📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 মুমিনের যাবতীয় সম্পদ হারাম ও মর্যাদাপূর্ণ

📄 মুমিনের যাবতীয় সম্পদ হারাম ও মর্যাদাপূর্ণ


আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইরশাদ করেছেন—
أَلَا إِنَّ أَحْرَمَ الْأَيَّامِ يَوْمُكُمْ هَذَا أَلَا وَ إِنَّ أَحْرَمَ الشُّهُورِ شَهْرُكُمْ هَذَا أَلَا وَ إِنَّ أَحْرَمَ الْبَلَدِ بَلَدُكُمْ هَذَا أَلَا وَ إِنَّ دِمَاءَكُمْ وَ أَمْوَالَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ.
সাবধান! আজকের দিনটি সবচেয়ে বেশি সম্মানিত সাবধান! এই মাসটি সবচেয়ে বেশি সম্মানিত সাবধান! এই শহরটি সবচেয়ে বেশি সম্মানিত! সাবধান! তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমাদের জন্য এমনই সম্মানিত, যেমন আজকের দিনটি, এই মাসটি, এই শহরটি তোমাদের জন্য সবচেয়ে বেশি সম্মানিত। (সম্মানের কারণে অপব্যবহার হারাম) সাবধান! আমি কি পৌঁছেছি? সাহাবায়ে কিরাম বললেন, হ্যাঁ! নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ! তুমি সাক্ষী থাকো。
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ.
প্রত্যেক মুসলিমের রক্ত, সম্পদ এবং আত্মমর্যাদা অপর মুসলিমের জন্য হারাম。
বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
قَتْلُ الْمُؤْمِنِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ مِنْ زَوَالِ الدُّنْيَا.
মু’মিনকে হত্যা করা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও বড় অন্যায়。
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
যে ব্যক্তি কোনো ধারালো বস্তু দ্বারা তার ভাইয়ের দিকে ইঙ্গিত করল, ফেরিশতারা তার ওপর অভিশম্পাত করেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ এবং গরিব বলেছেন。

টিকাঃ
[২৫২] সুনানু ইবনু মাজাহ, খণ্ড : ১১, পৃষ্ঠা : ৪৯, হাদিস : ৩৯২১。
[২৫৩] সহিহ মুসলিম, খণ্ড : ১২, পৃষ্ঠা : ৪৯, হাদিস : ৪৫০২。

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 মুসলিম হত্যা এবং তার সহযোগিতা

📄 মুসলিম হত্যা এবং তার সহযোগিতা


আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—
وَ مَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيْهَا وَ غَضِبَ اللَّهُ عَلَيْهِ وَ لَعَنَهُ وَ أَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا.
যে ব্যক্তি স্বেচ্ছায় মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিশম্পাত করেছেন এবং তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। [সূরা নিসা, আয়াত : ৯৩]
আরও ইরশাদ করেছেন—
وَ الَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَ لَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَ لَا يَزْنُونَ ۚ وَ مَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا ۙ يُضَاعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيَامَةِ وَ يَخْلُدْ فِيْهِ مُهَانًا.
এবং যারা আল্লাহর সঙ্গে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সংগত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। (তাদের কোনো শাস্তি নেই যারা) যারা এ কাজ করে তাদের শাস্তি গুরুতর হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। [সূরা ফুরকান, আয়াত : ৬৮- ৬৯]
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—
كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ إِلَّا مَنْ مَاتَ مُشْرِكًا أَوْ مُّؤْمِنًا قَتَلَ مُؤْمِنًا مُّتَعَمِّدًا.
হয়তো আল্লাহ তাআলা প্রতিটি গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা গেছে বা যে মু’মিন ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মু’মিনকে হত্যা করেছে—তাদেরকে ক্ষমা করবেন না।’

টিকাঃ
[২৫৪] সুনানুসুনান আবু দাউদ, খণ্ড : ১২, পৃষ্ঠা : ৫০৯, হাদিস : ৪২৭০。
[২৫৫] সহিহ মুসলিম, খণ্ড : ৬, পৃষ্ঠা : ৬১, হাদিস : ২৬১৭。
[২৫৬] সুনানু আবু দাউদ, খণ্ড : ১১, পৃষ্ঠা : ১১৩৪৩, হাদিস : ৩৭২৭১。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00