📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে 📄 মৃত্যুর প্রাণ

📄 মৃত্যুর প্রাণ


আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
إِذَا صَارَ أَهْلُ الْجَنَّةِ إِلَى الْجَنَّةِ وَأَهْلُ النَّارِ إِلَى النَّارِ جِيءَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ ثُمَّ يُذْبَحُ ثُمَّ يُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ لَا مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ لَا مَوْتَ فَيَزْدَادُ أَهْلُ الْجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ
যখন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে। তারপর জান্নাত ও জাহান্নামের মাঝে তাকে জবাই করা হবে। তারপর জনৈক ঘোষক ঘোষণা করবে—হে জান্নাতি, মৃত্যু নেই; হে জাহান্নামি, মৃত্যু নেই। সুতরাং জান্নাতিদের আনন্দ বেড়ে যাবে এবং জাহান্নামিদের বিষাদ আরও বেড়ে যাবে。
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— ‘যখন জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে) তখন মৃত্যুকে নিয়ে আসা হবে, যেন তা সুন্দরবনের মেষের মতো দেখা যাচ্ছে। অতঃপর জান্নাত ও জাহান্নামের মাঝে রাখা হবে, তারপর বলা হবে, হে জান্নাতিরা! তোমরা কি এটিকে চেনো? সুতরাং তারা মাথা উঁচু করে দেখে বলবে, হাঁ, এটি তো মৃত্যু! তারপর বলা হবে—হে জাহান্নামীরা, তোমরা কি এটাকে চেনো? সুতরাং তারাও মাথা উঠিয়ে দেখে বলবে, হ্যাঁ, এটা তো মৃত্যু। তারপর নির্দেশ দেওয়া হবে মৃত্যুকে জবাই করা হবে। এরপর বলা হবে—ওহে জাহান্নামীরা, চিরকাল থাকো আর মৃত্যু হবে না; ওহে জান্নাতীগণ, চিরকাল থাকো, আর মৃত্যু হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন—‘আপনি তাদের পরিত্যাগের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতায় আছে এবং তারা বিশ্বাস স্থাপন করছে না।’ [সুরা মারইয়াম, আয়াত: ৩৯] তারপর হাত দিয়ে দুনিয়ার দিকে ইঙ্গিত করলেন。

টিকাঃ
[১৫১] সহীহ বুখারী, খণ্ড: ১০, পৃষ্ঠা: ২১৭, হাদীস: ৬৯০১。
[১৯৯] সহীহ মুসলিম, খণ্ড: ৯, পৃষ্ঠা: ২০২, হাদিস: ৫০৮৭。

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية