদ -এর প্রাণ। জান্নাতের দু'টি চৌকাঠের মাঝের দূরত্ব হলো মক্কা ও হিজর (বাহরাইনের একটি শহরের নাম) এর দূরত্বের সমান। বা তিনি বলেছেন, মক্কা ও বাসরার দূরত্বের সমান।” (মুসলিম ১/১৯৪)

নোট: মক্কা-হিজরের মাঝের দূরত্ব হলো ১১৬০ কি.মি.। আর মক্কা বাসরার মাঝের দূরত্ব হলো ১২৫০ কি. মি.।

মাসআলা-৯১ : কোনো প্রকার হিসাব ব্যতীত সত্তর হাজার লোক এক সাথে আইমান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অথচ কেউ সামনে পিছনে হবে না:
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا، أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ لَا يَدْرِي أَبُو حَازِمٍ أَيَّهُمَا قَالَ مُتَمَاسِكُيونَ آخِذُ بَعْضُهُمْ بَعْضًا، لَا يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ»
অর্থ: "সাহাল বিন সা'দ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক বা সাত লক্ষ লোক বর্ণনাকারী আবু হাজেম সঠিকভাবে জানেন না যে, রাসূল কোনো সংখ্যাটির কথা বলেছেন। তারা একে অপরের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে, তাদের সর্বপ্রথম ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করবে না, যতক্ষণ না তাদের সর্বশেষ ব্যক্তি সেখানে প্রবেশ করে। (অর্থাৎ তারা সবাই একই সাথে একবারে জান্নাতে প্রবেশ করবে) ঐ জান্নাতীদের চেহারা ১৪ তারিখের রাতের চাঁদের ন্যায় চমকাতে থাকবে। (মুসলিম ১/২১৯)

নোট: মুসলিমের বর্ণনায় এক হাদীসে সত্তর হাজারের কথা বর্ণিত হয়েছে। (এর সঠিক সংখ্যা সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন)

মাসআলা-৯২ : ভাল করে ওযু করার পর কালেমা শাহাদাত পাঠকারী ব্যক্তি জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে:
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيْهَا شَاءَ
অর্থ: "ওমার বিন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যে ব্যক্তি ভাল করে ওযু করে এর পর এ দুআ পাঠ করে- أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
অর্থ: "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়, সে তখন যেটি দিয়ে খুশি সেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম)

মাসআলা-৯৩: রীতিমত পাঁচ ওয়াক্ত নামায আদায়কারী, রমযানে রোযা পালনকারিনী, সতী, স্বীয় স্বামীর আনুগত্যশীল নারী জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে:
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خُمُسَهَا ، وَصَامَتْ شَهْرَهَا ، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا ، دَخَلْتَ مِنْ أَي أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ"
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যে মহিলা পাঁচ ওয়াক্ত নামায যথাযথভাবে আদায় করে, রমযানে রোযা রাখে, লজ্জাস্থান সংরক্ষণ করে, স্বীয় স্বামীর অনুগত থাকে, কিয়ামতের দিন তাকে বলা হবে, জান্নাতের যে দরজা দিয়ে খুশি তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো।" (ইবনে হিব্বান ৯/৪২৬৩)

মাসআলা- ৯৪: তিনজন অপ্রাপ্তবয়স্ক সন্তানের মৃত্যুতে ধৈর্যধারণকারী ব্যক্তি জান্নাতের আট দরজার মধ্য থেকে যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে?
عَنْ أَنَسٍ مَالِكِ عَنِ النَّبِيِّ قَالَ «مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا تَلَقَّوْهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ، مِنْ أَيْهَا شَاءَ دَخَلَ»
অর্থ: "আনাস বিন মালেক (রা) নবী থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: যে মুসলমান ব্যক্তির তিনজন নাবালেগ সন্তান মৃত্যুবরণ করলো (আর সে তাতে ধৈর্যধারণ করলো) সে জান্নাতের আট দরজাতেই তাদের সাক্ষাৎ লাভ করবে এবং এর যে দরজা দিয়ে খুশি তা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারবে।” (ইবনে মাজা)

