📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 শাফায়াত-প্রাপকের আলামত

📄 শাফায়াত-প্রাপকের আলামত


পূর্ব বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলা হয়েছে, মুমিনরা বলবে—
رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا وَيَصُومُونَ مَعَنَا وَيَحُجُّونَ مَعَنَا فَأَدْخَلْتَهُمُ النَّارَ فَيَقُولُ اذْهَبُوا فَأَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ مِنْهُمْ.
হে আমাদের রব, আমাদের ভাইয়েরা আমাদের সঙ্গে নামাজ পড়ত, আমাদের সঙ্গে রোজা রাখত এবং আমাদের সঙ্গে হজ করত; তুমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছ। সুতরাং আল্লাহ তাআলা বলবেন—তাদের মধ্য থেকে যাদেরকে তোমরা চেনো তাদেরকে বের করে নিয়ে এসো。
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একপর্যায়ে আল্লাহ তাআলা যখন বান্দাদের মাঝে ফায়সালা থেকে অবসর হবেন এবং নিজের রহমতও ইচ্ছামতো জাহান্নামিদের মধ্য থেকে কাউকে পরিত্রাণ দিতে চাইবেন, তখন ফিরিশতাদেরকে নির্দেশ দেবেন। তারা যেন এমন প্রত্যেক ব্যক্তিকেই জাহান্নাম থেকে বের করে, যার আল্লাহ্র সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করেনি। সেসকল মানুষের মধ্যে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ্ বলার কারণে তাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করতে চাইবেন। সুতরাং ফিরিশতারা তাদেরকে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবে। জাহান্নামের আগুন বনি আদমের শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ খেয়ে ফেলবে, কিন্তু সিজদার অঙ্গ খাওয়াকে আল্লাহ্ও আগুনের ওপর হারাম করে দেবেন। অতএব, তাদের এমনকি অবস্থায় জাহান্নাম থেকে বের করা হবে যে, তারা আগুনে পুড়ে গেছে। সুতরাং তাদের ওপর হায়াতের পানি ঢালা হবে। ফলে তারা এমনভাবে উদ্গত হবে, যেভাবে প্লাবনের মাঝে শস্যবীজ উদ্গত হয়。
জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—‘এমন একজন মানুষকে জাহান্নাম থেকে বের করা হবে, যারা সেখানে আগুনে প্রজ্জ্বলিত হয়েছে। কিন্তু তাদের চেহারার চারদিক আগুনে প্রজ্জ্বলিত হবে না। একপর্যায়ে তারা জান্নাতে প্রবেশ করবে।

টিকাঃ
[১৩৫] সহিহ বুখারি, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১১২, হাদিস: ৬২১।
[১৩৪] সহিহ মুসলিম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪২৪, হাদিস: ২৮৭।
[১৩৭] সহিহ মুসলিম, খণ্ড: ১, পৃষ্ঠা: ৪৪২, হাদিস: ২৮১।

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 কিয়ামতের দিন আল্লাহর রহমত, মাগফিরাত এবং ক্ষমার প্রত্যাশা

📄 কিয়ামতের দিন আল্লাহর রহমত, মাগফিরাত এবং ক্ষমার প্রত্যাশা


সানাবিহি রাহিমাহুল্লাহ বলেন, আমি উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুর দরবারে প্রবেশ করলাম। তখন তিনি মৃতুশয্যায় ছিলেন। যার কারণে আমি কেঁদে ফেললাম। তখন তিনি বললেন, শান্ত হও, কাঁদছ কেন? আল্লাহ্র কসম! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস শ্রবণ করেছি, সবগুলোতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। কিন্তু কল্যাণের একটি হাদিস—যেটা তোমাদের কাছে বর্ণনা করেছিলাম এবং আজকেও সেটি তোমাদের কাছে বর্ণনা করব, একদিকে আমার জীবন-প্রদীপ নিভু নিভু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—
مَن شَهِدَ أَن لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللَّهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ النَّارَ.
যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে, আল্লাহ্ই একমাত্র উপাস্য এবং মুহাম্মাদ আল্লাহ্র রাসূল, আল্লাহ তার ওপর জাহান্নামকে হারাম করে দেবেন。
সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— ‘আল্লাহ তাআলা যেদিন আকাশ-জমিন সৃষ্টি করেছেন, সেদিন একশ রহমত ও সৃষ্টি করেছেন। প্রতিটি রহমত আকাশ-জমিন সমপরিমাণ। তার মধ্য থেকে একটি রহমত জমিনে প্রেরণ করেছেন। একটি রহমত রয়েছে কারণে যা সন্তানকে ভালোবাসে, পশু-পাখি পরস্পরকে ভালোবাসে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন সেই ভালোবাসাকে এই রহমত দ্বারা পূর্ণ করবেন。

