📘 মৃত্যুর ওপারে অনন্তের পথে > 📄 কিয়ামতের দিন মানুষ কোথায় অবস্থান করবে?

📄 কিয়ামতের দিন মানুষ কোথায় অবস্থান করবে?


কুরআন কারিমে ইরশাদ হয়েছে— يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَٰوَٰتُ ۖ যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং তদ্রূপ আকাশকেও। [সূরা ইবরাহিম, আয়াত: ৪৮]
আয়িশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর্যুক্ত আমলের ব্যাপারে জিজ্ঞেস করা হলো—সেদিন মানুষ কোথায় অবস্থান করবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন— পুলসিরাতের ওপর。
আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল! কিয়ামতের দিন সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মুঠোয় ধারণ করবেন এবং আকাশগুলোকে তাঁর ডান হাতে দুমড়িয়ে রাখবেন, তখন মুমিনরা কোথায় অবস্থান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন— عَلَى ٱلصِّرَٰطِ হে আয়িশা, পুলসিরাতের ওপর。
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন—হাদিসটি হাসান সহীহ।
এই হাদিসগুলো প্রমাণ করে যে—এই আকাশ ও জমিনসমূহ থাকবে না, এ গুলোকে পরিবর্তন করা হবে, আল্লাহ তাআলা অন্য জমিন সৃষ্টি করবেন, পুলসিরাতে পাড়ি দিয়ে আসার পর মানুষেরা সেখানে অবস্থান করবে। কিন্তু মানুষের মন্তব্য—মৌলিক জমিনকে পরিবর্তন করা হবে না; বরং জমিনের গুণাগুণ পরিবর্তন করা হবে, আকার্বাকা সোজ হয়ে হবে, পাহাড়গুলো সমতল করা হবে এবং জমিনকে প্রলম্বিত করা হবে; তাদের এই মন্তব্য বিশুদ্ধ নয়।

টিকাঃ
[৩৭] সহীহ মুসলিম, খণ্ড : ১০, পৃষ্ঠা : ৩৭১, হাদিস : ৪২৯৯; সুনান ইবনু মাজাহ, খণ্ড : ১২, পৃষ্ঠা : ৩৬৬, হাদিস : ৪২৯৯。
[৩৮] সুনানুত তিরমিজি, খণ্ড : ১১, পৃষ্ঠা : ৩৫, হাদিস : ৩১৯২。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00