মাসআলা-৯৫: সোম ও বৃহস্পতিবার দিন জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে:
عَنْ أَبِي هُرَيْرَةَ اللهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: " تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الْإِثْنَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন: সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা হয় এবং প্রত্যেক ঐ ব্যক্তিকে ক্ষমা করা হয়, যে আল্লাহর সাথে শিরক করে নি। কিন্তু ঐ ব্যক্তি ব্যতীত যে তার জন্য কোনো ভাইয়ের সাথে হিংসা রাখে। (তাদের উভয়ের সম্পর্কে) ফেরেশতাকে বলা হয় যে, তাদের জন্য অপেক্ষা কর যাতে তারা পরস্পরে মিলিত হয়ে যায়।" (মুসলিম ৪/২৫৬৫)

মাসআলা-৯৬: রমযানে পূর্ণ মাস ব্যাপী জান্নাতের আট দরজা খোলা থাকে:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «إِذَا دَخَلَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ أَسْمَاءِ وَخُلِقَتْ أَبْوَابُ جَهَنَّمَ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যখন রমযান আসে তখন আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয়, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়।" (মুত্তাফাকুন আলাইহি)

টিকাঃ
১২ কিতাবুল ঈমান, বাব ইসবাতুশশাফায়া।
১৩ কিতাবুল ঈমান, বাব ইসবাতুশশাফায়া।
১৪ কিতাব বাদউল খালক, বাব মা যায়া ফি সিফাতিল জান্নাহ।
১৫ কিতাবুল জিহাদ, বাবু মান আনফাকা যাওযাইনি ফী সাবীলিল্লাহ।
১৬ কিতাবুল ঈমান, বাব ইসরাতুশশাফায়া।
১৭ কিতাবুল ঈমান, বাব আদ্দালীল আলা দুখুলি ত্বাওয়ায়িফিল মুসলিমীন আল জান্নাত বিগাইরি হিসাব।
১৮ কিতাবুত তাহারা, বাব যিকরিল মুস্তাহাব আকিবাল ওযু।
১৯ আলবানীর সম্পাদিত সহীহ আল জামে আসসাগীর, খ.-৩, হাদীস নং-৬৭৩।
২০ কিতাবুল জানায়েয, বাব মাযায়া ফী সাওয়াবি মান অসীবা লিওয়ালেদিহি। (১/১৩০৩)
২১ কিতাবুল বির ওয়া সিলা, বাব সাহানা।
২২ আল লু 'লু' ওয়াল মারজান, খ.১, হাদীস নং ৬৫২।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জান্নাতের স্তরসমূহ

📄 জান্নাতের স্তরসমূহ


মাসআলা-৯৭: জান্নাতের উন্নত স্থানসমূহ জান্নাতীদের স্তর অনুযায়ী উঁচু নীচু হয়:
لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللَّهِ لَا يُخْلِفُ اللَّهُ الْمِيعَادَ
অর্থ: "কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলোর তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতি খেলাফ করেন না।” (সূরা যুমার: ২০)

মাসআলা-৯৮: জান্নাতের সর্বোচ্চ সম্মানজনক স্তর "ওসীলা” যার রওনাক বখস হবেন আমাদের প্রিয় নবী:
عَنْ أَبِي هُرَيْرَةَ هَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَسَلُوا الْوَسِيلَةَ قَالُوا وَمَا الْوَسِيلَةُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَعْلَى دَرَجَةٍ فِي الْجَنَّةِ لَا يَنَالُهَا إِلَّا رَجُلٌ وَاحِدٌ، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ »
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: যখন তোমরা আমার প্রতি দরূদ পাঠ করবে তখন আল্লাহর নিকট আমার জন্য "ওসীলার" দুআ করবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল! ওসীলা কি? তিনি বললেন: জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মানজক স্তর, যা শুধু একজন লোকই হাসিল করবে, আর আমি আশা করছি সে ব্যক্তি আমিই হব”। (আহমদ) ২৩

মাসআলা-৯৯: জান্নাতে শত স্তর আর প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব যেমন আকাশ ও যমীনের মাঝে দূরত্ব:
মাসআলা-১০০: জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম "ফিরদাউস”। যা থেকে জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহিত।
মাসআলা-১০১: প্রত্যেক মু'মিনের উচিত জান্নাতের সর্বোচ্চ স্তর ফিরদাউস পাওয়ার জন্য দু'আ করা।
মাসআলা-১০২: ফিরদাউসের উপরে আল্লাহর আরশ:
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ اللهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً وَمِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ، وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْتَلُوهُ الْفِرْدَوْسَ»
অর্থ: "ওবাদা বিন সামিত (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে শত স্তর আছে, প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও যমীনের দূরত্বের সমান। আর ফিরদাউস তার মধ্যে সর্বোচ্চস্তরে আছে। আর সেখান থেকেই জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহমান। এর উপরে রয়েছে আরশ। তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দুআ করলে জান্নাতুল ফিরদাউসের জন্য দুআ করবে। তিরমিযী ৪/২৫৩১)২৪

মাসআলা-১০৩: জান্নাতের নিচের স্তরে অবস্থানকারীরা উপরের স্তরের জান্নাতীদেরকে দেখে মনে করবে এ যেন দূরবর্তী কোনো নক্ষত্র:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ: «إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَوْنَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ، كَمَا يَتَرَاءَوْنَ الكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الْأُفُقِ، مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ» قَالُوا يَا رَسُولَ اللهِ ﷺ تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ، قَالَ: «بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ»
অর্থ: "আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতী লোকেরা তাদের উপরস্ত জান্নাতীদেরকে দেখে মনে করবে যে দূরবর্তী আকাশের পূর্ব বা পশ্চিম প্রান্তের কোনো তারকা চমকাচ্ছে। এত দূরত্ব হবে জান্নাতীদের পরস্পরের স্তরের পার্থক্যের কারণে। সাহাবাগণ বললো হে আল্লাহর রাসূল! ঐ উচ্চস্তরে নবীগণ ব্যতীত আর কেউ পৌঁছতে পারবে। রাসূলুল্লাহ বললেন: কেন নয়, ঐ সত্ত্বার কসম! যার হাতে আমার প্রাণ, তারা ঐ সমস্ত লোক হবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তার রাসূলকে সত্য বলে বিশ্বাস করেছে। (বুখারী ৪/৩২৫৬) ২৫

মাসআলা-১০৪: জান্নাতে শতস্তর রয়েছে, আর প্রত্যেক স্তরের মাঝে রয়েছে শতবছরের রাস্তার দূরত্ব:
عَنْ أَبِي هُرَيْرَةَ هِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ مِائَةُ عَامٍ
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে শতস্তর রয়েছে। আর প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো শত বছরের। (তিরমিযী ৪/২৫২৯) ২৬

মাসআলা-১০৫: আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অপরকে মহাব্বত কারীর ঘর (জান্নাতে) পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তে উদিত উজ্জ্বল তারকার ন্যায় মনে হবে:
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ﷺ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ الْمُتَحَابِّينَ لَتُرَى غُرَفُهُمْ فِي الْجَنَّةِ كَالْكَوْكَبِ الطَّالِعِ الشَّرْقِ أَوِ الْغَرْبِي فَيُقَالُ : مَنْ هَؤُلَاءِ؟ فَيُقَالُ: هُؤُلَاءِ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ
অর্থ: "আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অপরকে মহাব্বত কারীর ঘর জান্নাতে তোমরা এমনভাবে দেখতে পাবে যেমন পূর্ব প্রান্তে বা পশ্চিম প্রান্তে উদিত কোনো তারকা। লোকেরা জিজ্ঞেস করবে ইনি কে? তাদেরকে বলা হবে এরা হলো: আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একে অপরকে মহাব্বত কারী।" (আহমদ ১৮/১১৮২৯) ২৭

মাসআলা-১০৬: "সাবেকীন”-দের জন্য স্বর্ণের দু'টি করে বাগান আর আসহাবুল ইয়ামিনদের জন্য রূপার দু'টি করে বাগান:
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ قَالَ: «جَنَّتَانِ مِنْ ذَهَبٍ لِلسَّابِقِينَ، وَجَنَّتَانِ مِنْ وَرِقٍ لِأَصْحَابِ الْيَمِينِ»
অর্থ: আবুবকর বিন আবু মূসা তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে 'সাবেকীনদের' জন্য দু'টি স্বর্ণের বাগান এবং 'আসহাবুল ইয়ামিনদের' জন্য দু'টি করে রূপার বাগান থাকবে।” (বাইহাকী ৪/১৪১৫)১২৮

নোট: সাবেকীন বলা হয় সর্বপ্রথম ঈমান আনয়নকারীগণকে। আর আসহাবুল ইয়ামিন বলা হয় সমস্ত নেককার লোকদেরকে। সাবেকীনগণ আসহাবুল ইয়ামিন থেকে উত্তম। (এ ব্যাপারে আল্লাহই সর্বাধিক জ্ঞাত)