টিকাঃ
[১৩৮] সহিহ মুসলিম, খণ্ড: ১, পৃষ্ঠা: ১২৯, হাদিস: ৪২।
[১৩৯] সহিহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৩১, হাদিস: ৬৪৯৯।

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 জান্নাতের ওপর কষ্টের এবং জাহান্নামের ওপর কামনার আবরণ

📄 জান্নাতের ওপর কষ্টের এবং জাহান্নামের ওপর কামনার আবরণ


আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
حُفَّتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتِ النَّارُ بِالشَّهَوَاتِ
জান্নাত ঢেকে দেওয়া হয়েছে অপছন্দনীয় বস্ত্ত দ্বারা এবং জাহান্নাম আচ্ছাদিত কামনীয় বস্ত্ত দ্বারা。
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন— ‘আল্লাহ তাআলা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন, তখন জিবরীলকে জান্নাতের দিকে প্রেরণ করে বললেন, জান্নাত দেখে এসো এবং জান্নাতিদের জন্য তাতে আমার তৈরি ব্যবস্থাপনাও দেখে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং তিনি জান্নাতে এলেন, জান্নাত এবং জান্নাতিদের জন্য তৈরি ব্যবস্থাপনাও দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর আল্লাহ তাআলার কাছে ফিরে এসে বললেন, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তিই জান্নাতের কথা শুনবে—সেই তাতে প্রবেশ করবে। সুতরাং নির্দেশ দিয়ে জান্নাতকে অপছন্দনীয় বস্ত্তর মাধ্যমে আচ্ছাদিত করা হলো। তারপর হজরত জিবরীলকে বললেন, আবার দেখে এসো—আমি জান্নাতিদের জন্য কী প্রস্তুত করেছি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজরত জিবরীল আলাইহি সাল্লাম ফিরে আবার জান্নাতে গিয়ে দেখলেন—জান্নাত অপছন্দনীয় বস্ত্ত দ্বারা আবৃতা। এবার তিনি ফিরে গিয়ে আল্লাহকে বললেন, আপনার ইজ্জতের শপথ, আমি তো এখন ভয় করছি, কেউ হয়তো তাতে প্রবেশ করবে না। এবার আল্লাহ তাআলা বললেন, জাহান্নামে যাও, তা দেখো এবং জাহান্নামিদের জন্য প্রস্তুতকৃত বস্ত্তগুলোও দেখো। তিনি দেখলেন, একটি আরেকটির ওপর চড়া চেষ্টা করছে। সুতরাং তিনি আল্লাহ্র কাছে ফিরে গিয়ে বললেন, আপনার ইজ্জতের শপথ, জাহান্নামের কথা শুনলে কেউ তাতে প্রবেশ করবে না। অতঃপর নির্দেশ দেওয়া হলে জাহান্নামকে কামনীয় বস্ত্তর মাধ্যমে ঢেকে দেওয়া হলো। তারপর বললেন, জিবরীল, এবার গিয়ে জাহান্নাম দেখে এসো। জিবরীল আবার গেলেন। তারপর ফিরে এসে আল্লাহকে বললেন, আপনার ইজ্জতের কসম, আশঙ্কা করছি, হয়তো কেউ জাহান্নামে প্রবেশ করা থেকে বাঁচতে পারবে না。

টিকাঃ
[১৪৩] সহিহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৪৪৮, হাদিস: ২৮১৮১।
[১৪৪] সুনানুত তিরমিজি, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১২০, হাদিস: ২৫৫৫১।

📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 জান্নাত এবং জাহান্নামের ঝগড়া

📄 জান্নাত এবং জাহান্নামের ঝগড়া


আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—
أَخْتَلَفَ النَّارِ وَالْجَنَّةُ فَقَالَتْ هُذِهِ تَدْخُلِي الْجَارُونَ وَالْمُتَكَبِّرُونَ فَقَالَتْ هُذِهِ تَدْخُلِي الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ وَرُبَّمَا قَالَ أَصِيبُ بِكِ مَنْ أَشَاءُ وَقَالَ لِهَذِهِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا.
জান্নাত ও জাহান্নাম তর্কে লিপ্ত হলো। জাহান্নাম বলল, জালিম ও অহংকারীরা আমার মাঝে প্রবেশ করবে। জান্নাত বলল, দুর্বল ও অসহায়রা আমার মাঝে প্রবেশ করবে। তখন আল্লাহ তায়ালা জাহান্নামকে বললেন, তুই আমার আজাব, তোর মাধ্যমে আমি যাকে চাই আজাব দেব এবং অনেক সময় তোর মাধ্যমে যাকে চাই বিপদে ফেলব। জান্নাতকে বললেন, তুই আমার রহমত, তোর মাধ্যমে যাকে চাই দয়া করব। তোদের দুজনকেই পূর্ণ করব。

টিকাঃ
নোট: হাদীসে উল্লিখিত তিনটি শব্দের বিশ্লেষণ—
১. اَلنَّارُ – নার (অগ্নি): প্রত্যেক এমন রূহ—যা নফসকে ওপরে কঠিন হয়, যার ওপর আমল করা কষ্টকর। যেমন শীতোষ্ণ সমাজে পবিত্রতা অর্জন করা এবং অন্যান্য নেককাজ করা, বিপদে ধৈর্য ধারণ করা এবং সমস্ত অপছন্দনীয় কাজ সবর করা।
২. اَلْجَنَّةُ – জান্নাত (উদ্যান): প্রত্যেক এই কাজ—যা প্রবৃত্তির অনুকূল হয়, প্রবৃত্তির সঙ্গে সংগতিপূর্ণ হয়, সেদিকে আকর্ষণ করে এবং তার সঙ্গে ভাল মিশিয়ে চলে।
৩. اَلْخِفَافُ – খালাফ: কোনো বস্তুকে পূর্বরূপে আভ্যন্তরীণ করে রাখা। সীমালঙ্ঘন না করলে যেখানে পৌঁছা যায় না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকারিহ ও শাহাওয়াতের মাধ্যমে ফাসিকের উপমা পেশ করেছেন। তো জান্নাতে প্রবেশ করতে হলে মাকারিহকে জয় করে তার ওপর ধৈর্য ধারণ করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই শাহাওয়াতকে পরিহার করতে হবে এবং প্রবৃত্তিকে দমন করতে হবে।
৪. فَيَدْخُلُ মুমিনিন প্রান্তে কাজু আবু বকর ইবনুল আরাবি রাহিমাহুল্লাহু বলেছেন—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী—الْخِفَافُ الَّذِي بَالْتَجْوِيدُ وَالْخِفَافُ بالْخَفَافِ—এর মর্ম হলো—জান্নাত ও জাহান্নামের চারিদিকে অপছন্দনীয় ও কমনীয় বস্তুগলো রাখা হয়েছে। আর মানুষ মনে করেছে, এর প্রেক্ষাপট উপমা। যদি এমনটি হততো, তাহলে উপমা হিসেবে বিশুদ্ধ হতো। কিন্তু বাস্তবে জাহান্নামের চারিদিকে কমনীয় এবং জান্নাতের চারিদিকে অপছন্দনীয় বস্তু রাখা হয়েছে। যেমন: জান্নাত জাহান্নাম স্বর্গ যাতনা দারিদ্র অপছন্দনীয় বস্তু যুদ্ধ নারী অর্থ পদ-ক্ষমতা
[৪০১] সহিহ মুসলিম, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৪২০, হাদিস: ৫০৮১; সহিহ বুখারি, খণ্ড: ১০, পৃষ্ঠা: ৮৭, হাদিস : ৪৪৭১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00