টিকাঃ
২৩ মুসনাদ আহমদ, হাদীস নং ৭৫৮৮।
২৪ আবওয়াবুল জান্না, বাব মাযায়া ফী সিফাত দারাজাতিল জানুঅ (২/৬০৫৬)
২৫ কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়ীমিহা।
২৬ আবওয়াবুল জান্না, বাব মাযায়া ফী সিফাত দারাজাতিল জান্না (২/২০৫৪)
২৭ কিতাবু আহলিল জান্না, বাব মানাযিলুল মোতাহাব্বিনা ফীল্লাহি তাআলা।
১২৮ আননিহায়া লি ইবনে কাসীর, খ. ২ হাদীস নং-৩৪৬।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জান্নাতের অট্টালিকাসমূহ

📄 জান্নাতের অট্টালিকাসমূহ


মাসআলা-১০৭: জান্নাতের অট্টালিকাসমূহ সর্বপ্রকার ছোট বড় নাপাকী এবং ময়লা-আবর্জনা থেকে পাক-পবিত্র থাকবে:
وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
অর্থ: আল্লাহ মু'মিন পুরুষ ও মু'মিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, তাতে তারা চিরদিন থাকবে এবং (ওয়াদা দিচ্ছেন) স্থায়ী জান্নাতসমূহে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি সবচেয়ে বড়। এটাই মহাসফলতা। (সূরা তওবা ৯:৭২)

মাসআলা-১০৮: জান্নাতের অট্টালিকাসমূহে সমস্ত প্লেটসমূহ হবে সোনা-চাঁদির:
মাসআলা-১০৯: জান্নাতীদের অট্টালিকাসমূহে সর্বদা চন্দন কাঠ জ্বলতে থাকবে, যার ফলে তাদের অট্টালিকাসমূহ সুঘ্রাণযুক্ত হবে:
মাসআলা-১১০: জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসবে:
মাসআলা-১১১: জান্নাতে থুথু, নাকের পানি, পায়খানা পেসাব হবে না:
আসআলা-১১২: সমস্ত জান্নাতী শোকরগুজার হবে কেউ কারো প্রতি কোনো হিংসা-বিদ্বেষ রাখবে না:
মাসআলা-১১৩: জান্নাতীরা প্রত্যেক শ্বাস-প্রশ্বাসে আল্লাহর প্রশংসা ও তাসবীহ পাঠ করবে:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «أَوَّلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُورَتُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ، لَا يَبْصُقُونَ فِيهَا ، وَلَا يَسْتَخِطُونَ، وَلَا يَتَغَوَّطُونَ ، آنِيَتُهُمْ فِيهَا الذَّهَبُ، أَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَمَجَامِرُهُمُ الأَلُوَّةُ، وَرَشْحُهُمُ الْمِسْكُ، وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ، يُرَى مُخُ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الْحُسْنِ، لَا اخْتِلافَ بَيْنَهُمْ وَلَا تَبَاغُضَ، قُلُوبُهُمْ قَلْبٌ رَجُلٌ وَاحِدٌ يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا»
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী দলটির চেহারা হবে ১৪ তারিখের চাঁদের মতো উজ্জ্বল। তাদের থুথু আসবে না আর না আসবে নাকের পানি। তাদের আংটি থেকে চন্দনের সুগন্ধি আসবে। জান্নাতীদের ঘাম থেকে মেশক আম্বরের সুগন্ধি আসবে। প্রত্যেক জান্নাতীর এমন দু'জন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে তাদের পায়ের গোছার গোশতের ভিতর দিয়ে হাড্ডির মজ্জা দেখা যাবে। জান্নাতীদের পরস্পরের মাঝে কোনো মতভেদ থাকবে না। না তাদের মাঝে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে। বরং তারা সমমনা হয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করবে।” (বুখারী ৪/৩২৪৫)

মাসআলা-১১৪: জান্নাতের অট্টালিকাসমূহ সোনা-চাঁদির ইট দিয়ে নির্মিত হবে:
মাসআলা-১১৫: জান্নাতের কঙ্করসমূহ হবে মোতি ও ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের:
মাসআলা-১১৬: জান্নাতে মৃত্যু হবে না, জান্নাতী চিরকাল জিবিত থাকবে:
মাসআলা-১১৭: জান্নাতে বার্ধক্যও আসবে না বরং জান্নাতী চিরকাল যুবক থাকবে:
عَن أَبي هُرَيْرَةَ هِ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مِمَّ خُلِقَ الْخَلْقُ؟ قَالَ: «مِنَ الْمَاءِ» ، قُلْتُ: الْجَنَّةُ مَا بِنَاؤُهَا؟ قَالَ: «لَبِنَةٌ مِنْ فِضَّةٍ وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ. وَمِلَاطُهَا الْمِسْكُ الْأَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ، وَتُرْبَتُهَا الزَّعْفَرَانُ مَنْ دَخَلَهَا يَنْعَمُ وَلَا يَبْأَسُ، وَيَخْلُدُ وَلَا يَمُوتُ، لَا تَبْلَى ثِيَابُهُمْ ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ «
অর্থ: "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ! সৃষ্টিকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। রাসূলুল্লাহ বললেন: পানি দিয়ে। আমি জিজ্ঞেস করলাম: জান্নাত কি দিয়ে নির্মিত? তিনি বললেন: একটি ইট চাঁদির এবং আরেকটি ইট স্বর্ণের। তার সিমেন্ট সুগন্ধি যুক্ত মেশক আম্বর। তার কঙ্কর মোতি ও ইয়াকুতের। তার মাটি জাফরানের। যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে জীবন যাপন করবে, কোনো কষ্ট তার দৃষ্টিগোচর হবে না। চিরকাল জিবিত থাকবে মৃত্যু হবে না। জান্নাতীদের কাপড় কখনো পুরানো হবে না। আর তাদের যৌবন কখনো বিনষ্ট হবে না। (তিরমিযী) ২৯

মাসআলা-১১৮: জান্নাতে আদন আল্লাহ স্বীয় হাতে নির্মাণ করেছেন:
মাসআলা-১১৯: জান্নাতে আদনের অট্টালিকাসমূহ এক ইট হবে সাদা মোতির আরেক ইট হবে কাল মোতির, এক ইট হবে লাল ইয়াকুতের আরেক ইট হবে সবুজ পান্নার। তার মাটি হবে মেশকের, তার কনকর হবে মুক্তার, তার ঘাস হবে জাফরানের:
عَنْ أَنَسِ هُ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : خَلَقَ اللهُ جَنَّةَ عَدْنٍ بِيَدِهِ، لَبِنَةً مِنْ دُرَّة بَيْضَاءَ، وَلَبِنَةً مِنْ يَأْقُوتَةٍ حَمْرَاءَ. وَلَبِنَةً مِنْ زَبَرْجَدَةً خَضْرَاءَ مِلَاحُهَا الْمِسْكُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَحَشِيشُهَا الزَّعْفَرَانُ ثُمَّ قَالَ لَهَا: انطِقِي قَالَتْ: قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ عَزَّ وَجَلٌ فَقَالَ اللهُ: وَعِزَّتِي، وَجَلَالِي لَا يُجَاوِرُنِي فِيكِ بَخِيلٌ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ: "আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে আদন আল্লাহ স্বীয় হস্তে নির্মাণ করেছেন। যার একটি ইট সাদা মোতি, আরেকটি লাল ইয়াকুতের, আর অপরটি সবুজ পান্নার। তার মাটি মেশকের তার কঙ্করসমূহ মুক্তার, আর ঘাসসমূহ জাফরানের। জান্নাত নির্মাণের পর, আল্লাহ জান্নাতকে জিজ্ঞেস করলেন কিছু বল: জান্নাত বলল ঈমানদার লোকেরা মুক্তি পেয়েছে। অতপর আল্লাহ এরশাদ করেন: আমার ইজ্জত ও মর্যাদার কসম! কোনো বখীল তোমার মাঝে প্রবেশ করবে না। অতপর রাসূলুল্লাহ এ আয়াত পাঠ করলেন: যে ব্যক্তি কার্পণ্য থেকে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফলকাম। (সূরা হাশর: ৯)০০

নোট: উল্লেখিত হাদীসে বখীল অর্থ যারা যাকাত প্রদান করে না।
মাসআলা-১২০: জান্নাতের কোনো কোনো অট্টালিকায় স্বর্ণের বাগান থাকবে, যার প্রত্যেকটি জিনিস স্বর্ণের হবে। আবার কোনো কোনো অট্টালিকায় চাদির বাগান থাকবে যার প্রত্যেকটি জিনিস চাঁদির হবে:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: جَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا، وَمَا فِيهِمَا ، وَجَنَّتَانِ مِنْ ذَهَبٍ آنِيَتُهُمَا، وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِيَاءِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ»
অর্থ: "আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: দু'টি বাগান হবে চাঁদির, যার পাত্র এবং সবকিছুই হবে চাঁদির। দু'টি বাগান হবে স্বর্ণের, যার পাত্র এবং সবকিছুই হবে স্বর্ণের। মানুষের জন্য জান্নাতে আদনে আল্লাহকে দেখার ব্যাপারে কোনো বাধা থাকবে না তবে একমাত্র তাঁর মহানুভবতার চাদর, যা তাঁর চেহারার উপর থাকবে।" (মুসলিম ১/১৮০)০১

মাসআলা-১২১: জান্নাতের অট্টালিকাসমূহে সাদা মোতির নির্মিত, বড় বড় সুন্দর গম্বুজ নির্মাণ করা হয়েছে:
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ اللهِ فِي حَدِيثِ أَلا سَرَاءِ قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِنُ اللُّؤْلُؤً، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ
অর্থ: "আনাস বিন মালেক (রা) থেকে মেরাজের হাদীসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন: অতপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, যাতে সাদা মোতির নির্মিত গম্বুজ আছে, আর তার মাটি হলো মেশক আম্বরের।" (মুসলিম) ৩২

টিকাঃ
২৯ আবওয়া সিফাতিল জান্না, বাব মাযায়া ফী সিফাতিল জান্না ওয়া নায়ীমিহা। (২/২০৫০)
৩০ ইবনু আবুদ্দুনিয়া, আন নিহায়া লি ইবনে কাসীর, খ. ২ (হাদীস নং-৩৫২)
৩১ কিতাবুল ঈমান, বাব ইসবাাত রুইয়াতুল মু'মিনীন ফীল জান্না রাব্বাহুম সুবহানাহু ওয়া তাআলা।
৩২ কিতাবুল ঈমান, বাব ইসরা বিরাসলিল্লা ইলাযসামাওয়াত।

📘 মৃত্যুর পরে অনন্ত জীবন > 📄 জান্নাতের তাবূসমূহ

📄 জান্নাতের তাবূসমূহ


মাসআলা-১২২: প্রত্যেক জান্নাতীর অট্টালিকায় তাবু থাকবে যেখানে হুরেরা অবস্থান করবে:
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অর্থ: "তারা তাঁবুতে সুরক্ষিত হুর, অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোনো কোনো অনুগ্রহকে অস্বীকার করবে।" (সূরা রহমান: ৭২-৭৩)

মাসআলা-১২৩: জান্নাতের প্রতিটি তাবু ৬০ মাইল প্রশস্ত হবে। ভিতরে খুব সুন্দর মোতি খোদাই করে নির্মাণ করা হয়েছে:
মাসআলা-১২৪: ঐ তাবুসমূহে জান্নাতীদের স্ত্রীরা থাকবে যারা সর্বদাই তাদের (স্বামীদের) আগমনের অপেক্ষায় অপেক্ষমান থাকবে:
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ هُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فِي الْجَنَّةِ خَيْمَةٌ مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيلًا، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ ، مَا يَرَوْنَ الْآخَرِينَ، يَطُوفُ عَلَيْهِمِ الْمُؤْمِنُ»
অর্থ: "আবদুল্লাহ বিন কায়েস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ বলেছেন: জান্নাতে মোতি খচিত একটি তাবু থাকবে, যার প্রশস্ততা হবে ষাট মাইল, ঐ তাবুর প্রত্যেক কর্ণারে অবস্থান করবে মু'মিনের স্ত্রীরা। যাদেরকে অন্য অট্টালিকার লোকেরা দূরত্ব এবং প্রশস্ততার কারণে দেখতে পাবে না। মু'মিন ব্যক্তি এ স্ত্রীদের মাঝে ঘুরে বেড়াবে। (মুসলিম ৪/২৮৩৮)৩০

টিকাঃ
৩০ কিতাবুল জান্না ওয়া সিফাতু নায়ীমিহা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00